📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কুপ্রবৃত্তির সাথে বিদআতের সম্পর্ক

📄 কুপ্রবৃত্তির সাথে বিদআতের সম্পর্ক


৪০. ইসমাইল ইবনু নুজাইদ সুলামি বলেন, "আমি আবূ উসমান সাঈদ ইবনু ইসমাইলকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি কথা ও কাজে নিজের ওপর সুন্নাতের প্রয়োগ ঘটায়, সে প্রজ্ঞাপূর্ণ কথা বলতে পারে। আর যে ব্যক্তি নিজের ওপর প্রবৃত্তিকে প্রবল করে দেয়, সে বিদআতি কথা বলে। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا
যদি তার আনুগত্য করো, তবে সৎপথ পাবে.”

টিকাঃ
[২৫১] সূরা নূর, ২৪ : ৫৪。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নেতৃত্বের পেশে যুহদ অবলম্বন

📄 নেতৃত্বের পেশে যুহদ অবলম্বন


৩৪১. হাসান ইবনু আবুল আমরাতা বলেন, “খিলাফাতের দায়িত্ব গ্রহণের আগে উমার ইবনু আবদিল আযীযের চেহারায় স্বচ্ছলতার ছাপ লক্ষ করতাম। কিন্তু খলিফা হওয়ার পর থেকেই তাঁর চেহারায় শুধু দেখছি মৃত্যুর চিহ্ন.”
৩৪২. ইউসূফ ইবনু ইয়াকুব আল কাহিলি বলেন, “উমার ইবনু আবদিল আযিয খাটো খাটো জামা পরিধান করতেন। বাঁশের তিনটি দণ্ডের ওপর মাটির মাধ্যমে বানানো পাথরে রাখা হত তার ঘরের বাতি.”

টিকাঃ
[২৫২] ইবনু সাদ, আত তাবাকাতুল কুবরা, ৫/৩৯৬。
[২৫৩] পূর্ব যুগে লম্বা লম্বা পোশাক পরিধান ছিল সচ্ছলতার নিদর্শন। ধনী ও সচ্ছল লোকেরা লম্বা ও ঢিলেঢালা পোশাক পরিধান করতেন। যাদের সামর্থ থাকত না তারা খাটো জামা পরিধান করতেন। উমার ইবনু আবদিল আযীয-এর অসচ্ছলতার বিষয়টি বোঝাতেই এ বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, তিনি খাটো জামা পরিধান করতেন।-অনুবাদক。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 হারামের আশঙ্কায় ভোগ্যপণ্য পরিহার

📄 হারামের আশঙ্কায় ভোগ্যপণ্য পরিহার


৩৪৩. আবূ বকর ইবনু উসমান বলেন, “আমি বিশর ইবনু হারিসকে বলতে শুনেছি: ‘চল্লিশ বছর যাবত আমি ভূনা গোশত খেতে চাচ্ছি, কিন্তু সে জন্য সন্দেহমুক্ত একটি দিরহামও পাচ্ছি না.”

টিকাঃ
[২৫৪] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৫/১৯৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়ার উলটো আচরণ

📄 দুনিয়ার উলটো আচরণ


৩৪৪. আবূ উসমান সাঈদ ইবনু উসমান আল হান্নাত থেকে বর্ণিত আছে, ইসমাইল ইবনু ইয়াকুব আল আবদি বলেছেন: “রবি ইবনু বাররা ছিলেন বক্তা। তিনি একদিন বলেন, 'হে বনী আদম! তুমি প্রবৃত্তির যেসব চাহিদা পূরণ করছো, যদি খেজুর-ভিক্ষুকের কাছেও তা পেশ করা হয়, সেও তা গ্রহণ করবে না.”
তিনি বলতেন, “দুনিয়া বলে, 'আমি হলাম সাপের ঘর, উপত্যকার সাপ। যে আমাকে সম্মান করে, আমি তাকে অপমান করি। আর যে আমাকে অপমান করে, তাকে সম্মান করি। যে আল্লাহর ওপর ভরসা করে, আমি তাকে নিরাপদ রাখি."

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00