📄 কষ্ট থেকে মুক্তি
১১৪. আবূ হাফস বলেন, “আমি আবদুল্লাহ ইবনু দাঊদকে বলতে শুনেছি : 'মানুষের সংশ্রব গ্রহণের চেয়ে ছাগলের সংশ্রব আমার কাছে বেশি প্রিয়।' আমি বললাম, 'কেন এমন বলছেন, আবূ আব্দুর রহমান?' তিনি উত্তরে বলেন, 'মানুষ তো কষ্ট দেয়, কিন্তু ছাগল তো কষ্ট দিবে না.”
📄 কল্যাণ বনাম শাস্তি
১১৫. সাঈদ ইবনু আবদিল আযীয থেকে বর্ণিত আছে, মাকহুল বলেছেন: “যদি মানুষের সাথে উঠাবসার মধ্যে কোনো কল্যাণ থেকে থাকে, তাহলে নির্জনতার মধ্যে রয়েছে শান্তি.”
১১৬. আওযায়ি থেকে বর্ণিত আছে, মাকহুল বলেছেন: “যদি সংঘবদ্ধ থাকাটা উত্তম কোনো বিষয় হয়ে থাকে, তাহলে একাকিত্ব অবলম্বন করার মধ্যে রয়েছে শান্তি.”
টিকাঃ
[১০১] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৯/৪৯。
📄 নির্জনতা প্রজ্ঞার অংশ
১১৭. ইবনু খুনাইস থেকে বর্ণিত আছে, উহাইব ইবনুল ওয়ারদ বলেছেন: “বলা হয়ে থাকে, হিকমাহর দশটি অংশ রয়েছে। যার নয়টি অংশই রয়েছে নীরবতায়, আর দশম অংশটি রয়েছে একাকিত্ব গ্রহণে। আমি নীরবতার মাধ্যমে নিজেকে সংশোধনের চেষ্টা করেছিলাম। কিন্তু যেভাবে চাচ্ছিলাম, সেভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে লক্ষ করলাম যে, এর মধ্যে আসলে দশ নম্বরটা তথা নির্জনতা অবলম্বনই সবচেয়ে উত্তম.”
১১৮. আবূ হুরায়রা থেকে বর্ণিত আছে, নবি বলেছেন:
الْحِكْمَةُ عَشْرَةُ أَجْزَاء تِسْعَةُ مِنْهَا فِي العَزْلَة وَوَاحِدُ فِي الصَّمْتِ
"হিকমাহর দশটি অংশ রয়েছে, যার নয়টি অংশই নির্জনতা অবলম্বনে। আরেকটি রয়েছে চুপ থাকার মাঝে.”
টিকাঃ
[১০২] ইবনু আদি, আল কামিল, ৬/ ২৪৩৬, এ বর্ণনার সনদ দুর্বল এবং মতন মুনকার。
📄 আত্মবাজি পরিহার
১১৯. আবূ ইয়াহইয়া আল কালায়ি থেকে বর্ণিত আছে, আবূদ দারদা বলেছেন: “মুসলিমের জন্য তার ঘর কতইনা উত্তম গুদামঘর। সে এতেই নিজের নফস, চক্ষু ও লজ্জাস্থানকে আবদ্ধ করে রাখবে। আড্ডা থেকে বেঁচে থেকো, কেননা তাতে অনর্থক কথাবার্তা এবং খেল-তামাশা হয়ে থাকে.”
টিকাঃ
[১০৩] আহমাদ ইবনু হাম্বল, আয যুহদ, ১৩৫。