📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 জীবিত মানুষও মূলত মৃতদেহ-ই

📄 জীবিত মানুষও মূলত মৃতদেহ-ই


৪৬৫. মুহাম্মাদ ইবনু সিনান আল বাহিলি বলেন, “রবি ইবনু বাযযাকে বলতে শুনেছি: 'হে বনী আদম, তুমি তো নোংরা মৃতদেহ! জীবন সঞ্চার করে তোমাকে পবিত্র করে তোলা হয়েছে। যদি এই জীবন নিয়ে যাওয়া হয়, তাহলে আবারও পচা লাশ হয়ে পড়ে থাকবে। সুগন্ধময় হওয়া সত্ত্বেও তখন তুমি নোংরা। আগে যারা কাছে ঘেঁষতে চাইত, তারা দূরে সরে যাবে। তাহলে হে বনী আদম! বলো, তোমার চেয়ে বড় মূর্খ আর কে আছে? তোমাকে দেখে আশ্চর্য হতে হয়! এটাই তোমার পরিণাম। একসময় তোমাকে মাটিতে শুয়ে থাকতে হবে। তা জানা সত্ত্বেও দুনিয়া কীভাবে তোমার চোখের প্রশান্তি হতে পারে?"

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 মৃত ব্যক্তি জীবিতদের যা বলতে চায়

📄 মৃত ব্যক্তি জীবিতদের যা বলতে চায়


৪৬৬. হাযযান বলেন, "উন্মুদ দারদা আমাকে বলেছেন : 'হাযযান, খাটিয়ায় রাখার পর মৃত ব্যক্তি কী বলে, শুনবে?' আমি বলি, 'জ্বি, অবশ্যই.' তিনি বলেন, 'সে তখন চিৎকার করতে থাকে, হে আমার পরিবার-পরিজনেরা! হে আমার প্রতিবেশীরা! হে খাটিয়া বহনকারীরা! দুনিয়া যেভাবে আমাকে প্রতারিত করেছে, তোমাদেরও যেন সেভাবে প্রতারিত না করে। সে যেভাবে আমাকে নিয়ে খেলা করেছে, তোমাদের নিয়েও যেন সেভাবে না খেলে। আমার পরিবার-পরিজনের কেউই আমার কোনো বোঝা বহন করছে না। যদি প্রতাপশালী আল্লাহর কাছে তারা আমার পক্ষে দাঁড়াতে চাইত, তাহলে অবশ্যই এখনই তারা দাঁড়াত.' উন্মুদ দারদা এরপর বলেন, 'দুনিয়া হারুত-মারুতের চেয়ে মানুষের অন্তরে বেশি প্রভাব সৃষ্টি করে। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়া তার গালে চড় মেরেছে.”

টিকাঃ
[৩২৫] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ১৬৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 মৃত্যুর জন্য অপ্রস্তুত না থাকা

📄 মৃত্যুর জন্য অপ্রস্তুত না থাকা


৪৬৭. আবদুর রহমান ইবনু ইয়াযিদ ইবনু জাবির থেকে বর্ণিত, উমার ইবনু আবদিল আযীয চিঠি লিখে আদি ইবনু আরতাতকে বলেন, “অসাবধান অবস্থায় যেন মৃত্যু আপনাকে পেয়ে না বসে। অন্যথায় আপনার বিচ্যুতি ক্ষমা করা হবে না। প্রত্যাবর্তনের আর কোনো সুযোগ পাবেন না। যার সাথে আপনি সাক্ষাৎ করতে যাবেন, তিনি আপনাকে ক্ষমা করবেন না। কৃতকর্মের মাধ্যমেও আপনি প্রশংসিত হবেন না। ওয়াস সালাম।

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 পায়ের গোছা মিলে যাওয়ার অর্থ

📄 পায়ের গোছা মিলে যাওয়ার অর্থ


৪৬৮. আল্লাহ তাআলার বাণী : وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ পায়ের গোছার সাথে গোছা জড়িয়ে যাবে।
এই আয়াতের ব্যাখ্যায় বশির ইবনু মুহাজির বলেন, "আমি হাসানকে বলতে শুনেছি: 'এর মাধ্যমে বোঝানো হয়েছে, কাফনের সময় উভয় পায়ের গোছা মিলে যাওয়ার কথা.”

টিকাঃ
[৩২৬] সূরা কিয়ামাহ, ৭৫: ২৯。
[৩২৭] তাফসীরে তাবারি, ২৯/১২২。

ফন্ট সাইজ
15px
17px