📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আল্লাহর প্রতি ভয়, আগ্রহ ও আশা

📄 আল্লাহর প্রতি ভয়, আগ্রহ ও আশা


৫৯১. আলি ইবনু মুআফফাক আল বাগদাদি থেকে বর্ণিত, তিনি আহমাদ ইবনু আসিম আল আন্তাকিকে বলতে শুনেছেন, “এক আবিদকে জিজ্ঞেস করেছিলাম, ‘আল্লাহ আপনার কল্যাণ করুন। আল্লাহ তাআলাকে ভয় করার প্রমাণ কী, বলুন।’ তিনি বলেন, ‘সর্বদা সতর্ক থাকা।’ আমি জিজ্ঞেস করি, ‘তাহলে আল্লাহর প্রতি আগ্রহের দলিল কী?’ তিনি বলেন, ‘সবসময় তাঁর তালাশে থাকা।’ জিজ্ঞেস করি, ‘আল্লাহ তাআলার রহমতের আশা আকাঙ্ক্ষার দলিল কী?’ তিনি বলেন, ‘আমল করে যাওয়া।’ আমি জিজ্ঞেস করি, ‘আল্লাহ আপনার ওপর রহম করুন। বলুন তো, এ বিষয়ে আমাদের মধ্যে দুর্বলতা চলে আসে কীভাবে?’ তিনি উত্তরে বলেন, আল্লাহ তাআলা যে সহনশীলতা দেখান এবং গুনাহ গোপন রাখেন, তোমরা এর ওপর আস্থাশীল হয়ে পড়েছ।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানুষের দায়িত্ব ইবাদাত, আল্লাহর দায়িত্ব রিযক দেওয়া

📄 মানুষের দায়িত্ব ইবাদাত, আল্লাহর দায়িত্ব রিযক দেওয়া


৫৯২, জুনাইদ বাগদাদি থেকে বর্ণিত, তিনি সিররি সাকতিকে বলতে শুনেছেন: “একদিন আমি কবরস্থানে গিয়ে দেখতে পাই, বাহলুল এক কবরের ভেতর উভয় পা ঝুলিয়ে বসে মাটি নিয়ে খেলাধুলা করছে। আমি বলি, ‘আপনি এখানে!' তিনি বলেন, 'হ্যাঁ। আমি এমন সম্প্রদায়ের কাছে আছি, যারা আমার উপস্থিতিতেও আমাকে কোনো কষ্ট দেয় না। আর আমি চলে গেলেও তারা আমার দোষচর্চা করে না।' আমি তাকে বলি, 'বাহলুল! কিছু গরম রুটি নিয়ে এসেছি।' তিনি উত্তরে বলেন, 'আল্লাহর শপথ! আমি সামান্য গমের দানার দিকেও তাকাই না। আল্লাহ তাআলা আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে ইবাদাত করে যাওয়াই আমাদের কর্তব্য। আর আল্লাহর কর্তব্য হলো, তিনি যেমন প্রতিশ্রুতি দিয়েছেন সেভাবে আমাদের রিযক প্রদান করে যাবেন।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুঃস্থ-জাগ্রত উভয় অবস্থায় মৃত্যুর স্মরণ

📄 দুঃস্থ-জাগ্রত উভয় অবস্থায় মৃত্যুর স্মরণ


৫৯৩. আবু জাফর মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনু সাঈদ আর রাযি থেকে বর্ণিত, আব্বাস ইবনু হামযা একদিন বলেন, “আমি একবার যুননুন মিসরির কাছে গিয়েছিলাম। তখন এক মুরিদ বসে ছিল তার কাছে। তিনি তাদের বলেছিলেন, 'ঘুমের সময় মৃত্যুকে বালিশ আর জাগ্রত অবস্থায় মৃত্যুকে লক্ষ্য বানিয়ে নাও। এমন হয়ে যাও, যেন দুনিয়ার প্রতি তোমাদের কোনো প্রয়োজন নেই আর আখিরাত তোমাদের না হলেই নয়।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানবজীবন কিছুদিনের সমষ্টি মাত্র

📄 মানবজীবন কিছুদিনের সমষ্টি মাত্র


৫৯৪. ঈসা ইবনু ইবরাহীম বলেন, “হাসান ইবনু হানি একবার অসুস্থ হয়ে পড়লে আমি তাকে দেখতে যাই। জিজ্ঞেস করি 'আবূ আলি! এখন কেমন বোধ করছেন?' তিনি উত্তরে বলেন, 'যে কয়েকটা দিবসের সংখ্যার সমষ্টি মাত্র, তার অবস্থা আর কেমন হবে! প্রতিদিন সে সংখ্যা কমে আসছে।”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00