📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 নিজের দোষ খোঁজা

📄 নিজের দোষ খোঁজা


৩২০. আলি ইবনু আবদিল হামীদ আল গাযায়িরি থেকে বর্ণিত, সিররি সাকতি বলেছেন, "ইসতিদরাজের [২০৪] লক্ষণ হলো, নিজের দোষত্রুটির ব্যাপারে চক্ষু অন্ধ হয়ে যাওয়া.”
৩২১. আলি ইবনু আবদিল হামীদ আল গাযায়িরি থেকে বর্ণিত, সিররি সাকতি বলেছেন: “সর্বোত্তম বিষয় পাঁচটি। গুনাহের কারণে কান্না করা, নিজের দোষত্রুটি সংশোধন করা, অদৃশ্যের বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত মহান আল্লাহ তাআলার আনুগত্য করা, অন্তরের জং দূর করা, প্রবৃত্তির চাহিদাকে নিজের ওপর সাওয়ার হতে না দেওয়া.”

টিকাঃ
[২০৪] গুনাহের শাস্তি স্বরূপ অনেক সময় আল্লাহ বান্দাকে তাৎক্ষণিক পাকড়াও না করে বিভিন্ন ঢিল ছুঁড়ে থাকেন। ফলে বাহ্যত সে ভাবে, সে ভালো হালতে আছে। অথচ আল্লাহ তাকে কঠিনভাবে পাকড়াও করবেন— এটা সে বুঝতেই পারে না। আর এটাকেই ইসতিদরাজ বলে。
[২০৫] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২২৬。
[২০৬] ইবনু মানযুর, মুখতাসারু তারিখি দিমাশক, ৯/২২৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 নফসের তিন দিক

📄 নফসের তিন দিক


৩২২. হামীদ আল লাফাফ থেকে বর্ণিত, হাতিম বলেছেন: “প্রবৃত্তি হলো তিনটি বিষয়ের নাম। খাবারের চাহিদা, কথাবার্তা বলার ইচ্ছা এবং তাকানোর বাসনা.” এরপর তিনি উপরোক্ত তিনটির সমাধানে বলেন, "আস্থাযোগ্য ব্যক্তির মাধ্যমে খাবার নিয়ন্ত্রণ করবে। সততার মাধ্যমে মুখ নিয়ন্ত্রণ করবে। আর কান্নার মাধ্যমে নজরের হিফাযত করবে.”

টিকাঃ
[২০৭] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৯৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 যুহদ শুধু পোশাকে নয়

📄 যুহদ শুধু পোশাকে নয়


৩২৩. তিনি আরও বলেন, হাতিম বলেছেন, "ঢিলেঢালা পোশাক পরা তো দুনিয়া-বিমুখতার লক্ষণ। তাই এই সাড়ে তিন দিরহামের পোশাক পরিধান করে অন্তরে পাঁচ দিরহামের বাসনা রাখা উচিত নয়। তার কি লজ্জা হয় না যে, অন্তরের বাসনা তার ঢিলেঢালা পোশাককেও ছাড়িয়ে যাচ্ছে?”

টিকাঃ
[২০৮] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৯৭。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 নফসের অনুসরণ থেকে তাওবা করা

📄 নফসের অনুসরণ থেকে তাওবা করা


৩২৪. মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ আল বলখি বলেন, "আমি আবু বকর আল ওয়াররাককে বলতে শুনেছি: 'যে ব্যক্তি শরীরকে প্রবৃত্তির চাহিদা মেটানোর কাজে নিয়োজিত করে খুশি, সে যেন নিজের অন্তরে অনুশোচনার বৃক্ষ রোপণ করে."

ফন্ট সাইজ
15px
17px