📄 নবিজির মুখে অখ্যাতাদের প্রশংসা
১৮৬. আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত আছে, উমার একবার মুয়ায ইবনু জাবাল -এর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন যে, তিনি কাঁদছেন। জিজ্ঞেস করলেন, “কাঁদছেন কেন, মুয়ায?” তিনি তখন নবি -এর প্রতি ইঙ্গিত করে বলেন, “আমি এ কবরের অধিবাসীর কাছ থেকে একটি হাদীস শুনেছি। সে কারণেই কাঁদছি আমি। তিনি বলেছেন,
إِنَّ أَدْنى الرّياءِ شِرْكٌ، وأَحَبُّ العَبِيدِ إلى الله تعالى الأتقياء الأخفياء، الذين إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِذَا شَهِدُوا لَمْ يُعْرَفُوا، أولئك أئمة الهدى ومصابيح العلم
'রিয়া (লোকদেখানো ইবাদাত)-এর সর্বনিম্ন স্তরও শিরক। আর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা হলো, যারা তাঁকে সবচেয়ে বেশি ভয় করে। তারা থাকে অখ্যাত। তারা অনুপস্থিত থাকলে কেউ তাদের খোঁজ নিতে যায় না, উপস্থিত হলেও কেউ তাদের চেনে না। তারাই হলো হিদায়াতের ইমাম এবং জ্ঞানের বাতি.”
১৮৭. আবূ উমামা থেকে বর্ণিত আছে, নবি বলেছেন:
إِنَّ مِنْ أَغْبَطِ النَّاسِ عِنْدِي ذَا حَقِّ مِنْ صَلَاةٍ, أَطَاعَ رَبَّهُ ، وَأَكْثَرَ عِبَادَتَهُ في السِّرِّ ، وَكَانَ لا يُشَارُ إِلَيْهِ بِالأَصَابِعِ ، وَكَانَ غَامِضًا فِي النَّاسِ ، وَكَانَ عَيْشُهُ كَفَافًا عُجَلَتْ مَنِيَّتُهُ ، وَقَلَّ تُرَاثُهُ ، وَقَلَّ بَوَاكِيهِ
"আমার কাছে সর্বাধিক ঈর্ষার পাত্র হলো ঐ ব্যক্তি, যে অধিক পরিমাণে (নফল) সালাত আদায় করে থাকে। আপন প্রতিপালকের আনুগত্য করে। গোপনে তাঁর ইবাদাত করে। (অখ্যাত হওয়ার কারণে) তার প্রতি আঙ্গুল দিয়ে ইশারা করা হয় না। লোকেদের মাঝে তার পরিচয় থাকে অজ্ঞাত। যতটুকু না হলেই নয়, ততটুকুর মাধ্যমেই জীবন ধারণ করে সে। অনেক দ্রুত তার মৃত্যু হয়ে যায়। তার পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ হয় কম। তার জন্য ক্রন্দনকারীর সংখ্যাও কম হয়ে থাকে.”
টিকাঃ
[১৪۲] হাকিম নাইসাপুরি, আল মুস্তাদরাক, ৩/২৭০。
[১৪۳] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ৫/২৫৫。
📄 অখ্যাত যখন ইসলামের বৈশিষ্ট্য
১৮৮. জাবির ইবনু আবদিল্লাহ বলেন, নবি বলেছেন:
إنَّ الإسلام بدأغريبًا، وإنَّه سَيَعُودُ كما بدأ، فطوبى للغرباء، قالوا: ومن هم يا رسول الله؟ قال: الَّذِينَ يَصلحون حينَ يَفْسُدُ النَّاسُ.
"ইসলামের সূচনা হয়েছে অচেনা অবস্থায়। এটা আবার সেই অবস্থায় ফিরে যাবে, যেভাবে তার সূচনা হয়েছিল। তাই অপরিচিতদের জন্য সুসংবাদ।” সাহাবায়ে কেরام জিজ্ঞেস করেন, "ইয়া রাসূলাল্লাহ, তারা কারা?” তিনি বলেন, "যখন মানুষের অবস্থা মন্দ হয়ে যাবে, তখন যারা সঠিক পথে থাকবে."
১৮৯. আবুদ দারদা, আবূ উমামা আল বাহিলি, আনাস ইবনু মালিক এবং ওয়াসিলা ইবনুল আসকা থেকে বর্ণিত, তারা বলেন, "নবি একদিন আমাদের কাছে এসে বলেন:
إِنَّ الإسلام بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كما بَدَأ فطوبى للغرباء قَالُوا يَا رَسُولَ اللهِ ومن الغرباء قَالَ الذِيْن يَصْلُحُون إذا فَسَدَ النَّاسُ وَلَا يُمَارُوْنَ فِي دِينِ اللَّهِ وَلَا يُكَفِّرُونَ أَحَدًا مِنْ أَهْلِ التَّوحِيدِ بِذَنبٍ
'অপরিচিত অবস্থাতেই ইসলামের সূচনা হয়েছে। শীঘ্রই আবারও অপরিচিত হয়ে যাবে তা। অতএব অপরিচিতদের জন্য সুসংবাদ.' সাহাবিগণ বললেন, 'ইয়া রাসূলাল্লাহ! অপরিচিত কারা?' তিনি বলেন, 'যখন মানুষের অবস্থা মন্দ হয়ে যাবে, তখন যারা সঠিক পথে থাকবে। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহে নিপতিত হবে না তারা। (সাধারণ) গুনাহের কারণে আহলে কিবলাকে কাফির আখ্যা দেবে না."
১৯০. আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত, তিনি নবি-কে বলতে শুনেছেন:
إِنَّ الإسلام بَدَأَ غَرِيبًا، وسَيَعُودُ كما بَدَأَ فَطُوبى للغُرَباءِ، أَلا إِنَّهُ لَا غُربة على مؤمن، ما مات مؤمنًا
"ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। শীঘ্রই তা সেই সূচনাবস্থায় ফিরে যাবে। অতএব অপরিচিতদের জন্য সুসংবাদ। জেনে রাখ, মুমিন যদি ঈমানের ওপর মৃত্যুবরণ করে, তাহলে সে মোটেও অপরিচিত নয়.”
১৯১. আবদুল্লাহ ইবনু উমার থেকে বর্ণিত আছে, নবি বলেছেন:
إِنَّ الإِسْلامَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ غَرِيبًا كما بَدَأَ، وَهُوَ يَأْرِزُ بَيْنَ المَسْجِدَيْنِ، كما تأْرِزُ الحَيَّةُ فِي جُحْرِها.
"নিশ্চয়ই অপরিচিত অবস্থায় ইসলামের সূচনা হয়েছে। আবারও তা সেই শুরুর অবস্থায় ফিরে যাবে। যেমনভাবে সাপ তার গর্তে আশ্রয় নেয়, ইসলামও আশ্রয় নেবে এই দুই মাসজিদের মাঝে.”
টিকাঃ
[১৪۴] নুরুদ্দিন হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, ৭/২৭৮。
[১৪۵] তাবারানি, আল মুজামুল কাবির, ৮/১৭৮, ১৭৯。
[১৪۶] সাখাবি, আল মাকাসিদুল হাসানা, পৃ. ২৩৫。
[১৪۷] মুসলিম ইবনুল হাজ্জাজ, আস সহীহ, ১৪৬。
📄 কর্মের মাধ্যমে অখ্যাতির মর্যাদা লাভ
১৯২. আবদুল্লাহ ইবনু আমর বলেন, "আমরা তখন নবি-এর নিকট ছিলাম। এরই মধ্যে সূর্য উঠে যায়। তিনি তখন বলেন :
يأتي الله بِقَوْمٍ يَومَ القيامةِ نُورُهم كَنُورِ الشَّمْسِ قَالَ أَبُو بَكْرٍ: أَنَحْنُ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَال : لا ، وَلَكُم خَيْرٌ كَثِيرٌ ، وَلَكِنَّهُم الفُقَرَاءُ المُهَاجِرُوْنَ الَّذِينَ يُحْشَرُونَ مِن أقْطَارِ الأرض. ثمَّ قال: طوبى للغُرَباءِ، طُوبَى لِلْغُرَبَاء قِيلَ: وَمَنِ الغُرَباءُ؟ قال: ناس صالِحُوْن قَلِيلٌ فِي نَاسٍ كَثِيرٍ فِي بَعْضِهِم أَكْثَرُ مِنْ بَعْضٍ.
'কিয়ামাতের দিন আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায়কে হাজির করবেন, যাদের নূর হবে সূর্যের আলোর মতো.' আবু বকর জিজ্ঞেস করেন, 'ইয়া রাসূল্লাল্লাহ! আমরাই কি সেসকল লোক?' তিনি বলেন, 'না, তোমাদের জন্যও অনেক কল্যাণ রয়েছে। তবে তারা হলো দরিদ্র মুহাজির। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত করা হবে তাদের.' তারপর তিনি বলেন, 'তাই অপরিচিতদের জন্য সুসংবাদ, অপরিচিতদের জন্য সুসংবাদ.' তাঁকে জিজ্ঞেস করা হলো, 'অপরিচিত কারা?' তিনি বলেন, 'অনেক বেশি মানুষের মাঝে থাকা অল্প সংখ্যক সৎকর্মশীল লোক.”
টিকাঃ
[১৪۸] আহমাদ ইবনু হাম্বল, আল মুসনাদ, ২/১৭৭, ২২২。
📄 গুরুবাদের (অপরিচিত) পরিচয়
১৯৩. আবদুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, নবি বলেছেন :
أحَبُّ شيءٍ إلى الله تعالى الغرباء، قيل: ومن الغرباء؟ قال: الفرارُونَ بدينهم، يبعثُهُمُ اللهُ يَوْمَ القِيَامَةِ مَعَ عِيسَى ابْنِ مَرْيَمَ عليهما السَّلامُ
“আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো গুরাবারা।” জিজ্ঞেস করা হলো, “ইয়া রাসূলাল্লাহ! গুরাবা কারা?” তিনি বলেন, “যারা নিজেদের দ্বীন বাঁচাতে পালিয়ে যায়। আল্লাহ তাআলা ঈসা ইবনু মারিয়াম -এর সাথে তাদেরকে কবর থেকে উঠাবেন.”
১৯৪. কাসির ইবনু আবদিল্লাহ আল মুযানি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে, নবি বলেছেন :
إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا ، وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا ، فَطُوبَى لِلْغُرَبَاءِ، فَقِيلَ : يَا رَسُولَ اللهِ وَمَنِ الْغُرَبَاءُ ؟ قَالَ : الَّذِينَ يُحْيُونَ سُنَّتِي وَيُعَلِّمُونَهَا عِبَادَ اللَّهِ
"নিশ্চয়ই এই দ্বীনের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। শীঘ্রই তা সেই অবস্থায় ফিরে যাবে, যেভাবে তার সূচনা ঘটেছিল। অতএব অপরিচিতদের জন্য সুসংবাদ.” তখন জিজ্ঞেস করা হলো, “ইয়া রাসূলাল্লাহ! গুরাবা কারা?” তিনি বলেন, “যারা আমার সুন্নাতকে জীবিত করবে এবং আল্লাহর বান্দাদের তা শেখাবে.”
১৯৫. আবদুল্লাহ থেকে বর্ণিত, নবি বলেছেন :
إنَّ الإسلام بدأ غريبًا وسيعود كما بدأ، فطوبى للغرباء. قيل: ومن الغرباء؟ قال: النزاع من القبائل.
"নিশ্চয়ই অচেনা অবস্থায় ইসলামের সূচনা হয়েছে এবং অচিরেই তা আবারও অচেনা হয়ে যাবে। অতএব অচেনাদের জন্য সুসংবাদ.” জিজ্ঞেস করা হলো, “ইয়া রাসূলাল্লাহ! অচেনা কারা?” তিনি বলেন, "যারা নিজেদের গোত্র এবং পরিবার-পরিজন ছেড়ে চলে এসেছে.”
১৯৬. ইবনু আব্বাস থেকে বর্ণিত, নবি বলেছেন:
مَن تَمَسَّكَ بسُنَّتي عند فَسادِ أُمَّتِي فله أجرُ شَهيد.
"যে ব্যক্তি আমার উম্মাতের ফিতনা-ফাসাদের সময় আমার সুন্নাত আঁকড়ে থাকবে, সে একশত শহীদের সাওয়াব লাভ করবে.”
টিকাঃ
[১৪۹] আলি মুত্তাকি আল হিন্দি, কানযুল উম্মাল, ১/৩৯২。
[১৫۰] কুযায়ি, মুসনাদুশ শিহাব, ২/১৩৮。
[১৫۱] তাবারানি, আল মুজামুল আওসাত, ৫৪১৪。