📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 সবার-ই বোধোদয় হবে, আগে বা পরে

📄 সবার-ই বোধোদয় হবে, আগে বা পরে


৪৫১. আবু জাফর মুহাম্মাদ ইবনু মূসা আস সাফফার থেকে বর্ণিত, ইবনুল ফারজি বলেছেন, “সুযোগ থাকতে যে ব্যক্তি সুযোগকে কাজে লাগায় না, এমন এক সময় তার বোধোদয় ঘটে, যখন কেবল অনুশোচনা ছাড়া গতি থাকে না.”
৪৫২. জুনাইদ ইবনু মুহাম্মাদ বলেন, “আমরা যখন সিররি সাকতির কাছে বসে থাকতাম, তিনি আমাদের বলতেন, 'যুবকেরা! আমি তোমাদের জন্য শিক্ষা। আমল তো করবে যৌবনে.”
৪৫৩. আহমাদ ইবনু আবীল হাওয়ারি বলেন, “আমি আহমাদ ইবনু আসিম আল আন্তাকিকে বলতে শুনেছি: 'এটাই সুবর্ণ সুযোগ। তাই যতটুকু হায়াত আছে, তার মধ্যেই সঠিকভাবে আমল করতে থাকো। আর বিগত জীবনে যা হয়ে গেছে, আল্লাহ তাআলাই তা ক্ষমা করে দেবেন.”

টিকাঃ
[৩১৫] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২১৬。
[৩১৬] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ১৩৯-১৪০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 স্বপ্ন আখেরে আল্লাহর আয়াত

📄 স্বপ্ন আখেরে আল্লাহর আয়াত


৪৫৪. দাউদ আত তায়ির দুধ মা বলেন, 'দাউদকে একদিন জিজ্ঞেস করি, 'আবূ সুলাইমান! রুটি খাবা?' সে উত্তরে এক আশ্চর্য তথ্য দেয়। বলে, 'মা! কেবল রুটি চিবিয়ে টুকরো টুকরো করে গিলে ফেলার মধ্যেই আল্লাহ তাআলার পঞ্চাশটি নিদর্শন রয়েছে.'”

টিকাঃ
[৩১৭] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/৩৫০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কবর ভর্তি করার উপাদান

📄 কবর ভর্তি করার উপাদান


৪৫৫. জুনাইদ ইবনু মুহাম্মাদ বলেন, "সিররি সাকতিকে বলতে শুনেছি: 'কবরকে গোডাউন বানিয়ে ফেলো। যত পারো আমল দিয়ে ভরপুর করে তোলো তা। তাহলে কবরে প্রবেশ করা মাত্রই জমানো এই সম্পদ দেখে আনন্দিত হয়ে উঠবে.”

টিকাঃ
[৩১৮] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২২৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়ায় অপরিচিত ও আখিরাতে খ্যাতি লাভের উপায়

📄 দুনিয়ায় অপরিচিত ও আখিরাতে খ্যাতি লাভের উপায়


৪৫৬. ইবরাহীম আস সায়িহ থেকে বর্ণিত, "ইবরাহীম ইবনু আদহাম আমাকে বলেছেন : 'আবূ ইসহাক! লোকচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদাত করবে, তাহলে কিয়ামাতের দিন হঠাৎ করেই আত্মপ্রকাশ করতে পারবে.”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00