📄 নাবীর সুন্নাত মুতাবিক অনুসরণ অপরিহার্য
নেক কাজ হলো 'ইহসান' 'নিষ্ঠা' আর সেটা হলো পূর্ণ কাজসমূহ। যার আদেশ দিয়েছেন আল্লাহ তা'আলা। আর আল্লাহ যার আদেশ দিয়েছেন সেটাই আল্লাহ্ সুন্নাত ও তদীয় রাসূল ﷺ-এর সুন্নাত সম্মত।
আল্লাহ তা'আলা তো সংবাদ দিয়েই দিয়েছেন যে, যে ব্যক্তি নিষ্ঠা অবলম্বন করবে এবং তার কাজে নিষ্ঠাবান হবে, সে তবে নিশ্চয়ই পুরস্কারের যোগ্য হবে, এবং শাস্তি হতে মুক্ত থাকবে।
আর বিশেষতঃ এজন্যই সাল্ফে সালিহীন ইমামগণ এ দু'টি মৌলিক বিষয়ের সমন্বয় ঘটাতেন, যেমন ফুযাইল বিন ইয়াজ (রহ.) আল্লাহ্র এ কথা: “যেন তোমাদেরকে পরীক্ষা করেন যে, তোমাদের মধ্যে কে কাজে অত্যুত্তম” সম্পর্কে বলেছেন : “নিশ্চয়ই 'আমাল যদি সঠিক হয়, অথচ আল্লাহ্র জন্য 'খালিস' (নির্ধারিত) না হয়, তবে সেটা গৃহীত হবে না। আবার যদি 'আমাল খালিস হয় অথচ সঠিক না হয়, তবুও সেটা গৃহীত হবে না যে পর্যন্ত না তা 'আমাল খালিস হয় এবং সঠিক হয়। খালিস বলতে, কাজটি যেন একমাত্র আল্লাহর জন্য হয়। আর সঠিক বলতে 'আমালটি যেন সুন্নাত মুতাবিক হয়।"
সা'ঈদ বিন জুবাইর হতে বর্ণিত আছে, তিনি বলেছেন: “শুধু কোন কথা গৃহীত হবে না, যদি তদানুযায়ী 'আমাল না পাওয়া যায়, আবার নিয়্যাত ব্যতীত কোন কথা এবং 'আমালও গৃহীত হবে না আর কোন কথা, কাজ এবং নিয়্যাতও গৃহীত হবে না, যদি সেটা সুন্নাত মুতাবিক না হয়।"
হাসান বাসরী (রহ.) হতেও অনুরূপই বর্ণিত আছে। এ বর্ণনাটি 'মুরজিয়া' সম্প্রদায়ের দাবী খণ্ডন করছে। এ বর্ণনা আমাদেরকে এ সংবাদ দিয়েছে যে, কথা এবং কাজ ছাড়া উপায় নেই। আল-কুরআনে 'সুন্নাত' বলতে 'ইবাদাতে সুন্নাত এবং বিশ্বাস তথা 'আকীদাহমূহে সুন্নাত বুঝিয়ে থাকে। যেমন ইবনে মাস'ঊদ (রাযি.)-এর কথারই ন্যায়: “একটি সুন্নাতের উপর 'আমাল করাকে যথেষ্ট মনে করা, একটি বিদ'আতের উপর ইজতিহাদ করার চাইতে অত্যধিক ভাল।”
আল্লাহ তা'আলা- আমি তার পবিত্রতা ঘোষণা করছি তিনিই সর্ববিষয়ে অধিক জ্ঞাত। ওয়া সাল্লাল্লাহু ওসাল্লামা ওয়া বা-রাকা 'আলা 'আবদিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদ, ওয়া মান্ তাবিআহু বিইসানিন ইলা-ইয়াওমিদ্দীন।