📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়ার প্রতি আল্লাহর নির্দেশনা

📄 দুনিয়ার প্রতি আল্লাহর নির্দেশনা


১৪. সুফিয়ান ইবনু উয়াইনা বলেন, “আমি আবূ হাযেমকে বলতে শুনেছি : 'আল্লাহ তাআলা দুনিয়াকে বলেছেন, যে ব্যক্তি তোমার সেবা-যত্ন করবে, তুমি তাকে কষ্টে ফেলে দেবে। আর যে আমার আনুগত্য করবে, তুমি তার সেবা-যত্ন করবে।”
১৫. ইবনু উমার থেকে বর্ণিত আছে যে, নবি বলেছেন:
مَنْ جَعَلَ الهُمُومَ هَمًّا وَاحِدًا كَفَاهُ الله تعالى هَمَّ آخِرَتِهِ وَمَنْ تَشَعَبَتْ بِهِ الهُمُومُ لَمْ يُبالِ اللَّهُ فِي أَيِّ أَوْدِيتِها هَلَكَ
“কেবল আখিরাতই যার একমাত্র চিন্তার কারণ হবে, তার দুনিয়া ও আখিরাতের জন্য আল্লাহ-ই যথেষ্ট হয়ে যান। আর যার চিন্তা হবে বহুমুখী, সে কোন উদ্দেশ্য অর্জন করতে গিয়ে কোথায় মরে পড়ে থাকল, সে ব্যাপারে কোনো পরোয়াই করবেন না আল্লাহ তাআলা। "

টিকাঃ
[৫২] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ৩/১৯৪。
[৫৩] ইমাম বাইহাকি, আল আদাব, পৃ. ৪৯৫。

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 সবক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য আল্লাহ

📄 সবক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য আল্লাহ


১৭. আবূ উসমান সাঈদ ইবনু ইসমাইল আল ওয়ায়েজ বলেন, “আল্লাহ তাআলা যার একমাত্র উদ্দেশ্য নন, সে সবকিছুতেই আল্লাহর কাছ থেকে ত্রুটিপূর্ণ ফলাফল পাবে। পক্ষান্তরে, সর্বক্ষেত্রে তিনিই যার উদ্দেশ্য, সে আল্লাহ তাআলা ছাড়া আর কোথাও শান্তি এবং স্থিরতা পাবে না। কেননা, আল্লাহর অনুরূপ এমন আর কেউ নেই, যার নির্দেশ পালন করে সে প্রশান্তি লাভ করবে। আর আল্লাহর ওপরও কেউ নেই, যার নিকট সে আশ্রয় নিবে। তাই আল্লাহ ব্যতীত অন্য কোথাও প্রকৃত শান্তি লাভ করতে পারে না সে।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দুনিয়াদারের সম্মান

📄 দুনিয়াদারের সম্মান


১৮. বিশর থেকে বর্ণিত আছে, আবু বকর ইবনু আইয়াশ বলেছেন: “যে ব্যক্তি কোনো দুনিয়াদারকে সম্মান করল, সে ইসলামে একটি বিদআত সৃষ্টি করল।”

📘 শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা > 📄 দেহ ও অন্তরের যুহদ

📄 দেহ ও অন্তরের যুহদ


১৯. আহমাদ ইবনু আলি ইবনু জাফর বলেন, "আমি ইবরাহীম ইবনু ফাতিক-কে বলতে শুনেছি, জুনায়েদ বাগদাদিকে যুহদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি উত্তরে বলেছেন: 'দুনিয়াবিমুখতা হলো, হাতে অর্থ-সম্পদ না থাকা আর অন্তরে অর্থ-সম্পদ অন্বেষণের মানসিকতাও না থাকা।”
২০. তিনি বলেন, “রুআইম একদিন জুনায়েদ বাগদাদিকে যুহদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে এর উত্তরে বলতে শুনেছি: 'দুনিয়াকে তুচ্ছ মনে করা এবং অন্তর থেকে দুনিয়ার প্রভাব সম্পূর্ণরূপে মিটিয়ে ফেলা।”

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00