📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আল্লাহর দয়া ব্যতীত মানুষের চেষ্টা যথেষ্ট নয়

📄 আল্লাহর দয়া ব্যতীত মানুষের চেষ্টা যথেষ্ট নয়


৬২৮. মুহাম্মাদ ইবনু আলি আল কাত্তানি বলেন, "আমি আবূ সাঈদ আল খাররাযকে বলতে শুনেছি : 'যে মনে করে যে, চেষ্টা-প্রচেষ্টা করেই এ (জগতের) গন্তব্যে পৌঁছে যাবে, গন্তব্যে পৌঁছেও তাকে পরিশ্রমই করে যেতে হয়। আর যে মনে করে যে, চেষ্টা ছাড়াই সে পৌঁছে যাবে, গন্তব্যে পৌঁছেও সে আরও উঁচু স্তরে উঠার আকাঙ্ক্ষা করতে থাকে।”

৬২৯. আবূ বকর মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ আল রাযি বলেন, “আমি আবূ উসমান আল মাগরিবিকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি মনে করে, এই পথের (আধ্যাত্মিকতার) কোনো কিছু নিতান্ত অধ্যবসায়ের কারণেই তার জন্য খুলে দেওয়া হবে, সে ভুলের ওপর রয়েছে।”

৬৩০. হাম্মাম ইবনু হারিস বলেন, “জুনাইদকে বলতে শুনেছি: 'সকল গুরুত্বপূর্ণ জ্ঞানার্জনের ক্ষেত্রেই চেষ্টা-সাধনা করতে হয়। কিন্তু চেষ্টা-সাধনা করে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুঁজতে চায়, সে ওই ব্যক্তির মতো নয়, যে বদান্যতার মাধ্যমে আল্লাহ তাআলাকে খোঁজে।” [৪৩৭]

৬৩১. মুহাম্মাদ বিন খফিফ বলেন, “রুআইম ইবনু আহমাদকে বলেছিলাম, 'আমাকে উপদেশ দিন।' তিনি বলেছিলেন, 'এই বিষয়ে চেষ্টা-সাধনার পরিমাণ কমিয়ে দাও। তুমি চেষ্টা-সাধনা ছাড়াই এতে প্রবেশ করতে পারো, তাহলে তো ভালো। অন্যথায় সুফিদের বাজে বিষয়ে লিপ্ত হয়ে পড়ো না।'” [৪৩৮]

টিকাঃ
[৪৩৬] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৭৭。
[৪৩৭] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ১৫৭。
[৪৩৮] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ১৮৩。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নফস ও দ্বীনের বৈপরীত্য

📄 নফস ও দ্বীনের বৈপরীত্য


৬৩২. আবূ আবদির রহমান বলেন, “আমি আমার দাদা আবূ আমরকে বলতে শুনেছি : 'নফস যার কাছে সম্মানিত হয়ে উঠে, দ্বীন-ধর্ম তার কাছে তুচ্ছ হয়ে যায়।” [৪৩৯]

টিকাঃ
[৪৩৯] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৪৫৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 শক্তিকে ভালো কাজে লাগানো

📄 শক্তিকে ভালো কাজে লাগানো


৬৪৮. আসমায়ি থেকে বর্ণিত, এক বেদুইন কিছু লোককে নসীহত করে বলছিল: "আল্লাহ তাআলা ওই শক্তিশালী ব্যক্তির প্রতি অনুগ্রহ করুন, যে তার শক্তিকে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে। কিন্তু গুনাহের ক্ষেত্রে দুর্বল থেকেছে বলে আল্লাহর অবাধ্যতা করেনি।"

৬৩৩. ইবনু তাউস থেকে বর্ণিত আছে, সুফিয়ান সাওরি তার সঙ্গীদের চারটি বিষয়ের কথা লিখে পাঠাতেন : “আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজেকে বশীভূত করে ফেলো। আর অবাধ্যতার ক্ষেত্রে নিজেকে অবাধ্য করে তোলো (অর্থাৎ, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ো না)। মানুষের তাকওয়া অনুযায়ী তাদের সাথে মেশো। যুহদ তথা দুনিয়াবিমুখতার মাধ্যমে শিক্ষা গ্রহণ করো।”[৪৪০]

টিকাঃ
[৪৪০] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/২১。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কাজের ফল নিজেকেই পেতে হয়

📄 কাজের ফল নিজেকেই পেতে হয়


৬৩৪. যাইদ ইবনু আসলাম বলেন, "আমর জানতে পেরেছি যে, লুকমান হাকীম তাঁর ছেলেকে বলেছেন: 'বাছা! কোনো কল্যাণকর কাজ করলে তার সুবাস ছড়িয়ে দাও। আর যদি কোনো অকল্যাণকর কাজ করে ফেলো, তাহলে কোনো সন্দেহ রেখো না যে, তোমার প্রতিও অকল্যাণ করা হবে।”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00