📄 পরকালের প্রস্তুতিতে দেরি না করা
২২৮. ইয়াকুব ইবনু আবদির রহমান বলেন, "আমি আবূ হাযিমকে বলতে শুনেছি: 'পরকালের বহু বিষয় থেকে বিমুখ করে দিয়েই দুনিয়া আপন পথ চলে থাকে.' তিনি আরও বলেন, 'এমন বহু মানুষের দেখা পাবে, যারা অন্যের জন্য এতটাই চিন্তা করে যে, সে লোকটা নিজের জন্যও ততোটা চিন্তা করে না.”
তিনি আরও বলেন, "পরকালে যে আমলটা সাথে নিতে পছন্দ করো, আজই তা করে ফেল। আর যেই কাজকে পরকালে নিজের সাথে রাখতে চাও না, আজই তা পরিত্যাগ করো.”
তিনি আরও বলেন, “যে কাজ করে মৃত্যুবরণ করাটা তোমার নিকট অপছন্দনীয় মনে হয়, এখনই সেটা ছেড়ে দাও। এরপর যখনই মৃত্যু চলে আসুক, তাতে কোনো সমস্যা হবে না."
টিকাঃ
[১৮۲] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/২৩০。
[১৮۳] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/২৩৮。
[১৮৪] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ২/২৩৯。
📄 দুনিয়ানুরাগ মানেই গুনাহগার
২২৯. আনাস থেকে বর্ণিত আছে, নবি বলেন : “এমন কেউ কি আছে, যে পানিতে হাঁটবে কিন্তু তার পা ভিজবে না?” সাহাবায়ে কেরام বলেন, “জ্বি না.” নবি বলেন, “তেমনিভাবে দুনিয়াদারও গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না."
টিকাঃ
[১৮৫] সুয়ুতি, আল জামে, ২/১৮২, সনদ যঈফ。
📄 পরকালের চিন্তাহীন অন্তরের উপমা
২৩০. জাফর ইবনু সুলাইমান বলেন, "আমি মালিক ইবনু দিনার-কে বলতে শুনেছি: 'যে অন্তরে পরকালের কোনো চিন্তা-ভাবনা নেই, তা বিরান ঘরের মতো.”
📄 গুনাহ হিসেবে দুনিয়ার মোহেই যথেষ্ট
২৩১. কাসিম ইবনু ফাইদ থেকে বর্ণিত, হাসান বলেছেন: "দুনিয়ার মোহ ছাড়া অন্য কোনো গুনাহ করার আশঙ্কা যদি না-ও থাকত, তবুও আল্লাহর এই আয়াতের কারণেই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়তাম:
تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللهُ يُرِيدُ الآخِرَةَ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
'তোমরা পার্থিব সম্পদ কামনা করো, অথচ আল্লাহ চান আখিরাত। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, বিজ্ঞ। সুতরাং, আল্লাহ তাআলা যা চান, আমাদের তা-ই কামনা করা উচিত.”
টিকাঃ
[১৮৬] সূরা আনফাল, ৮: ৬৭。
[১৮৭] আহমাদ ইবনু হাম্বল, আয-যুহদ, ২৮৩。