📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 নির্জনবাস গ্রহণ এবং অখ্যাত থাকা

📄 নির্জনবাস গ্রহণ এবং অখ্যাত থাকা


১০৮. আবূ সাঈদ খুদরি থেকে বর্ণিত আছে, নবি একদিন জিজ্ঞেস করেন,
أَيُّ النَّاسِ أَفْضَلُ قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ قَالُوا : يَا رَسُولَ اللهُ مَنْ جَاهَدَ بِمَالِهِ وَنَفْسِهِ قَالَ : ثُمَّ مَنْ قَالُوا : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ : مُؤْمِنٌ يَعْتَزِلُ فِي شِعْبٍ يَتَّقِي رَبَّهُ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ
“সর্বোত্তম মানুষ কে?” সাহাবায়ে কেরام বলেন, “আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন।” নবি তিন তিনবার এই প্রশ্নটি করেন। সাহাবায়ে কেরام তখন বলেন, “ইয়া রাসূলাল্লাহ, যে নিজের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সে-ই সর্বোত্তম।” নবি বলেন, “তারপর কে?” সাহাবায়ে কেরام বলেন, “আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন।” নবি তখন বলেন, “এরপর ওই মুমিন ব্যক্তি সর্বোত্তম, যে আপন রবের ভয়ে এবং নিজের অনিষ্ট থেকে মানুষকে নিরাপদ রাখতে কোনো উপত্যকায় একাকী জীবনযাপন করতে থাকে.”
১০৯. ইসমাইল ইবনু উমাইয়া থেকে বর্ণিত আছে যে, উমার ইবনুল খাত্তাব বলেছেন: "খারাপ চরিত্র থেকে কিংবা খারাপ লোকজন থেকে নিরাপদে থাকার যে শান্তি, তা রয়েছে একাকী জীবনযাপনের মাঝে.”
১১০. আদাসা বলেন, "একদিন আবদুল্লাহ ইবনু মাসউদ আমাদের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তাকে একটি পাখি হাদিয়া দেওয়া হলে তিনি বলেন : 'এই পাখিটি যেখান থেকে শিকার করে আনা হয়েছে, আমিও যদি সেখানেই থাকতে পারতাম! কেউ আমার সাথে কথা বলতো না, আমিও কারও সাথে কথা বলতাম না."
১১১. Hafs ইবনু আসিম বলেন, উমার ইবনুল খাত্তাব বলেছেন, "আপনারা প্রত্যেকেই নির্জনতা অবলম্বন করুন."

টিকাঃ
[৯৬] বুখারি, আস সহীহ, কিতাব: জিহাদ, পরিচ্ছেদ: সর্বোত্তম ব্যক্তি হলো ওই মুমিন বান্দা, যে আপন জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে。
[৯৭] ইবনু আবী শাইবা, আল কিতাবুল মুসান্নাফ, ১৩/২৭৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 ইলম, ইবাদাত ও নির্জনতা

📄 ইলম, ইবাদাত ও নির্জনতা


১১২. ওয়ালিদ ইবনু মুগীরা বলেন, “সাঈদ ইবনুল মুসায়্যাব আমাকে বলেছেন, 'নির্জনতা অবলম্বন করুন, কারণ তা ইবাদাত.”
১১৩. মুহাম্মাদ ইবনু নসর আল হারিসি বলেন, "আমি রবি ইবনু খুসাইমকে বলতে শুনেছি: 'প্রথমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করো, এরপর নির্জনতা অবলম্বন করো.”

টিকাঃ
[৯৮] তাবারানি, আল-মু'জামুল কাবীর, ৯/১৬৫。
[৯৯] ইবনু সাদ, আত তাবাকাতুল কুবরা, ৪/১৬১。
[১০০] আলি মুত্তাকি আল হিন্দি, কানযুল উম্মাল, ৩/৭৭৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কষ্ট থেকে মুক্তি

📄 কষ্ট থেকে মুক্তি


১১৪. আবূ হাফস বলেন, “আমি আবদুল্লাহ ইবনু দাঊদকে বলতে শুনেছি : 'মানুষের সংশ্রব গ্রহণের চেয়ে ছাগলের সংশ্রব আমার কাছে বেশি প্রিয়।' আমি বললাম, 'কেন এমন বলছেন, আবূ আব্দুর রহমান?' তিনি উত্তরে বলেন, 'মানুষ তো কষ্ট দেয়, কিন্তু ছাগল তো কষ্ট দিবে না.”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 কল্যাণ বনাম শাস্তি

📄 কল্যাণ বনাম শাস্তি


১১৫. সাঈদ ইবনু আবদিল আযীয থেকে বর্ণিত আছে, মাকহুল বলেছেন: “যদি মানুষের সাথে উঠাবসার মধ্যে কোনো কল্যাণ থেকে থাকে, তাহলে নির্জনতার মধ্যে রয়েছে শান্তি.”
১১৬. আওযায়ি থেকে বর্ণিত আছে, মাকহুল বলেছেন: “যদি সংঘবদ্ধ থাকাটা উত্তম কোনো বিষয় হয়ে থাকে, তাহলে একাকিত্ব অবলম্বন করার মধ্যে রয়েছে শান্তি.”

টিকাঃ
[১০১] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৯/৪৯。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00