📄 দুনিয়ার অন্যতম ফিতনা
২১৫. আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবি বলেছেন:
إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ، وَإِنَّ اللهَ عزَّ وجلَّ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، لِيَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ، فَاتَّقُوا الدُّنْيَا، وَاتَّقُوا النِّسَاء؛ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ
“দুনিয়া চাকচিক্যময় মিষ্টি ফলের মতোই আকর্ষণীয়। আল্লাহ আযযা ওয়া জাল্লা তোমাদেরকে এখানে প্রতিনিধি নিযুক্ত করেছেন যাতে তিনি দেখেন যে, তোমরা কেমন কাজ করো। দুনিয়া ও নারী জাতি থেকে সতর্ক থেকো। কারণ, বনী ইসরাঈলের প্রথম ফিতনা ছিল নারীকেন্দ্রিক.”
📄 মানুষের প্রকৃত সম্পদ
২১৬. أَلْهَاكُمُ التَّكَاثُرُ “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের (মৃত্যু থেকে) গাফিল করে দিয়েছে.”
মুতাররিফ ইবনু আবদিল্লাহ ইবনু শিখখির তার পিতা থেকে বর্ণনা করেন যে, এই আয়াত নাযিলের পর নবি বলেন:
يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي، وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ
“আদম-সন্তান বলে, ‘আমার সম্পদ, আমার সম্পদ!’ আরে আদম- সন্তান! তোমার সম্পদ তো সেটা, যা তুমি খেয়ে নিঃশেষ করে দিয়েছ, পরিধান করে পুরাতন করে ফেলেছ এবং দান করে খরচ করছ.”
টিকাঃ
[۱۷۰] মুসলিম, আস সহীহ, ২৭৪২。
[১৭১] সূরা তাকাসুর, ১০২: ১。
[১৭২] মুসলিম, আস সহীহ, ২৯৫৮。
📄 দুনিয়ার যে জিনিসটি অভিশপ্ত নয়
২১৭. জাবির ইবনু আবদিল্লাহ থেকে বর্ণিত, নবি বলেছেন:
الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا مَا كَانَ مِنْهَا لِلَّهِ
“দুনিয়া অভিশপ্ত। এর মাঝে যা আছে সবই অভিশপ্ত; তবে যা আল্লাহর জন্য নিবেদিত, তা ছাড়া.”
টিকাঃ
[১৭৩] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৩/১৫৭。
📄 কল্যাণ-অকল্যাণের চাবি
২১৮. মুহাম্মাদ ইবনু যাম্বুর বলেন, "আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি : 'সকল অকল্যাণ এবং অনিষ্ট যদি কোনো একটি ঘরে রাখা হয়, তাহলে সে ঘরের চাবি হলো দুনিয়ার মোহ। আর যদি সকল কল্যাণ কোনো ঘরে রাখা থাকে, তাহলে তার চাবি হলো যুহদ তথা দুনিয়া-বিমুখতা.”
টিকাঃ
[১৭৪] আবূ আবদির রহমান আস সুলামি, তাবাকাতুস সুফিয়া, পৃ. ১৩。