📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 প্রাপ্যের চেয়ে বেশি প্রতিদান লাভ

📄 প্রাপ্যের চেয়ে বেশি প্রতিদান লাভ


৬১৩. আবু হুরায়রা বলেন, “নবি আমাদের বলেছেন :
إِنَّهُ مَنْ عَمِلَ حَسَنَةٌ كُتِبَ لَهُ أَلْفُ أَلْفُ حَسَنَة 'যে ব্যক্তি পূণ্যের একটি কাজ করে, তার আমলনামায় এক লক্ষ সাওয়াব লিখে দেওয়া হয়।' তারপর তিনি তিলাওয়াত করেন,
وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا 'এবং নিজের পক্ষ থেকে তাকে মহাপ্রতিদান দান করেন।[৪২৩] এই মহাপ্রতিদান হলো জান্নাত।”[৪২৪]

৬১৪. উসমান আন নাহদি বলেন, “জানতে পেরেছি যে, আবূ হুরায়রা বলেছেন, 'আমি নবি-কে বলতে শুনেছি: আল্লাহ তাআলা মুমিনের পূণ্যময় কাজ দ্বিগুণ করে দেন।' একদিন পথ চলতে চলতে আবূ হুরায়রা -এর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তাঁকে জিজ্ঞেস করি, 'আপনি নাকি নবি-কে বলতে শুনেছেন, আল্লাহ তাআলা মুমিনের পুণ্যময় কাজকে এক লক্ষ গুণ বৃদ্ধি করে দেন?' আবূ হুরায়রা বলেন, 'না। বরং আমি তাকে বলতে শুনেছি, একটি পুণ্য কাজকে তিনি দুই লক্ষ গুণ বৃদ্ধি করে দেন।' এরপর তিনি তিলাওয়াত করেন: إِنَّ الله لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِن تَكُ حَسَنَةٌ يُضَاعِفُهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا 'নিশ্চয়ই আল্লাহ কারও প্রতি অণু-পরিমাণ যুলুম করেন না। আর যদি তা সৎকর্ম হয়, তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিরাট সাওয়াব দান করেন।[৪২৫]
আবূ হুরায়রা এরপর বলেন, ‘আল্লাহ তাআলা যে বিষয়কে বিরাট বলেছেন, তার পরিমাণ তো তুমি জানো না।’”[৪২৬]

টিকাঃ
[৪২৩] সূরা নিসা, ৪:৪০।
[৪২৪] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৩/ ৩৪৯, ৩৫০।
[৪২৫] সূরা নিসা, ৪:801
[৪২৬] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ২/৫২১, ৫২২; এর সনদ জাইয়িদ।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আখিরাতের কাজে তাড়াহুড়া করা

📄 আখিরাতের কাজে তাড়াহুড়া করা


৬১৫. মুসআব ইবনু সাদ তার বাবার থেকে বর্ণনা করেন, আমাশ বলেছেন, “আমার জানামতে বিষয়টা নবি থেকেই বর্ণিত হয়েছে যে,
التَّوَّدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الآخِرَةِ 'সর্বক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা উচিত হলেও আখিরাতের বিষয়ে তা নয়।”[৪২৭]

টিকাঃ
[৪২৭] হাকিম নাইসাপুরি, আল মুস্তাদরাক, ১/৬৩, ৬৪; হাদীসটির সনদ সহীহ।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মৃত মাত্রই আফসোসকারী

📄 মৃত মাত্রই আফসোসকারী


৬১৬. আবূ হুরায়রা বলেন, "আমি নবি-কে বলতে শুনেছি:
مَا مِنْ أَحَدٍ يَمُوتُ إِلا نَدِمَ, وَقَالُوا : وَمَا نَدَامَتُهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : إِنْ كَانَ مُحْسِنًا نَدِمَ أَنْ لا يَكُونَ ازْدَادَ ، وَإِنْ كَانَ مُسِيئًا نَدِمَ أَنْ لَا يَكُونَ نَزَعَ 'যে-ই মারা যায়, সে-ই আফসোস করে।' সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, 'কেন, ইয়া রাসূলুল্লাহ?' তিনি বলেন, 'লোকটি সৎকর্মশীল হলে আফসোস করে যে, কেন আরও বেশি সৎকর্ম করল না! আর পাপাচারী হলে আফসোস করে যে, কেন নিজেকে পাপাচার থেকে নিবৃত্ত করল না।”[৪২৮]

টিকাঃ
[৪২৮] আবদুল্লাহ ইবনুল মুবারক, আয যুহদ, ১১; হাদীসটির সনদ গরীব।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 হাশরের ময়দানে পাঁচটি প্রশ্ন

📄 হাশরের ময়দানে পাঁচটি প্রশ্ন


৬১৭. আবদুল্লাহ ইবনু মাসউদ থেকে বর্ণিত, নবি বলেছেন:
لا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِكَ فِيمَا أَفْنَيَتَهُ ، وَعَنْ شَبَابِكَ فِيمَا أَبْلَيْتَهُ ، وَعَنْ مَالِكَ مِنْ أَيْنَ اكْتَسَبْتَهُ وَفِيمَا أَنْفَقَتَهُ ، وَمَا عَمِلْتَ فِيمَا عَلِمْتَ
"কিয়ামতের দিন এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগ পর্যন্ত বনী আদম এক পা-ও নড়তে পারবে না: সে তার জীবনকে কোথায় ব্যয় করেছে, যৌবনকে কোথায় শেষ করেছে, অর্থ-সম্পদ কোত্থেকে উপার্জন ও কোথায় খরচ করেছে, আর জ্ঞান অনুযায়ী আমল করেছে কি না।”[৪২৯]

টিকাঃ
[৪২৯] তাবারানি, আল মুজামুস সগির, ১/২৮০; এর প্রায় সবগুলো সনদ যঈফ। তবে শাওয়াহিদ থাকায় একে অনেকে হাসান বলেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00