📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 মেলামেশার উভয়-সঙ্কট

📄 মেলামেশার উভয়-সঙ্কট


১২০. মুসলিম ইবনু আবদিল্লাহ খুরাসানি বলেন, "আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি মানুষের সাথে উঠাবসা করে, সে দুটি বিপদের কোনো একটিতে পড়বেই পড়বে। ধরুন, তারা কোনো অন্যায়ে লিপ্ত হলো। তাহলে হয়ত সেও তাদের সঙ্গে তাতে লিপ্ত হয়ে পড়ে। আর নয়ত তাকে চুপ হয়ে যেতে হয়। ফলে সাথিদের থেকে অন্যায় বিষয়াদি শুনে নিজেও গুনাহের ভাগিদার বনে যায় সে.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নির্জনতা যিকরের সহায়ক

📄 নির্জনতা যিকরের সহায়ক


১২১. আবূ আবদিল্লাহ বলেন, ওয়াকী আমাদের বলেছেন, “আবু সিনানের কাছে দুইজন লোক এসেছিল। তিনি তাদের বলেছিলেন, 'তোমরা একে অপর থেকে পৃথক হয়ে যাচ্ছ না কেন? একসাথে থাকলে তো পরস্পর কথাবার্তা বলতে থাকবে। কিন্তু পৃথক হয়ে চলাফেরা করলে আল্লাহর যিকর করতে পারবে.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 অখ্যাত ব্যক্তির প্রতি রহমতের দুআ

📄 অখ্যাত ব্যক্তির প্রতি রহমতের দুআ


১২২. আবদুস সামাদ বলেন, আমি ফুযাইল ইবনু ইয়াযকে বলতে শুনেছি : “আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করুন, যার আমলকে বন্ধক রাখার (মৃত্যুবরণ) পূর্বেই আপন গুনাহের কারণে সে ক্রন্দন করে এবং তার পরিচয় থাকে মানুষের অজানা (অর্থাৎ, তিনি অখ্যাত থাকেন).”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কুরআন-সুন্নাহর সাথে একাকিত্বের মর্যাদা

📄 কুরআন-সুন্নাহর সাথে একাকিত্বের মর্যাদা


১২৩. হাম্মাদ ইবনু যাইদ থেকে বর্ণিত আছে, ইবনু আওন বলেছেন: “তিনটি বিষয়কে আমি নিজের জন্য এবং নিজের সঙ্গীসাথিদের জন্য পছন্দ করি। তা হলো, কুরআন তিলাওয়াত, সুন্নাত, আর তৃতীয় বিষয়টি হলো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে মানুষের থেকে কল্যাণের মধ্যেই থাকা যায়.”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00