📄 দুনিয়া থেকে ও আখিরাতমুখী হওয়ার উপায়
২৪৯. আবূ বকর রাযি থেকে বর্ণিত আছে, আল কাত্তানি বলেছেন: "শারীরিকভাবে দুনিয়াতে থাকবে বটে, কিন্তু অন্তরের দিক থেকে তোমার অবস্থান যেন হয় আখিরাতে."
২৫০. জারির ইবনু ইয়াজিদ বলেন, “মুহাম্মাদ ইবনু আলি ইবনু হুসাইনকে একদিন বললাম, ‘আমাকে কিছু উপদেশ দিন.’ তিনি বলেন, ‘জারির! দুনিয়াকে স্বপ্নে দেখা সম্পদ মনে করবে। জেগে উঠলে দেখবে যে, সেগুলোর অস্তিত্বই নেই!?”
টিকাঃ
[১৯৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/৩৭০。
📄 ভুল সংশোধনের সময় আছে
২৫১. আবুল আব্বাস আস সাররাজ বলেন, “আমি আবু ইসহাক কুরাইশিকে বলতে শুনেছি : ‘আমার ভাই মক্কা থেকে আমাকে চিঠি লিখে বলেছেন, ভাই! জীবনের অধিকাংশ সময়ই তো দুনিয়ার পেছনে ব্যয় করে দিলে, অবশিষ্ট সময়টুকু এখন আখিরাতের পেছনে ব্যয় করো.”
📄 টাকার কারণে সম্মান পাওয়া একটা বিপদসংকেত
২৫২. হিশাম বলেন, “হাসানকে আমি শপথ করে বলতে শুনেছি: ‘দিনার-দিরহাম যাকে সম্মানিত করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে অপদস্থ করে থাকেন.
টিকাঃ
[১৯৬] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/১৫২。
📄 কষ্ট করলে সাঈমের মতো, মৃত্যু হবে ইফতারের মতো
২৫৩. ইবরাহীম ইবনু বাশশার থেকে বর্ণিত আছে, ফুযাইল ইবনু ইয়ায বলেছেন: “আমি জানতে পেরেছি, এক ব্যক্তি দাউদ আত-তায়ি -কে চিঠি লিখে বলেছিলেন, ‘আমাকে উপদেশ দিন.’ দাউদ তাঁর চিঠির উত্তরে লিখেন: ‘দুনিয়াকে মনে করো এমন একটি দিন, যেদিন তুমি সাওম থেকেছ। আর মৃত্যুকে বানিয়ে নাও সেই সাওমের ইফতার। ওয়াস সালাম.’
সে ব্যক্তি আরেকটি চিঠি লিখে বলেন, ‘আরও উপদেশ দিন.’ তিনি উত্তরে লিখেন, ‘আল্লাহ তাআলা আপনাকে যে কাজ করতে নিষেধ করেছেন, তিনি যেন আপনাকে সে কাজে লিপ্ত না দেখেন। আর তিনি যা করার নির্দেশ দিয়েছেন, তা থেকে যেন আপনাকে অনুপস্থিত না পান.
বলোকটি পুনরায় চিঠি লিখে বলেন, ‘আমাকে আরও উপদেশ দিন.’ তিনি উত্তরে লিখেন, ‘মানুষজন যেভাবে নিজেদের দ্বীন-ধর্মকে বিদায় জানিয়ে দুনিয়ার প্রাচুর্য নিয়েই সন্তুষ্ট হয়ে পড়েছে, তাদের বিপরীতে আপনি নিজের দ্বীনকে নিরাপদ রেখে দুনিয়ার সামান্য সম্পদে সন্তুষ্ট হয়ে যান। ওয়াস সালাম."[১৯৮]
টিকাঃ
[১৯৭] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৮/৩৪৭。
[১৯৮] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৭/৩৪৭。