📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 ভুল সংশোধনের সময় আছে

📄 ভুল সংশোধনের সময় আছে


২৫১. আবুল আব্বাস আস সাররাজ বলেন, “আমি আবু ইসহাক কুরাইশিকে বলতে শুনেছি : ‘আমার ভাই মক্কা থেকে আমাকে চিঠি লিখে বলেছেন, ভাই! জীবনের অধিকাংশ সময়ই তো দুনিয়ার পেছনে ব্যয় করে দিলে, অবশিষ্ট সময়টুকু এখন আখিরাতের পেছনে ব্যয় করো.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 টাকার কারণে সম্মান পাওয়া একটা বিপদসংকেত

📄 টাকার কারণে সম্মান পাওয়া একটা বিপদসংকেত


২৫২. হিশাম বলেন, “হাসানকে আমি শপথ করে বলতে শুনেছি: ‘দিনার-দিরহাম যাকে সম্মানিত করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে অপদস্থ করে থাকেন.

টিকাঃ
[১৯৬] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/১৫২。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কষ্ট করলে সাঈমের মতো, মৃত্যু হবে ইফতারের মতো

📄 কষ্ট করলে সাঈমের মতো, মৃত্যু হবে ইফতারের মতো


২৫৩. ইবরাহীম ইবনু বাশশার থেকে বর্ণিত আছে, ফুযাইল ইবনু ইয়ায বলেছেন: “আমি জানতে পেরেছি, এক ব্যক্তি দাউদ আত-তায়ি -কে চিঠি লিখে বলেছিলেন, ‘আমাকে উপদেশ দিন.’ দাউদ তাঁর চিঠির উত্তরে লিখেন: ‘দুনিয়াকে মনে করো এমন একটি দিন, যেদিন তুমি সাওম থেকেছ। আর মৃত্যুকে বানিয়ে নাও সেই সাওমের ইফতার। ওয়াস সালাম.’
সে ব্যক্তি আরেকটি চিঠি লিখে বলেন, ‘আরও উপদেশ দিন.’ তিনি উত্তরে লিখেন, ‘আল্লাহ তাআলা আপনাকে যে কাজ করতে নিষেধ করেছেন, তিনি যেন আপনাকে সে কাজে লিপ্ত না দেখেন। আর তিনি যা করার নির্দেশ দিয়েছেন, তা থেকে যেন আপনাকে অনুপস্থিত না পান.
বলোকটি পুনরায় চিঠি লিখে বলেন, ‘আমাকে আরও উপদেশ দিন.’ তিনি উত্তরে লিখেন, ‘মানুষজন যেভাবে নিজেদের দ্বীন-ধর্মকে বিদায় জানিয়ে দুনিয়ার প্রাচুর্য নিয়েই সন্তুষ্ট হয়ে পড়েছে, তাদের বিপরীতে আপনি নিজের দ্বীনকে নিরাপদ রেখে দুনিয়ার সামান্য সম্পদে সন্তুষ্ট হয়ে যান। ওয়াস সালাম."[১৯৮]

টিকাঃ
[১৯৭] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৪৭。
[১৯৮] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/৩৪৭。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অতিরিক্ত সম্পদের সংজ্ঞা

📄 অতিরিক্ত সম্পদের সংজ্ঞা


২৫৪. আবু মানসূর হারিস ইবনু মানসূর বলেন, “সুফিয়ান সাওরি -কে বলতে শুনেছি: 'প্রয়োজন-অতিরিক্ত অর্থ-সম্পদই পরকালে শাস্তির কারণ হবে.' সাদান ইবনু হুমাইস আমাকে বলেছেন যে, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিল, 'আবদুল্লাহ! প্রয়োজন-অতিরিক্ত অর্থ-সম্পদ বলতে কী বোঝাচ্ছেন?' তিনি উত্তরে বলেছিলেন, 'কেউ বিবস্ত্র থাকা সত্ত্বেও তোমার কাছে অতিরিক্ত চাদর পড়ে থাকা। কেউ খালি পায়ে থাকা সত্ত্বেও তোমার কাছে অতিরিক্ত জুতা পড়ে থাকা.”
২৫৫. আবদুস ইবনু কাসিম বলেন, "আমি সিররি সাকতিকে বলতে শুনেছি: 'পাঁচটি বস্তু ছাড়া দুনিয়ার সবকিছুই অতিরিক্ত। তা হলো, এক. যেই রুটির মাধ্যমে মানুষ পরিতৃপ্ত হয়। দুই. যেই পানির মাধ্যমে মানুষ তৃষ্ণা নিবারণ করে। তিন. যেই কাপড়ের মাধ্যমে মানুষ লজ্জাস্থান ঢাকে। চার. যেই ঘরে সে আশ্রয় নেয়। পাঁচ. যেই জ্ঞান তার কাজে লাগে.”
২৫৬. সুলাইমান ইবনু মুগীরা থেকে বর্ণিত আছে, সাবিত আল বুনানি বলেছেন: “ঈসা ইবনু মারিয়াম -কে বলা হয়েছিল, 'আরোহণের জন্য একটা গাধা তো রাখতেই পারেন! এটা তো প্রয়োজনীয়.' তিনি উত্তরে বলেছিলেন, 'আল্লাহর কাছে আমি কখনো এমন বিষয়ের আবেদন করতে চাই না, যা আমাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেবে.'”

টিকাঃ
[১৯৯] আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১০/১১9。
[২০০] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৩/১৯৫。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00