📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মৃত্যুর স্মরণে জ্ঞান হারানো

📄 মৃত্যুর স্মরণে জ্ঞান হারানো


৪৮৯. ফুযাইল ইবনু ইয়ায থেকে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনুল মুবারক একদিন বলেন, “মৃত্যু এবং মৃত্যু-পরবর্তী জীবনের প্রস্তুতি নাও.” এ কথা বলেই এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সারা রাত তিনি অজ্ঞান হয়েই পড়েছিলেন。

টিকাঃ
[৩৩৮] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/১৬৮。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মৃত্যুর পর আফসোস

📄 মৃত্যুর পর আফসোস


৪৯০. মুহাম্মাদ ইবনু হাতিম আল আসাম বলেন, “শাকিককে বলতে শুনেছি: 'মৃত্যু চলে আসলে যেন ফিরে যাওয়ার আবেদন না করতে হয়, সেভাবেই প্রস্তুতি গ্রহণ করো.'”

টিকাঃ
[৩৩৯] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৬২。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 শয়তানের ওয়াসওয়াসার জবাব

📄 শয়তানের ওয়াসওয়াসার জবাব


৪৯১. আবূ আলি সাঈদ ইবনু আহমাদ বলখি আরও বলেন, “আমি মুহাম্মাদ ইবনু হাতিম আল আসামকে বলতে শুনেছি: 'শয়তান প্রতিদিন এসে আমাকে বলে, কোথায় খাবে? কী পরবে? কোথায় থাকবে? আমি তার উত্তরে বলি, আমি মৃত্যুকে খাব, কাফন পরিধান করব এবং কবরে থাকব.'”

টিকাঃ
[৩৪০] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, ৯৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়া ও জান্নাত উভয়টি অর্জন

📄 দুনিয়া ও জান্নাত উভয়টি অর্জন


৪৯২. তিনি আরও বলেন, “হাতিম বলেছেন, 'মাওলার খিদমতে নিজেকে নিয়োজিত রেখো। তাহলে দুনিয়া বাধ্য হয়ে তোমার কাছে আসবে, আর জান্নাত তোমার দ্বারে আসবে আগ্রহী হয়ে.”

টিকাঃ
[৩৪১] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৯৭。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00