📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 দুনিয়ার কদর্যতার উপমা

📄 দুনিয়ার কদর্যতার উপমা


২৫৯. আবূ আবদির রহমান আস সুলামি থেকে বর্ণিত, শিবলিকে জিজ্ঞেস করা হয়েছিল, "দুনিয়া কী জিনিস?” তিনি উত্তরে বলেন, "তা হলো একটি ফুটন্ত ডেগ এবং এমন টয়লেট, যেখানে মানুষ ময়লা দিয়ে ভরে রাখে.”

টিকাঃ
[২০۲] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ৩৪১。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 দুনিয়া ছেড়ে দেওয়াই সৌন্দর্য

📄 দুনিয়া ছেড়ে দেওয়াই সৌন্দর্য


২৬০. আবুল হাসান ফারগানি আস সুফি বলেন, “শিবলিকে বলতে শুনেছি : 'দুনিয়া হলো এক কল্পনা-বিলাস। তা তালাশ করতে যাওয়াটাই ক্ষতিকর। তা ছেড়ে দেওয়াটাই সৌন্দর্য। তা থেকে বিমুখ হয়ে থাকা পরিপূর্ণতা। আর আল্লাহর পরিচয় লাভ হচ্ছে সফলতার সূত্র.”
২৬১. বিশর ইবনু হারিস থেকে বর্ণিত আছে, ফুযাইল ইবনু ইয়ায বলেছেন : "শান্তিতে থাকতে চাইলে কখনো দুনিয়ার খাবার-দাবারের প্রতি ভ্রুক্ষেপ করবে না."

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 পাত্রীর নসিহত

📄 পাত্রীর নসিহত


২৬২. আবূ আবদিল্লাহ আল হাসরি থেকে বর্ণিত, মুহাম্মাদ ইবনু ইয়াকুব ফারাজি বলেছেন, "আমি এক গির্জার পাদ্রীকে জিজ্ঞেস করেছিলাম, 'যুহদ কী?' তিনি উত্তরে বলেছিলেন, 'দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, সেগুলোকে দুনিয়ার ওপরে থাকা মানুষদের জন্য ছেড়ে দেওয়া'.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 দুনিয়ার পরোয়া

📄 দুনিয়ার পরোয়া


২৬৩. আবুল হাসান মুহাম্মাদ ইবনু আলি আল ওয়ায়িজ বলেন, “আমি আবূ আবদিল্লাহ ইবনু শিয়ারক-কে জিজ্ঞেস করেছিলাম যে, 'ফুতুওয়াহ' কাকে বলে। তিনি উত্তরে বলেন, 'দুনিয়ার ব্যাপারে কোনোরূপ পরোয়া না করা'.”

ফন্ট সাইজ
15px
17px