📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়া শয়তানের শস্যক্ষেত্র

📄 দুনিয়া শয়তানের শস্যক্ষেত্র


২৩৯. সিররি সাকতি থেকে বর্ণিত আছে, “ঈসা ইবনু মারিয়াম বলেছেন: 'দুনিয়া হলো ইবলিসের শস্য ফলানোর জমি আর তোমরা হলে তার চাষী.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়াকে শূয়োরানীর সাথে তুলনা

📄 দুনিয়াকে শূয়োরানীর সাথে তুলনা


২৪০. ইয়াজিদ ইবনু মাইসারা বলেন, “আমাদের শাইখগণ দুনিয়াকে ‘শূকরী’ বলে অভিহিত করতেন। যদি এরচেয়েও নিকৃষ্টতর কোনো নাম তাদের জানা থাকত, তাহলে সে নামেই দুনিয়াকে ডাকতেন তারা। তাদের কারও কাছে পার্থিব কোনো ভোগ্যপণ্য চলে এলে তারা বলতেন, ‘অ্যাই শূকরী! তোর কাছে আমাদের কোনো দরকার নেই। আমরা আমাদের প্রতিপালককে ভালোভাবে চিনি.”

টিকাঃ
[১৯২] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৫/২৩৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়ার সমুদ্র পারাপারে প্রয়োজনীয় জাহাজ

📄 দুনিয়ার সমুদ্র পারাপারে প্রয়োজনীয় জাহাজ


২৪১. আবদুল আযীয থেকে বর্ণিত আছে, লুকমান তার ছেলেকে বলেছেন: “বাবা! দুনিয়া এক গভীর সমুদ্র। বহু সাধারণ মানুষ ও অনেক আলিম এতে ডুবে ধ্বংস হয়ে গেছে। তাই বাঁচতে হলে ঈমানের জাহাজ তৈরি করো। তাকওয়া ও আল্লাহর আনুগত্য দিয়ে ভরপুর করে ফেল সে জাহাজ। দ্বীনকে এর পতাকা বানাও। তারপর আল্লাহর নামে ভরসা করে চলতে থাক। এসব ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও তুমি বাঁচতেও পারো আবার না-ও বাঁচতে পারো.”

টিকাঃ
[১৯৩] আহমাদ ইবনু হাম্বল, আয-যুহদ, ১০৪。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়ার ফাঁদ একমুখী

📄 দুনিয়ার ফাঁদ একমুখী


২৪২. হারুন ইবনু সাওয়ার আল মুকরি থেকে বর্ণিত, ফুযাইল ইবনু ইয়ায একদিন আবূ তুরাবকে বলেন, “আবূ তুরাব, দুনিয়াতে জড়িয়ে পড়া তো সহজ কিন্তু তা থেকে নিষ্কৃতি পাওয়া অনেক কঠিন.”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00