📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নফসের জিহাদ

📄 নফসের জিহাদ


৩৩৪. আলা ইবনু আবদিল্লাহ ইবনু রাফি থেকে বর্ণিত, হান্নান ইবনু খারিজা বলেছেন, “একদিন আবদুল্লাহ ইবনু আমরকে জিজ্ঞেস করি, 'জিহাদ এবং যুদ্ধের ব্যাপারে আপনার মতামত কী?' তিনি বলেন, 'আগে নিজের সাথে জিহাদ করো। নিজের বিরুদ্ধে অভিযান পরিচালনা কর। যদি পলায়নপর অবস্থায়ও তোমার মৃত্যু ঘটে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামাতের দিন پলায়নকারী হিসেবেই তোমাকে উঠাবেন। আর যদি ধৈর্যধারণকারী এবং সাওয়াবের প্রত্যাশী অবস্থায় মৃত্যু ঘটে, তাহলে আল্লাহ সে হিসেবেই কিয়ামাতের দিন উঠাবেন তোমাকে.”
৩৩৫. ফুযালা ইবনু উবাইদ বলেন, "আমি নবি -কে বলতে শুনেছি:
المُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَه
'মুজাহিদ তো হলো ঐ ব্যক্তি যে নিজের নফসের সাথে জিহাদ করে.”
৩৬. আবু হুরায়রা থেকে বর্ণিত, "নবি বলেন:
لَيْسَ الشَّدِيدُ مَن غَلَبَ الناس، ولكنَّ الشَّدِيدَ مَن غَلَبَ نَفْسَه.
'যে ব্যক্তি মানুষের ওপর প্রবল হয়ে থাকে, সে তো বীর নয়। বরং যে নিজের ওপর প্রবল হতে পারে, সে-ই বীর.”
৩৭. আবু বারযা বলেন, নবি বলেছেন :
إنَّما أخشى عليكم شهواتِ الغَيِّ في بطونكم وفروجكم ومضلات الهوى
"আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি কেবল উদর এবং লজ্জাস্থানের ভ্রষ্ট লালসার এবং ভ্রষ্ট প্রবৃত্তির.”
৩৮. জাবির বলেন, “একবার কিছু যোদ্ধা নবি-এর নিকট আসলে তিনি বলেন, 'তোমাদের আগমন শুভ হোক। তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে এসেছ.' তারা জিজ্ঞেস করলেন, 'বড় জিহাদ কী?' তিনি বলেন,
مُجاهَدَةُ العَبْدِ هَواه
'নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা.”
৩৯. আমাশ বলেন, "আমি মানুষকে আবদুল্লাহ থেকে বর্ণনা করতে শুনেছি, 'আপনারা এমন এক যুগে রয়েছেন, যে যুগে প্রবৃত্তি আমলের অনুসারী। আপনাদের পরে এমন এক যুগ আসবে, আমল যখন প্রবৃত্তির অনুসারী হয়ে যাবে.”

টিকাঃ
[২৪৭] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৬/২০; এই হাদীসটির কিছু সনদ যঈফ। তবে কারও কারও মতে এর সনদ হাসান ও সহীহ。
[২৪৮] নাসায়ি, আমালুল ইয়াওমি ওয়াল লাইলা, ১৩৩; সনদ সহীহ。
[২৪৯] তাবারানি, আল মুজামুস সগির, ১/২০৪; এই সনদটি আবুল হাসান আশহাব 'তাফাররুদ' একক সূত্রে বর্ণনা করেছেন। এবং এর আরেকটি সূত্র মুরসাল。
[২৫০] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৪/৪২০,৪২৩; এই হাদীসটির সনদ সহীহ নয়。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কুপ্রবৃত্তির সাথে বিদআতের সম্পর্ক

📄 কুপ্রবৃত্তির সাথে বিদআতের সম্পর্ক


৪০. ইসমাইল ইবনু নুজাইদ সুলামি বলেন, "আমি আবূ উসমান সাঈদ ইবনু ইসমাইলকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি কথা ও কাজে নিজের ওপর সুন্নাতের প্রয়োগ ঘটায়, সে প্রজ্ঞাপূর্ণ কথা বলতে পারে। আর যে ব্যক্তি নিজের ওপর প্রবৃত্তিকে প্রবল করে দেয়, সে বিদআতি কথা বলে। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا
যদি তার আনুগত্য করো, তবে সৎপথ পাবে.”

টিকাঃ
[২৫১] সূরা নূর, ২৪ : ৫৪。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নেতৃত্বের পেশে যুহদ অবলম্বন

📄 নেতৃত্বের পেশে যুহদ অবলম্বন


৩৪১. হাসান ইবনু আবুল আমরাতা বলেন, “খিলাফাতের দায়িত্ব গ্রহণের আগে উমার ইবনু আবদিল আযীযের চেহারায় স্বচ্ছলতার ছাপ লক্ষ করতাম। কিন্তু খলিফা হওয়ার পর থেকেই তাঁর চেহারায় শুধু দেখছি মৃত্যুর চিহ্ন.”
৩৪২. ইউসূফ ইবনু ইয়াকুব আল কাহিলি বলেন, “উমার ইবনু আবদিল আযিয খাটো খাটো জামা পরিধান করতেন। বাঁশের তিনটি দণ্ডের ওপর মাটির মাধ্যমে বানানো পাথরে রাখা হত তার ঘরের বাতি.”

টিকাঃ
[২৫২] ইবনু সাদ, আত তাবাকাতুল কুবরা, ৫/৩৯৬。
[২৫৩] পূর্ব যুগে লম্বা লম্বা পোশাক পরিধান ছিল সচ্ছলতার নিদর্শন। ধনী ও সচ্ছল লোকেরা লম্বা ও ঢিলেঢালা পোশাক পরিধান করতেন। যাদের সামর্থ থাকত না তারা খাটো জামা পরিধান করতেন। উমার ইবনু আবদিল আযীয-এর অসচ্ছলতার বিষয়টি বোঝাতেই এ বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, তিনি খাটো জামা পরিধান করতেন।-অনুবাদক。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 হারামের আশঙ্কায় ভোগ্যপণ্য পরিহার

📄 হারামের আশঙ্কায় ভোগ্যপণ্য পরিহার


৩৪৩. আবূ বকর ইবনু উসমান বলেন, “আমি বিশর ইবনু হারিসকে বলতে শুনেছি: ‘চল্লিশ বছর যাবত আমি ভূনা গোশত খেতে চাচ্ছি, কিন্তু সে জন্য সন্দেহমুক্ত একটি দিরহামও পাচ্ছি না.”

টিকাঃ
[২৫৪] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৫/১৯৫。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00