📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 একটি অতিরিক্ত পেশায়ত থাকার কুফল

📄 একটি অতিরিক্ত পেশায়ত থাকার কুফল


৩৯২. জুনাইদ বাগদাদি বলেন, “আমি সিররি সাকতিকে বলতে শুনেছি : ‘একবার এক অচেনা লোক আমার কাছে আসার অনুমতি চায়। আমি অনুমতি দিলে সে দরজায় দাঁড়িয়ে ভেতরের অবস্থা লক্ষ করতে থাকে। কামরার এক কোনায় ছিল দোয়াত। বললাম, ‘ভেতরে আসুন.’ লোকটি বলে, ‘যে ব্যক্তি আপনার ব্যাপারে ভালো ভালো কথা শুনিয়ে আমাকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাআলা তাকে যেন এর প্রতিদান না দেন.’ আমি বললাম, ‘কী যা-তা বলছেন! কেন?’ সে তখন বলে, ‘ওই কোনায় কী রাখা?’ এটা বলেই সে চলে যায়.”
৩৯৩. আবুল আব্বাস ইবনু মাসরুক বলেন, “আমার এক সাথী সিররি সাকতির কাছে গিয়েছিল। গিয়ে দেখে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। সে জিজ্ঞেস করে, ‘আবুল হাসান! কী হয়েছে?’ তিনি বলেন, ‘এই মাত্র এক লোক আমার ঘরে ঢোকার অনুমতি চেয়েছিল। অনুমতি দিলে সে ঘরে দোয়াত দেখতে পেয়ে বলে, আপনার ব্যাপারে ভালো ভালো কথা বলে যে ব্যক্তি আমাকে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে প্রতিদান না দেন। আমি তাকে বললাম, কেন? কী হয়েছে? তিনি বললেন, এগুলো তো থাকে বেকার মানুষের ঘরে.”

টিকাঃ
[২৭۵] ইমাম মালিক, আল মুয়াত্তা, পৃ. ৬৮৬; হাদীসটি সহীহ。
[২৭۶] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২২০。
[২৭۷] ইবনু আসাকির, তাহযীবু তারিখি দিমাশক, ৬/৮৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আখিরাতের জন্য উপকারী সম্পদে বরকত

📄 আখিরাতের জন্য উপকারী সম্পদে বরকত


৩৯৪. জাফর ইবনু বুরকান বলেন, “সালিহ ইবনু মিসমার একবার বললেন, ‘যার পার্থিব সম্পদ তাকে জাহান্নামে টেনে নিয়ে যায়, আল্লাহ তাআলা যেন তার পার্থিব সম্পদে বরকত না দেন.’ আমি তখন বলি, ‘ঠিকই বলেছেন.’ এরপর তিনি বলেন, ‘যার সম্পদ তাকে জান্নাতে টেনে নিয়ে যায়, আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দিন.’ আমি বললাম, ‘ঠিক বলেছেন.’”

টিকাঃ
[২৭৮] আল মারিফাতু ওয়াত তারিখ, ২/৪২০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অগ্রাপ্তির মাঝেই কল্যাণ

📄 অগ্রাপ্তির মাঝেই কল্যাণ


৩৯৫. আমি সালিহ বিন মিসমারকে বলতে শুনেছি, "মানুষের কাজকর্ম আশ্চর্যকর!” জিজ্ঞেস করি, “কেন?” তিনি তখন বলেন, "তারা নিজেদের অর্থভাণ্ডার রেখে নিঃস্ব হাতে দুনিয়া থেকে বিদায় নেয়.”
৩৯৬. সালিহ ইবনু মিসমারকে আরও বলতে শুনেছি : “আল্লাহ তাআলা আমাদের যেটুকু দুনিয়া প্রদান করেছেন, তার চেয়ে বড় নিয়ামাত হলো যেটুকু দেননি.”

টিকাঃ
[২৭৯] আল মারিফাতু ওয়াত তারিখ, ২/৪২০。
[২৮۰] আল মারিফাতু ওয়াত তারিখ, ২/৪১০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 জীবিত আত্মীয়দের আল্লাহর দায়িত্বে রেখে যাওয়া

📄 জীবিত আত্মীয়দের আল্লাহর দায়িত্বে রেখে যাওয়া


৩৯৭. আবুল মালিহ থেকে বর্ণিত আছে, মৃত্যুকালে সালিহ ইবনু মিসমারের সম্পদ ছিল মাত্র এক দিরহাম এবং চার দানিক। মৃত্যুর সময় তাকে বলা হয়েছিল, "আপনার মা-বোনের দেখাশোনার ব্যাপারে কাউকে ওসীয়ত করে যেতে পারতেন.” তিনি এর উত্তরে বলেন, “আল্লাহ ছাড়া অন্য কারও কাছে এ বিষয়ে ওসীয়ত করতে আমার লজ্জা হয়.”
৩৯৮. আবদুল আযীয থেকে বর্ণিত আছে, মুহাম্মাদ ইবনু কাব আল কুরাযি কিছু অর্থ-সম্পদ লাভ করলে কেউ একজন তাকে বলে, “সন্তানদের জন্য কিছু সম্পদ সঞ্চয় করে রাখুন.” তিনি উত্তরে বলেন, “না, আমি বরং নিজের জন্য আমার প্রতিপালকের কাছে তা সঞ্চিত রাখব। আর আমার সন্তানদের জন্য সঞ্চয় করব স্বয়ং আমার রবকে.”

টিকাঃ
[২৮۱] এক দিরহামের ছয় ভাগের এক ভাগকে এক দানিক বলা হয়。
[২৮۲] আল মারিফাতু ওয়াত তারিখ, ২/৪১০。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00