📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পায়ের গোছা মিলে যাওয়ার অর্থ

📄 পায়ের গোছা মিলে যাওয়ার অর্থ


৪৬৮. আল্লাহ তাআলার বাণী : وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ পায়ের গোছার সাথে গোছা জড়িয়ে যাবে।
এই আয়াতের ব্যাখ্যায় বশির ইবনু মুহাজির বলেন, "আমি হাসানকে বলতে শুনেছি: 'এর মাধ্যমে বোঝানো হয়েছে, কাফনের সময় উভয় পায়ের গোছা মিলে যাওয়ার কথা.”

টিকাঃ
[৩২৬] সূরা কিয়ামাহ, ৭৫: ২৯。
[৩২৭] তাফসীরে তাবারি, ২৯/১২২。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নফস সবচেয়ে বড় বিপদ

📄 নফস সবচেয়ে বড় বিপদ


৪৬৯. ইউনুস ইবনু উবাইদ বলেন, "হাসান বাসরি কখনো ব্যথিত হয়ে উঠলে আমি তাঁকে বলতে শুনতাম :
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
'নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা তাঁরই নিকট ফিরে যাব।
তখন তাঁর ছেলে আবদুল্লাহ তাকে বলেন, 'আব্বাজান, কী হলো? 'ইন্নালিল্লাহ' বলছেন যে! ভয় লাগছে তো। কিছু দেখেতে পেয়েছেন নাকি?' তিনি উত্তরে বলেন, 'আব্বা! আমি আমার নফসের কারণে 'ইন্নালিল্লাহ' বলছি। এর মতো বড় কোনো মুসীবাতে আমি কখনো আক্রান্ত হইনি.”

টিকাঃ
[৩২৮] সূরা বাকারাহ, ২: ১৫৬。
[৩২৯] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ২৮৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 শেষ পরিণাম দুটির যেকোনো একটি

📄 শেষ পরিণাম দুটির যেকোনো একটি


৪৭০. হাযম থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনু ওয়াসি যখন মৃত্যুশয্যায় থাকাকালীন বলেন, "ভাইয়েরা! আমাকে এখন কোথায় নিয়ে যাওয়া হবে, জানেন? আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই! আমাকে হয় জাহান্নামে নিয়ে যাওয়া হবে নয়ত ক্ষমা করে দেওয়া হবে.”

টিকাঃ
[৩৩০] ইবনু আবিদ দুনিয়া, মুহাসাবাতুন নফস, ৮১。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 জন্ম থেকেই মৃত্যুর পথচলা শুরু হয়

📄 জন্ম থেকেই মৃত্যুর পথচলা শুরু হয়


৪৭1. কাতাদা থেকে বর্ণিত, আবুদ দারদা বলেছেন: “বনী আদম! তুমি নিজেই মাড়িয়ে মাটি নরম করো, কারণ একটু পরই এটা তোমার কবর হবে। হে বনী আদম! তুমি তো কয়েকটি দিনের সমষ্টি। একটি দিন অতিবাহিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তোমার জীবনের কিছু অংশ অতিবাহিত হয়ে গেল। হে বনী আদম! তোমার মা তোমাকে যেদিন প্রসব করেছে, সেদিন থেকেই তুমি প্রতিনিয়ত তোমার জীবনকে নিঃশেষ করে ফেলছ.”

টিকাঃ
[৩৩১] আবদুল্লাহ ইবনুল মুবারক, আয যুহদ, ২৯২。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00