📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানুষের তিনটি কঠিন অবস্থা

📄 মানুষের তিনটি কঠিন অবস্থা


৫৫৫. সাদাকা ইবনু ফযল বলেন, "ইবনু উয়াইনাকে বলতে শুনেছি: 'বনী আদমের তিনটি অবস্থা সবচেয়ে কঠিন। এক. যেদিন সে জন্মগ্রহণ করে এই দুনিয়ায় আসে। দুই. যেদিন সে মৃত্যুবরণ করে, সেদিন একেবারেই অচেনা-অজানা কিছু লোকের সাথে তাকে থাকতে হয়। তিন. যেদিন তাকে কবর থেকে উঠানো হবে, সেদিন সে এমন এক অবস্থার সম্মুখীন হবে, যা আগে কখনও দেখেনি।
ইয়াহইয়া ইবনু যাকারিয়া -এর এই তিন অবস্থার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন:
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
তার প্রতি সালাম যেদিন সে জন্মগ্রহণ করেছে, যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে.”

টিকাঃ
[৩৮۱] সূরা মারইয়াম, ১৯: ১৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পার্থিব সম্পদের আধিক্য ও পরকালীন পাথেয়র স্বল্পতা

📄 পার্থিব সম্পদের আধিক্য ও পরকালীন পাথেয়র স্বল্পতা


৫৫৬. হাসান ইবনু আল্লুবাইহ আল কারমিসানি বলেন, “আমি ইয়াহইয়া ইবনু মুয়াযকে বলতে শুনেছি: 'মৃত্যুর দিন পরিত্যক্ত সম্পত্তি আর হাশরের দিন মিযানের পাল্লা যাকে অপমান করে, তার মতো হয়ো না.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আখিরাত স্মরণে রেখে সীমিত দুনিয়াভোগ

📄 আখিরাত স্মরণে রেখে সীমিত দুনিয়াভোগ


৫৫৭. সাবিত আল বুনানি থেকে বর্ণিত আছে, আবূদ দারদা একবার নিজের উচ্চতার সমান একটি ঘর নির্মাণ শুরু করেন। আবু যর তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, “আপনি কি এমন ঘর বানাচ্ছেন, আল্লাহ তাআলা যা বিরান করে দেওয়ার নির্দেশ দিয়েছেন! আপনাকে এই অবস্থায় দেখার চেয়ে কোনো আবর্জনায় গড়াগড়ি খেতে দেখাটাও ভালো ছিল.”
নির্মাণকাজ শেষে আবূদ দারদা বলেন, "বাড়িটি সম্পর্কে আমি কিছু বলতে চাই.” এরপর তিনি আবৃত্তি করেন:
بَنَيْتُ دَاراً وَ لَسْتُ عَامِرَها . وَلَقَدْ عَلِمْتُ إِذْ بَنَيْتُ أَيْنَ دَارِي
আমি তো কেবল বাড়ি বানিয়েছি, আবাদ তো করিনি
আমার আসল বাড়ি কোথায়, তা তো আমি ভালো করেই জানি।

টিকাঃ
[৩৮۲] আল মারিফাতু ওয়াত তারিখ, ১/৫৮৮。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 চতুষ্পদ জন্তুর মতো জীবন

📄 চতুষ্পদ জন্তুর মতো জীবন


৫৫৮. হামযা আয যাইয়াত থেকে বর্ণিত, উমার ইবনু আবদিল আযীয আবৃত্তি করতেন :
نَهارُكَ يَا مَغْرُورُ سَهْرُ وَغَفْلَةٌ . وَلَيْلُكَ نَوْمُ وَالرَّدَى لَكَ لَأَزِمُ
وَشُغْلُكَ فِيمَا سَوْفَ تَكْرَهُ غِبَّهُ . كَذَلِكَ فِي الدُّنْهَا تَعِيْشُ الْبَهَائِمُ
“ওহে ধোঁকাগ্রস্ত! তোমার দিন কাটে ভুল, বিচ্যুতি এবং উদাসীনতায়।
রাত কাটে ঘুমে। এখন ধ্বংসই তোমার জন্য অনিবার্য।
তুমি এমন বিষয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ, যার পরিণতি তোমার অপছন্দনীয়।
আসলে চতুষ্পদ জন্তুরা দুনিয়াতে এভাবেই বসবাস করে থাকে.”

টিকাঃ
[৩৮৩] ইবনুল জাওযী, সীরাতু উমার ইবনু আবদিল আযীয, ২৫৭, ২৬১。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00