📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 প্রসিদ্ধি পরিহারে নবিজির তৎপরতা

📄 প্রসিদ্ধি পরিহারে নবিজির তৎপরতা


২৭০. আবদুল্লাহ ইবনু আমর বলেন, "নবি-কে কখনো হেলান দিয়ে খেতে দেখা যায়নি। তিনি সবার পেছনে চলতেন.”
২৭১. জাবির ইবনু আবদিল্লাহ বলেন, “নবি কোথাও বের হলে সাহাবায়ে কেরام তাঁর সামনে চলতেন আর তাঁর পেছনের পথটা ছেড়ে দিতেন ফেরেশতাদের জন্য।
২৭২. আবদুল্লাহ ইবনু আব্বাস বলেন,
مَشَيْتُ وَرَاءَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ, أَنْظُرُ أَيَكْرَهُ أَنْ أَمْشِي وَرَاءَهُ أَمْ يُقِرَّ ذَلِكَ ، قَالَ : فَالْتَمَسَنِي بِيَدِهِ فَأَلْحَقَنِي بِهِ حَتَّى مَشَيْتُ بِجَنْبِهِ ، ثُمَّ تَخَلَّفْتُ الثَّانِيَةَ أَمْشِي وَرَاءَهُ فَالْتَمَسَنِي بِيَدِهِ فَأَلْحَقَنِي بِهِ حَتَّى مَشَيْتُ بِجَنْبِهِ فَعَرَفْتُ أَنَّهُ يَكْرَهُ ذَلِكَ
“নবি -এর পেছনে কেউ হাঁটলে তিনি এটা অপছন্দ করেন, না অনুমতি দেন-এটা দেখার জন্য একদিন তাঁর পেছনে হাঁটতে শুরু করি আমি। তিনি আমার হাত ধরে পাশে নিয়ে আসেন। কিছুক্ষণ তাঁর পাশাপাশি হেঁটে পুনরায় চলে আসি পেছনে। আবারও আমার হাত ধরে তিনি নিজের পাশে নিয়ে আসেন। এবার তাঁর পাশাপাশিই হাঁটা শুরু করি। বুঝতে পারলাম যে, তাঁর পেছনে কেউ হাঁটুক—তিনি তা পছন্দ করেন না.”

টিকাঃ
[২০৮] আবূ দাউদ, আস সুনান, অধ্যায়: খাবার, পরিচ্ছেদ: হেলান দিয়ে খাওয়া。
[২০৯] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৩/৩৩২。
[২১০] নুরুদ্দিন হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, ৮/৮৩; এই হাদীসের সনদে হুসাইন ইবনু আবদিল্লাহ আল হাশিমি রয়েছেন, যিনি মাতরুক。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অনুসারী ও অনুসৃতের জন্য উপদেশ

📄 অনুসারী ও অনুসৃতের জন্য উপদেশ


২৭৩. সুলাইমান ইবনু হানযালা আল বাকরি বলেন, “আমরা উবাই ইবনু কাব -এর কাছে বসে তাঁকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছিলাম। এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে চলা শুরু করলে আমরাও চলতে থাকি তাঁর পিছু পিছু। বিষয়টি উমার ইবনুল খাত্তাব -কে জানানো হলে তিনি তাকে আঘাত করার জন্য চাবুক তোলেন। উবাই ইবনু কাব তখন বলেন, 'আমিরুল মুমিনীন! একটু থামুন.' উমার বলেন, 'আপনি যে কাজটি করেছেন, সেটা অনুসৃতের জন্য ফিতনা আর অনুসারীর জন্য লাঞ্ছনার কারণ.”
২৭৪. হাইসাম ইবনু হাবীব বলেন, "সাঈদ ইবনু যুবাইর কিছু লোককে তার পেছনে হাঁটতে দেখে তাদের নিষেধ করে দিয়ে বলেন, 'অনুসারীর জন্য এটা লাঞ্ছনার কারণ আর অনুসৃতের জন্য তা ফিতনা.'”

টিকাঃ
[২১۱] দারিমি, আস সুনান, ১/১৩২。
[২১۲] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ৯/১৯。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নেতৃত্বের বিপদ

📄 নেতৃত্বের বিপদ


২৭৫. মিকদাদ ইবনু আসওয়াদ বলেন, “নবি আমাকে এক জায়গার গভর্নর নিযুক্ত করেছিলেন। দায়িত্ব পালন শেষে আমি আসলে তিনি জিজ্ঞেস করেন, 'ক্ষমতার বিষয়টা তোমার কাছে কেমন লাগল?' আমি বলি, 'ইয়া রাসূল্লাল্লাহ! মনে হচ্ছিল, সকলেই আমার অধীনস্থ বনে গেছে। আল্লাহর কসম, আমি জীবনে আর কখনো গভর্নরের দায়িত্ব পালন করব না.”
২৭৬. আমি সাহাল ইবনু মুহাম্মাদ ইবনু সুলাইমানকে বলতে শুনেছি: “যে ব্যক্তি চায় মানুষ তার পিছনে হাঁটুক, সে যেন গোটা দুনিয়া ও তার মধ্যকার সবকিছু কামনা করে বসল। এ কামনার মাধ্যমে সে যেন বলছে, 'আমার দ্বীন নিয়ে যাও আর এর বিনিময়ে আমাকে তোমাদের দুনিয়া দিয়ে দাও। আমি তোমাদের জন্য আমার দ্বীন খুলে ফেলেছি, অতএব আমাকে তোমরা তোমাদের দুনিয়াটা খুলে দিয়ে দাও.”
২৭৭. মানসূর থেকে বর্ণিত, মুজাহিদ বলেছেন : “যার খাদিম বেশি, তার শয়তানও বেশি.”

টিকাঃ
[২১۳] তাবারানি, আল মুজামুল কাবীর, ২০/২৫৯。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অনুসারী বুদ্ধির মাধ্যমে ধোঁকা খাওয়া

📄 অনুসারী বুদ্ধির মাধ্যমে ধোঁকা খাওয়া


২৭৮. আবূ উসমান আল হান্নাত থেকে বর্ণিত আছে, যুননুনকে জিজ্ঞেস করা হয়েছিল, “মুরিদরা আল্লাহর পথে চলতে গিয়ে কী কী বিপদের মাধ্যমে ধোঁকা খেয়ে থাকে?” তিনি উত্তরে বলেন, "আশ্চর্যকর সব বিষয়, কারামাত এবং নিদর্শন দেখানোর মাধ্যমে.” তাকে জিজ্ঞেস করা হলো, "আবুল ফয়েজ! এ স্তরে পৌঁছানোর পূর্বে মুরিদরা কীভাবে ধোঁকা খায়?” তিনি বলেন, "লোকজন তার পেছনে চলা, তাকে সম্মান করা, তার জন্য মজলিসে জায়গা করে দেওয়া, তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া—এগুলোর মাধ্যমে ধোঁকা খেয়ে থাকে সে.”
অকল্যাণ ও ধোঁকা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই।

টিকাঃ
[২১৪] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৫/২৮৫。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00