📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 ঘরে অবস্থান করা ঈমানদারের বৈশিষ্ট্য

📄 ঘরে অবস্থান করা ঈমানদারের বৈশিষ্ট্য


২০৯. আবূ উমামা থেকে বর্ণিত, নবি বলেছেন:
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَيَشْهَدُ أَنِّي رَسُولُ اللهِ، فَلْيَسَعْهُ بَيْتُهُ، وَلْيَبْكِ عَلَى خَطِيئَتِهِ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا لِيَغْنَمْ، وَلْيَسْكُتْ عَنْ شَرٍّ فَيَسْلَمْ
“যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিবসের ওপর ঈমান রাখে এবং আমাকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেয়, সে যেন নিজের ঘরেই আপন বিচরণকে সীমাবদ্ধ রাখে। হয়ে যাওয়া গুনাহের ওপর সে যেন ক্রন্দন করে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিবসের ওপর ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে। তাহলে সে নিয়ামাত পাবে। আর সে যেন মন্দ কথা না বলে চুপ থাকে। তাহলে নিরাপদ থাকবে সে.”
২১০. আবূ উমামা থেকে বর্ণিত, নবি বলেছেন:
نِعْمَ صَوْمَعَةُ الرَّجُلِ الْمُسْلِمِ بَيْتُهُ
“মুসলিমের ঘর কতইনা উত্তম কুঠুরি.”
২১১. উকবা ইবনু আমর বলেন, “নবি -এর সাথে সাক্ষাত করে আমি তাঁকে জিজ্ঞেস করি, 'মুক্তির উপায় কী?' তিনি বলেন:
يا عُقْبَةُ أَمْلِكُ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلى خَطِيئَتِكَ
'নিজের মুখকে নিয়ন্ত্রণে রেখো, উকবা। ঘরের ভেতরেই বিচরণ সীমাবদ্ধ রেখো। আর গুনাহের জন্য ক্রন্দন করো.”

টিকাঃ
[১৬৬] নুরুদ্দিন হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, ১০/২৯৯。
[১৬৭] কুযায়ি, মুসনাদুশ শিহাব, ২/২৬২。
[১৬৮] তিরমিযি, আস সুনান, ২৪০৬。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা 📄 সংখ্যাধিক্য সত্যের মানদণ্ড নয়

📄 সংখ্যাধিক্য সত্যের মানদণ্ড নয়


২১২. বিশর থেকে বর্ণিত আছে যে, সুফিয়ান বলেছেন: “হককে আঁকড়ে ধরো। হকের অনুসারীর সংখ্যা-স্বল্পতার কারণে হীনমন্যতায় ভুগো না.”
২১৩. মুহাম্মাদ ইবনু আবী হামযা আল মারওয়াযি থেকে বর্ণিত আছে, আহমাদ ইবনু আইয়ুব আল মুতাউয়ি বলেছেন: “হিদায়াতের পথিকদের সংখ্যা-স্বল্পতার কারণে হীনমন্যতায় ভুগো না। অন্যদের সংখ্যাধিক্য দেখে প্রতারিত হয়ো না.”

ফন্ট সাইজ
15px
17px