📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 নফসের তিন দিক

📄 নফসের তিন দিক


৩২২. হামীদ আল লাফাফ থেকে বর্ণিত, হাতিম বলেছেন: “প্রবৃত্তি হলো তিনটি বিষয়ের নাম। খাবারের চাহিদা, কথাবার্তা বলার ইচ্ছা এবং তাকানোর বাসনা.” এরপর তিনি উপরোক্ত তিনটির সমাধানে বলেন, "আস্থাযোগ্য ব্যক্তির মাধ্যমে খাবার নিয়ন্ত্রণ করবে। সততার মাধ্যমে মুখ নিয়ন্ত্রণ করবে। আর কান্নার মাধ্যমে নজরের হিফাযত করবে.”

টিকাঃ
[২০৭] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৯৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 যুহদ শুধু পোশাকে নয়

📄 যুহদ শুধু পোশাকে নয়


৩২৩. তিনি আরও বলেন, হাতিম বলেছেন, "ঢিলেঢালা পোশাক পরা তো দুনিয়া-বিমুখতার লক্ষণ। তাই এই সাড়ে তিন দিরহামের পোশাক পরিধান করে অন্তরে পাঁচ দিরহামের বাসনা রাখা উচিত নয়। তার কি লজ্জা হয় না যে, অন্তরের বাসনা তার ঢিলেঢালা পোশাককেও ছাড়িয়ে যাচ্ছে?”

টিকাঃ
[২০৮] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৯৭。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 নফসের অনুসরণ থেকে তাওবা করা

📄 নফসের অনুসরণ থেকে তাওবা করা


৩২৪. মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আল বলখি বলেন, "আমি আবু বকর আল ওয়াররাককে বলতে শুনেছি: 'যে ব্যক্তি শরীরকে প্রবৃত্তির চাহিদা মেটানোর কাজে নিয়োজিত করে খুশি, সে যেন নিজের অন্তরে অনুশোচনার বৃক্ষ রোপণ করে."

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 নেক বান্দার অন্তর্দৃষ্টি

📄 নেক বান্দার অন্তর্দৃষ্টি


৩২৫. জাফর আল খুলদি থেকে বর্ণিত, ইবরাহীম আল খাওয়াস বলেছেন: “আমি একবার লিকাম পাহাড়ে ছিলাম। সেখানে আনার দেখতে পেয়ে তা খাওয়ার ইচ্ছে জাগে আমার। গাছের কাছে গিয়ে একটি আনার পেড়েও ফেলি। ভেঙ্গে দেখি তা টক। তখন শুয়ে থাকা এক লোক আমার নজরে পড়ে। বিষধর পোকামাকড় ঘিরে রেখেছিল তাকে। তাকে বলি, 'আসসালামু আলাইকুম.' লোকটি উত্তরে বলেন, 'ওয়া আলাইকুমুস সালাম, ইবরাহীম.' বললাম, 'আপনি আমাকে চিনলেন কীভাবে?' তিনি উত্তরে বলেন, 'যে ব্যক্তি আল্লাহর পরিচয় পায়, দুনিয়ার কোনো কিছুই তার কাছে গোপন থাকে না.' আমি বললাম, 'যেহেতু আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক আছে, তাই এসব বিষধর পোকামাকড় থেকে মুক্তির জন্য তাঁর কাছে আবেদন করুন.' তিনি আমাকে বলেন, 'আমিও তো দেখছি আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক। এখন তুমি আল্লাহর কাছে আবেদন করো, যেন তিনি তোমাকে আনার খাওয়ার চাহিদা থেকে মুক্ত করেন। কেননা, এই আনার তোমাকে দংশন করবে। যার ব্যথা তোমার অনুভব হবে পরকালে গিয়ে। পক্ষান্তরে এই বিষধর পোকামাকড়ের দংশনের ব্যথা আমি কেবল দুনিয়াতেই ভোগ করে যাব। এ কারণে আখিরাতে আমার কোনো কষ্ট হবে না.' এই কথা শুনে আমি তাকে রেখেই সেখান থেকে চলে আসি.”
৩২৬. আবু উমামা থেকে বর্ণিত, নবি বলেছেন:
اتَّقوا فراسة المُؤْمِنِ فَإِنَّه يَنظُرُ بِنُورِ اللَّهِ
"মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ, সে আল্লাহর নূরের মাধ্যমে দেখে.”

টিকাঃ
[২৩৯] নুরুদ্দিন হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, ১০/২৬৮; মুহাদ্দিসগণ বিভিন্ন সূত্রে ও সনদে এই হাদীস বর্ণনা করেছেন। এবং এর সার্বিক বিশ্লেষণের পর এর সনদকে 'হাসান' বলেছেন。

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية