📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মৃত হয়েও সবচেয়ে সুখী ব্যক্তি

📄 মৃত হয়েও সবচেয়ে সুখী ব্যক্তি


৫৯৮. ইমরান ইবনু মূসা ইবনু মুজাশি এক হাকিম থেকে বর্ণনা করেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, “কোন ব্যক্তি সবচেয়ে সুখী?” তিনি বলেন, “মাটিতে শুয়ে থাকা ঐ শরীর, শাস্তির ব্যাপারে যে নিশ্চিন্ত হয়ে গেছে আর আপন রবের পক্ষ থেকে প্রতিদানের অপেক্ষায় আছে।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মৃত্যুকালীন তিন সঙ্গী

📄 মৃত্যুকালীন তিন সঙ্গী


৫৯৯. আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, নবি বলেছেন,
يتبع المُؤمِن بَعْدَ مَوْتِهِ ثلاث: أهله وماله وعمله، فيرجع اثنان ويبقى واحد: يرجع أهله وماله، ويبقى عمله
“মৃত্যুর পর তিনটি বিষয় মুমিনের পেছন পেছন যায়। তার পরিবার- পরিজন, অর্থ-সম্পদ এবং আমল। এর মধ্যে দুটি বিষয় তাকে ছেড়ে চলে আসে। থেকে যায় কেবল একটি। তার পরিবার-পরিজন এবং অর্থ- সম্পদ চলে আসে। আর তার আমল থেকে যায়।”[৪১০]

টিকাঃ
[৪১০] বুখারি, আস সহীহ, অধ্যায়: রিকাক, পরিচ্ছেদ: মৃত্যু যন্ত্রণা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00