📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মারিফাত লাভের কয়েকটি অন্তরায়

📄 মারিফাত লাভের কয়েকটি অন্তরায়


৩৭৩. ইবরাহীম ইবনু ফিরাস থেকে বর্ণিত, ইবরাহীম আল খাওয়াস বলছেন : “মারিফাতের অধিকারী এক ব্যক্তি বলেছেন, ‘যে ব্যক্তি তৃপ্তি সহকারে আহার করে, সে রাত জাগার আশা করতে পারে না। যে অধিক পরিমাণে ঘুমায়, সে পরকালের ব্যাপারে চিন্তামগ্ন হওয়ার আশা করতে পারে না। যে ব্যক্তি যালিমদের সাথে উঠাবসা করে, সে কখনো নিজের বিষয়ে বিশুদ্ধতার আশা করতে পারে না। যে ব্যক্তি অনর্থক কথাবার্তা বলে, সে বিনম্র অন্তরের আশা পোষণ করতে পারে না। যে ব্যক্তি অর্থ সম্পদ এবং মর্যাদার মোহ রাখে, সে আল্লাহ তাআলার ভালোবাসা লাভের আশা করতে পারে না। মানুষের সাথে যার অন্তরঙ্গ বন্ধুত্ব, আল্লাহ তাআলার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠার আশা সে করতে পারে না। দুনিয়ার প্রতি যার আগ্রহ আছে, সে কখনো প্রশান্তি লাভের আশা করতে পারে না.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অন্যের সম্পদ গ্রহণে হারাম জ্ঞান করা

📄 অন্যের সম্পদ গ্রহণে হারাম জ্ঞান করা


৩৭৬. আবুল আব্বাস আস সাররাজ বলেন, "ইবরাহীম ইবনু সিররি সাকতিকে জিজ্ঞেস করলাম, 'আপনার বাবা আপনার কতটুকু সম্পদ গ্রহণ করতেন?' তিনি বলেন, 'আমার বাবা বলতেন, মৃত প্রাণী খাওয়া আমার জন্য যতটুকু বৈধ, তোমাদের সম্পদ থেকে আমি ততটুকুই গ্রহণ করব.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 বান্দার কথা, ঘুম ও খাবারের পরিমাণ আল্লাহর সন্তুষ্টির মানদণ্ড

📄 বান্দার কথা, ঘুম ও খাবারের পরিমাণ আল্লাহর সন্তুষ্টির মানদণ্ড


৩৭৭. ইবরাহীম ইবনু ফিরাস থেকে বর্ণিত, আবু ইসহাক আল খাওয়াস বলেছেন: “তিনটি বিষয় আল্লাহর পছন্দ, আর তিনটি বিষয় অপছন্দ। পছন্দ তিনটি হলো, অল্প কথা, অল্প ঘুম এবং অল্প খাবার। আর অপছন্দের তিনটি বিষয় হলো, বেশি কথা, বেশি খাবার এবং বেশি ঘুম.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 আধ্যাত্মিকতার চার ভিত্তি

📄 আধ্যাত্মিকতার চার ভিত্তি


৩৭৮. আবুল কাসিম বলেন, “আমি জুনাইদ (বাগদাদী) কে বলতে শুনেছি : 'আমাদের এই আধ্যাত্মিকতার ভিত্তি চারটি। একান্ত প্রয়োজন ছাড়া কথা না বলা, তীব্র ক্ষুধা ব্যতীত না খাওয়া, প্রচণ্ড চাপ ব্যতীত না ঘুমানো, আর আল্লাহর ভয় ছাড়া নীরব না হওয়া.”

টিকাঃ
[২৬৬] তাবাকাতুশ শাফিইয়া আল কুবরা, ২/৩৬。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00