📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 সমাজ-বিচ্ছিন্নতার ওসিয়ত

📄 সমাজ-বিচ্ছিন্নতার ওসিয়ত


১ ৭০. মানসূর ইবনু আবদিল্লাহ বলেন, "আমি মুহাম্মাদ ইবনু হামিদকে বলতে শুনেছি : 'এক ব্যক্তি আবূ বকর আল ওয়াররাকের সাক্ষাতে এসেছিল। যাওয়ার সময় সে বলে, 'আমাকে কিছু নসীহত করুন.' তিনি বলেন, 'আমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেয়েছি একাকিত্ব এবং নির্জনতায়। আর তার অনিষ্ট পেয়েছি জনসমাগম এবং মানুষের সাথে উঠাবসায়.”
১৭১. আবু উসমান সাঈদ ইবনু আবী সাঈদ থেকে বর্ণিত আছে, আব্বাস আদ দামগানি বলেছেন, “শিবলী আমাকে ওসিয়ত করেছেন: 'সবসময়ের জন্য একাকিত্বকে বেছে নাও। সমাজ থেকে নিজের নাম কেটে ফেলো (অর্থাৎ, সমাজের মানুষের সাথে বেশি মেলামেশা করবে না)। মৃত্যু পর্যন্ত দেয়ালের ভেতর আবদ্ধ থেকো."

টিকাঃ
[১৩৪] আওয়ারিফুল মাআরিফ, ১২৪。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অন্য গুণাবলির সাথে নির্জনতার উল্লেখ

📄 অন্য গুণাবলির সাথে নির্জনতার উল্লেখ


১৭২. আবূ উসমান বলেন, "আমি যুননুনকে বলতে শুনেছি, 'যে ব্যক্তি মানুষের দোষ-ত্রুটি খোঁজে, সে নিজের দোষ-ত্রুটির ব্যাপারে অন্ধ হয়ে যায়। জান্নাত-জাহান্নামের প্রতি যার নজর থাকে, মানুষ কী বলে-না-বলে সে বিষয়ের প্রতি তার নজর থাকে না। যে ব্যক্তি মানুষ থেকে পালিয়ে যায়, সে তাদের অনিষ্ট থেকে বেঁচে যায়। আর যে কৃতজ্ঞতা আদায় করে, তার নিয়ামাত বৃদ্ধি করে দেওয়া হয়.”
১৭৩. তিনি আরও বলেন, "আমি যুননুনকে বলতে শুনেছি, 'অখ্যাত ব্যক্তিদের তিনটি নিদর্শন রয়েছে। তা হলো : অন্য কেউ থাকলে নিজে কথা বলা পরিহার করা। সমকক্ষদের কাছে নিজের জ্ঞান জাহিরের আগ্রহ না থাকা। উপদেশ দেওয়া কিংবা অন্য প্রয়োজনে মানুষের কাছে যাওয়ার প্রয়োজন দেখা দিলে ভেতরে ভেতরে যন্ত্রণা অনুভব করা.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মানুষের সাথে বন্ধুত্বের পরিণাম

📄 মানুষের সাথে বন্ধুত্বের পরিণাম


১৭৪. জুনাইদ ইবনু মুহাম্মাদ বলেন "আমি যুননুনকে বলতে শুনেছি : 'মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দারিদ্র্যের লক্ষণ.'”
১ ৭৫. মূসা ইবনু মুহাম্মাদ বলেন, "আমি ইয়াহইয়া ইবনু মুয়াযকে বলতে শুনেছি : 'নির্জনতা সিদ্দিকদের কাঙ্ক্ষিত বস্তু আর মানুষের সাথে বন্ধুত্ব তাদের জন্য এক ভীতিকর বিষয়'.”

টিকাঃ
[১৩৫] ইবনু আসাকির, তাহযিবু তারিখি দিমাশক, ৫/২৮৭。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নির্জনবাস সবার জন্য নয়

📄 নির্জনবাস সবার জন্য নয়


১ ৭৬. আবূ বকর রাযি বলেন, "আমি আবূ ইয়াকুব আস সুসিকে বলতে শুনেছি: 'শুধু শক্তিশালী মনীষীগণই নির্জনতা অবলম্বনে সক্ষম হয়ে থাকেন। আর আমাদের মতো মানুষের জন্য সংঘবদ্ধ হয়ে থাকাটাই উপকারী.” অর্থাৎ, একেকজন একেক পন্থা অবলম্বন করবেন।
১ ৭৭. আবূ আবদির রহমান বলেন, "আমি আবূ উসমান আল মাগরিবিকে বলতে শুনেছি : 'নির্জনতা অবলম্বনকারীর জন্য আবশ্যক হচ্ছে, আপন রবের যিকর ছাড়া অন্য সকল আলোচনা থেকে মুক্ত হয়ে যাওয়া। রব ছাড়া অন্য সকল উদ্দেশ্য পরিত্যাগ করা। নফসকে সকল উপকরণ থেকে মুক্ত করে ফেলা। যদি কারও মধ্যে এসকল গুণাবলী না পাওয়া যায়, তাহলে নির্জনতা তাকে উলটো ফিতনা এবং বিপদের মধ্যে ফেলে দেবে.'”

টিকাঃ
[১৩৬] আওয়ারিফুল মাআরিফ, ১২৪。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00