📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 অন্তর্দৃষ্টির অধিকারী সাধকদের আহার-নিদ্রা

📄 অন্তর্দৃষ্টির অধিকারী সাধকদের আহার-নিদ্রা


৩৮৩. জুনাইদ ইবনু মুহাম্মাদ বলেন, “সিররি সাকতির সামনে হাকীকাতের অধিকারী এক ব্যক্তির আলোচনা করা হলে আমি তাকে বলতে শুনি : 'হাকীকাতের অধিকারীরা অসুস্থ মানুষের মতো খায়, আর পানিতে ডুবন্ত মানুষের মতো ঘুমায়.”

টিকাঃ
[২৭০] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৬/৮০。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 গোলামের চেয়েও অনাড়ম্বর পার্থিব জীবন

📄 গোলামের চেয়েও অনাড়ম্বর পার্থিব জীবন


৩৮৪. সাঈদ ইবনু উসমান আল হান্নাত বলেন, “আমি সিররি ইবনু মুগাল্লাস আস সাকতিকে বলতে শুনেছি: 'উতবার গোলাম একবার গমের রুটি খেতে খেতে উতবার পাশ দিয়ে যায়। গোলামের এ উন্নত মানের খাবারের বিষয়টি তাকে জানানো হলে তিনি বলেন, এসব আর কী? পরকালে তো আমরা ভুনা গোস্ত খাব আর বাসর যাপন করব.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 দেহকে অভুক্ত রাখা

📄 দেহকে অভুক্ত রাখা


৩৮৫. হাসান ইবনু মুজাহিদ থেকে বর্ণিত, দাউদ আত তায়িকে জিজ্ঞেস করা হলো, "রোদ ছেড়ে একটু ছায়াময় স্থানে যান না!” তিনি বলেন, “যেখানে গেলে আমার শরীর শান্তি পাবে, আমার রবের প্রতি লজ্জায় সেখানে যেতে পারি না.”
৩৮৬. আহমাদ ইবনু হাওয়ারি বলেন, "আবূ সুলাইমান আদ দাররানি একদিন আমাকে বলেন, 'আহমাদ! সামান্য ক্ষুধা, সামান্য লাঞ্ছনা, সামান্য কাপড়- স্বল্পতা, সামান্য দারিদ্র এবং সামান্য ধৈর্য-দেখবে এগুলোর মধ্যে দিয়েই একসময় তোমার দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটে গেছে.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 পার্থিব অগ্রাপ্তির প্রতিদান মিলবেই

📄 পার্থিব অগ্রাপ্তির প্রতিদান মিলবেই


৩৮৭. হাসান বলেন, কতিপয় সাহাবি নবি -কে জিজ্ঞেস করেন, “দুনিয়াতে কিছু পাওয়ার ইচ্ছা করেও যদি তা না পাই, তাহলে কি এই অপ্রাপ্তির কারণে পরকালে কোনো প্রতিদান পাব?” নবি বলেন, “এ কারণে যদি প্রতিদান না পাও, তাহলে আর কী কারণে পাবে?”

টিকাঃ
[২৭১] আবদুল্লাহ ইবনুল মুবারক, আয যুহদ, ২১১; এর সনদ মুরসাল, তবে রাবীগণ গ্রহণযোগ্য。

ফন্ট সাইজ
15px
17px