📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানুষের ব্যাপারে সবচেয়ে বড় আশঙ্কা

📄 মানুষের ব্যাপারে সবচেয়ে বড় আশঙ্কা


৪২৫. আবূ আবদির রহমান আস সুলামি থেকে বর্ণিত, আলি ইবনু আবী তালিব কুফা নগরীতে প্রদত্ত এক খুতবায় বলেন, “লোকসকল! আমি আপনাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি দীর্ঘ আশা-আকাঙ্ক্ষার এবং প্রবৃত্তির অনুসরণের। দীর্ঘ আশা মানুষকে পরকালের কথা ভুলিয়ে দেয় আর। প্রবৃত্তির অনুসরণ সত্য গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। জেনে রাখুন, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে গেছে আর পরকাল আপনাদের দিকে এগিয়ে আসছে। দুনিয়া ও পরকাল— উভয়েরই কিছু সন্তান রয়েছে। আপনারা পরকালের সন্তান হোন। দুনিয়ার সন্তান হবেন না। আজ কেবল আপনারা আমল করে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে কোনো হিসাব নিকাশ হচ্ছে না। কিন্তু আগামীকাল কেবল হিসাব-নিকাশ হবে, তখন আমল করার কোনো সুযোগ পাবেন না.

টিকাঃ
[৩০৫] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ১৩০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 পরকালে নবি ﷺ ও আবু বকর -এর সাথে থাকার উপায়

📄 পরকালে নবি ﷺ ও আবু বকর -এর সাথে থাকার উপায়


৪২৬. ইয়াহইয়া ইবনু বুকাইর থেকে বর্ণিত আছে, আলি ইবনু আবী তালিব একদিন উমার -কে বলেন, "আমিরুল মুমিনীন! যদি আপনার পূর্বের দুই সাথির সাথে থাকতে চান, তাহলে দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা বাদ দিন। পেটভরে আহার করবেন না। লুঙ্গি নিচে নামিয়ে পরুন। তালিযুক্ত জামা পরুন। জুতা সেলাই করে পরুন। তাহলে তাঁদের কাতারে যেতে পারবেন.”

টিকাঃ
[৩০৬] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ৩২০; এর সনদ যঈফ。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 একদিনও বাঁচার আশা না রাখা

📄 একদিনও বাঁচার আশা না রাখা


৪২৭. ইবনু উমার বলেন, “নবি আমার শরীরে হাত রেখে বলেছেন,
كُنْ فِي الدُّنْيا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيل و اعْدُد نَفْسَكَ فِي المَوتى و أهل القبور
"দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো, যেন তুমি অপরিচিত কোনো পথচারী। নিজেকে মনে করো মৃত, কবরের বাসিন্দা.”
মুজাহিদ বলেন, "আবদুল্লাহ ইবনু উমার এরপর আমাকে বলেছেন, 'মুজাহিদ! যদি সকাল পর্যন্ত বেঁচে থাকো, তাহলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা কোরো না। আর সন্ধ্যা পর্যন্ত বাঁচলে পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না। সুস্থ থাকতেই অসুস্থতার প্রস্তুতি নাও। জীবিত থাকতেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কারণ তুমি জানো না, আগামীকাল তোমাকে কী বলে ডাকা হবে.”

টিকাঃ
[৩০৭] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ২/২৪; এর সনদ সহীহ。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 যুহদের আসল ক্ষেত্র

📄 যুহদের আসল ক্ষেত্র


৪২৮. ওয়াকী থেকে বর্ণিত, সুফিয়ান বলেছেন, “মোটা খাবার গ্রহণ আর ঢিলেঢালা পোশাক পরাই শুধু যুহদ (দুনিয়াবিমুখতা) নয়; বরং যুহদ হলো লম্বা আশা- আকাঙ্ক্ষা না রাখা.”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00