📄 কল্যাণ-অকল্যাণের চাবি
২১৮. মুহাম্মাদ ইবনু যাম্বুর বলেন, "আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি : 'সকল অকল্যাণ এবং অনিষ্ট যদি কোনো একটি ঘরে রাখা হয়, তাহলে সে ঘরের চাবি হলো দুনিয়ার মোহ। আর যদি সকল কল্যাণ কোনো ঘরে রাখা থাকে, তাহলে তার চাবি হলো যুহদ তথা দুনিয়া-বিমুখতা.”
টিকাঃ
[১৭৪] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ১৩。
📄 আল্লাহর পরিচয় ভুলে যাওয়া
২১৯. আহমাদ ইবনু আবীল হাওয়ারি থেকে বর্ণিত আছে, আবূ সুলাইমান আদ দারানি বলেছেন: 'কেউ দুনিয়াকে ভালোবেসে তাকে প্রাধান্য দিতে থাকলে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে আমার পরিচয়ই ভুলিয়ে দেব। সে আমার সাথে এমন অবস্থায় সাক্ষাত করবে যে, চিনবেই না আমাকে.”
📄 ইবাদাতের স্বাদ বিনষ্টকারী
২২০. হাসান ইবনু আমর বলেন, "আমি বিশর ইبনু হারিসকে বলতে শুনেছি : 'যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, সে ইবাদাতের মিষ্টতা অনুভব করতে পারে না.” ঈসা ইবনু মারিয়াম বলেছেন, "দুনিয়ার ভালোবাসাই সকল গুনাহের মূল.”
📄 সকল চিন্তার মূল
২২১. সুফিয়ান ইবনু সাঈদ থেকে বর্ণিত, ঈসা বলতেন: "দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনাহের মূল। আর দুনিয়ার অর্থ-সম্পদের মধ্যে রয়েছে বহু রোগব্যাধি.” তার সঙ্গীগণ তখন জিজ্ঞেস করেন, “সম্পদের রোগব্যাধি কী?” তিনি বলেন, “সম্পদশালী গর্ব এবং অহংকার থেকে নিরাপদ থাকতে পারে না.” তারা বলেন, “যদি সে নিরাপদ থাকতে পারে, তাহলে?” তিনি বলেন, “তখন সেই অর্থ-সম্পদ সঠিকভাবে ব্যয় করতে গিয়েই সে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে.”
টিকাঃ
[১৭৫] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৬/৩৮৮。