📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মুমিন ও গাভান্ড সন্তানের সাদৃশ্য

📄 মুমিন ও গাভান্ড সন্তানের সাদৃশ্য


৪৫৯. আব্বাস ইবনু ওয়ালিদ ইবনু মাযিদ তার পিতা থেকে বর্ণনা করেন যে, “আমি আওযায়িকে বলতে শুনেছি: 'মুমিনের দৃষ্টান্ত গর্ভস্থ সন্তানের মতো। গর্ভ থেকে সে বের হতে চায় না। বের হয়ে গেলে আর তাতে প্রবেশ করতে চায় না। তেমনিভাবে মুমিন যখন দুনিয়া থেকে বের হয়ে যায় এবং তার জন্য আল্লাহ তাআলার প্রস্তুতকৃত প্রতিদান প্রত্যক্ষ করে, তখন সে আর দুনিয়াতে ফিরে আসতে চায় না.”

টিকাঃ
[৩২১] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৪/২৩০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 বুদ্ধদের দেখিয়ে যুবকদের শিক্ষা

📄 বুদ্ধদের দেখিয়ে যুবকদের শিক্ষা


৪৬০. আহমাদ ইবনু আবী সুলাইম থেকে বর্ণিত আছে, হাসান বাসরি একদিন তাঁর সঙ্গীদের বলেন: “মুরব্বিগণ! ফসল যখন পেকে যায়, তখন চাষী কীসের অপেক্ষা করে?" তারা উত্তরে বলেন, "সেগুলো কেটে ফেলার। (অর্থাৎ, এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেন, আপনাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে)” এরপর তিনি বলেন, “যুবকেরা! জেনে রাখো, পাকার আগেও ফসলে কঠিন সমস্যা দেখা দিতে পারে.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আখিরাত দূরে মনে হলেও কাছে

📄 আখিরাত দূরে মনে হলেও কাছে


৪৬১. মালিক ইবনু আনাস থেকে বর্ণিত, লুকমান একবার তাঁর ছেলেকে বলেন, “বাবা! মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা ভাবে ওটা বুঝি বহু দূরে। অথচ তারা অতিদ্রুত আখিরাতের দিকে যাচ্ছে। জেনে রাখো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্যই তুমি দুনিয়াকে পৃষ্ঠ প্রদর্শন করেছ এবং আখিরাতের অভিমুখী হয়েছ। যেই ঘর ছেড়ে বের হয়ে যাচ্ছ, সেটাই বরং দূরে। আর যে ঘরের অভিমুখে হাঁটছ, সেটা কাছে.”
৪৬২. মালিক ইবনু দিনার থেকে বর্ণিত, লুকমান একবার তাঁর ছেলেকে বলেন: "বাছা! মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটাকে যে কেন তারা দূরের বিষয় মনে করে! অথচ তারা অতি দ্রুত আখিরাতের পানে ধাবিত হচ্ছে.”

টিকাঃ
[৩২২] আবদুল্লাহ ইবনুল মুবারক, আয যুহদ, এর সমার্থক বিষয় রয়েছে, ৩৭৪。
[৩২৩] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ৩২০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মৃত্যুকাল পিছিয়ে দেওয়ার অলীক আশা

📄 মৃত্যুকাল পিছিয়ে দেওয়ার অলীক আশা


৪৬৩. যাহহাক বলেন, "আমি বিলাল ইবনু সাদকে বলতে শুনেছি: 'হে রহমানের বান্দারা! আমাদের একজনকে বলা হবে, তুমি কি মৃত্যুকে ভালোবাসো? সে বলবে, না। তাকে বলা হবে, কেন? সে বলবে, আগে আমল করে নিই। তাকে বলা হবে, তাহলে আমল করো। সে বলবে, আচ্ছা, এক সময় আমল শুরু করব। এটাই আমাদের চিত্র। আমরা মৃত্যুকেও ভালোবাসি না, আবার আমলও করতে চাই না। আমরা চাই, যেন আল্লাহর ফায়সালা পিছিয়ে দেওয়া হয়। অথচ পার্থিব স্বার্থ পিছিয়ে দেওয়াটাকে আমরা পছন্দ করি না.”

টিকাঃ
[৩২৪] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৫/২৯৬。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00