📄 মৃত্যু আসার পূর্বেই আমল করে নেওয়া
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 সব আশা পূরণের আগেই মৃত্যুর আগমন
৪১৫. আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, একদিন নবি মাটিতে কিছু রেখা টানেন। এরপর টানেন একটি পার্শ্বরেখা। তারপর বলেন, “এগুলো কী, জানো? এটা হলো বনী আদমের দৃষ্টান্ত। আর ওটা হলো তার আশা-আকাঙ্ক্ষা। সে বিভিন্ন আশা-আকাঙ্ক্ষা করতে থাকে, এর মধ্যেই মৃত্যু তার নিকট এসে হাজির হয়ে যায়.”
৪১৬. আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, নবি বলেছেন:
يهرم ابن آدم ويبقى معه اثنتان الحرص والأمل
“বনী আদম বুড়ো হয়ে গেলেও তার দুটি বিষয় বাকি রয়ে যায়। লোভ এবং আশা-আকাঙ্ক্ষা.”
৪১৭. আবূ হুরায়রা থেকে বর্ণিত আছে যে, নবি বলেছেন:
إِنَّ ابْنَ آدَم يَضْعَفُ جِسْمُه وَيَنْحَلُ لَحْمُهُ مِنَ الْكِبَرِ وَقَلْبُهُ شَابٌ فِي إِثْنَتَيْنِ طُولُ العُمُرِ وَ كَثْرَةُ المَالِ
"বার্ধক্যের কারণে বনী আদমের দেহ দুর্বল হয়ে যায়, শরীরের মাংস শুকিয়ে যায়। কিন্তু দুটি বিষয়ে তার অন্তর যুবক রয়ে যায়। লম্বা-চওড়া হায়াত এবং সম্পদের আধিক্য."
৪১৮. আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত, এক ব্যক্তি নবি -কে জিজ্ঞাসা করে,
أي المؤمنين أفضل؟ قال: أحسنُهم خُلُقًا. قال: فأي المؤمنين أَكْيَس؟ قال: أكثرهم للموت ذكرًا، وأحسنهم له استعدادًا، أولئك الأكياس
“সর্বোত্তম মুমিন কে?” তিনি বলেন, “যার চরিত্র সবচেয়ে উত্তম.” তারপর সে জিজ্ঞেস করে, “কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান?” তিনি বলেন, “যে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে এবং সেটার জন্য উত্তমভাবে প্রস্তুতি নেয়। তারাই হলো বুদ্ধিমান.”
৪১৯. আবূ সাঈদ খুদরি বলেন, নবি একবার সামনে, পেছনে এবং পাশে একটি একটি করে তিনটি কাঠ স্থাপন করেন। এরপর বলেন, “এটা কী, জানো?” সাহাবায়ে কেরাম বলেন, “আল্লাহ এবং তাঁর রাসূল এ ব্যাপারে ভালো জানেন.” এরপর তিনি বলেন, “এটা হলো মানুষ আর এটা তার মৃত্যু। মানুষ নিজ আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়। কিন্তু এর পূর্বেই মৃত্যু সেই আকাঙ্ক্ষার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়.”
টিকাঃ
[২৯৭] বাইহাকি, আস সুনানুল কুবরা, ৩/৩৬৮; হাদীসটির সনদ সহীহ。
[২৯৮] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৩/১১৯; এর সনদ সহীহ。
[২৯৯] তাবারানি, আল মুজামুস সগির, ২/৩৫৯; এর কিছু সূত্র যঈফ হলেও 'হাসান' সনদে এটি প্রমানিত。
[৩০০] ইমাম আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৩/১৮。
📄 পরকালে অবস্থানের মতো দুনিয়যাপন
৪২০. সাঈদ ইবনু ইউসুফ আল ইয়ামামি বলেন, “সাহাবি আবদুল্লাহ ইবনু বুসর মাযিনিকে বলতে শুনেছি: 'মুত্তাকিরা হলো সর্দার। উলামায়ে কেরাম হলেন পরিচালক। তাদের সাথে মেলামেশা করা ইবাদাত বরং ফযীলাত। আর দিন-রাতের আসা যাওয়ার মধ্য দিয়েই তোমাদের হায়াত সংকীর্ণ হয়ে আসছে। যা করছো, তা সংরক্ষিত হয়ে যাচ্ছে। তাই এমনভাবে পাথেয় গ্রহণ করো, যেন তোমরা পরকালে রয়েছ। ”
৪২১. জারির ইবনু আবদিল্লাহ থেকে বর্ণিত, নবি বলেছেন:
مَنْ يَتَزَوَّدُ فِي الدُّنْيا يَنْفَعُهُ فِي الآخِرَةِ
“যে ব্যক্তি দুনিয়ায় পাথেয় গ্রহণ করে, পরকালে সেটা তার উপকারে আসবে.”
টিকাঃ
[৩০১] নুরুদ্দিন হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, ১/২২৫-১২৬。
[৩০২] তাবারানি, আল মুজামুল কাবির, ২/৩০৫; এর সনদ সহীহ。
📄 নাহোৎসববাদা নফস
৪২২. আবূ হুরায়রা থেকে বর্ণিত, নবি বলেছেন, “আল্লাহ তাআলা নফসকে বলেছেন, 'বের হও.' সে তখন বলেছে, 'আমাকে জোর করে বের না করা হলে আমি বের হব না.”
টিকাঃ
[৩০৩] বুখারি, আল আদাবুল মুফরাদ, ৮৮; সনদ সহীহ。