📘 সৎকাজ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ > 📄 সৎকাজে আদেশ দেয়া ও অসৎকাজ হতে নিষেধ করার ক্ষেত্রে শর্তাবলী

📄 সৎকাজে আদেশ দেয়া ও অসৎকাজ হতে নিষেধ করার ক্ষেত্রে শর্তাবলী


১। তার কাজ সুষ্ঠু হবে না যদি না সেটা পরিমিত শিক্ষা ও তীক্ষ্ণজ্ঞান ভিত্তিক হয়। যেমন- 'উমার বিন 'আবদুল 'আযীয (রহ.) বলেছেন: “যে ব্যক্তি বিনা বিদ্যায় আল্লাহ্র 'ইবাদাত করে, সে যতটুকু ভাল করে, তার চাইতে খারাপই বেশি করে।" যেমন- মা'আয বিন জাবাল (রাযি.)-এর হাদীসে আছে: "কাজ করার আগে প্রয়োজন জ্ঞান; কাজের স্থান হল বিদ্যার্জনের পর।" এটা তো একেবারেই স্পষ্ট। কেননা ইচ্ছা করা ও কর্ম সম্পাদন করা যদি জ্ঞানের আলোকেই না হয়, তাহলে সেটাই মূর্খতা ও পথভ্রষ্টতা, সর্বোপরি প্রবৃত্তির অনুসরণ।

২। উত্তম হল: আদেশ বা নিষেধ করা। যেমন, সিরাতাল মুস্তাকীম তথা সরলপথ অনুযায়ী হয়। আসলে সিরাতাল মুস্তাকীম হল- উদ্দেশ্য অর্জনের দিকে অতি দ্রুত পৌঁছাবার মত সংক্ষিপ্ত তথা নিকটতম পথ।

৩। সুনম্র ব্যবহার ঐ কাজের জন্য অত্যন্ত প্রয়োজন। যেমন- নাবী বলেছেন: “যে বিষয়েই নম্রতা পাওয়া গেছে তা সে বিষয়কেই সুশোভিত করেছে, আবার যে বিষয়েই খানিকটা কঠোরতা পাওয়া গেছে তা সে বিষয়কেই অশোভিত করেছে- দৃষ্টিকটু করে ফেলেছে।” নাবী বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ্ দয়াশীল, প্রত্যেকটি বিষয়েই নম্র ব্যবহার তিনি পছন্দ করেন, নম্রতাপূর্ণ ব্যবহারের ফলে তিনি যা দান করেন কঠোরতার কারণে তা দেন না।"

৪। আদেশ দানকারী বা নিষেধকারীকে অবশ্যই কষ্টে সহিষ্ণু ও ধৈর্যশীল হতে হবে। কেননা, এ কথা সত্য যে, তার উপর বিপদ আসবেই। এমন সময় যদি সে ধৈর্য ধারণই না করে, সহ্যই না করে, তাহলে সে যা ভাল করতে পারত তার চাইতে নষ্টই করে বসবে বেশি। যেমন- লুকমান হাকীম তদীয় তনয়কে উপদেশ দানকালে বলেছিলেন: "এবং (হে বৎস)! সৎকাজ আদেশ দান কর এবং অসৎকাজ হতে নিষেধ কর, (এ কাজ করতে যেয়ে) তোমার উপর যে বিপদ আপতিত হবে তাতে ধৈর্য অবলম্বন কর, নিঃসন্দেহে সেটা একটি মহৎ কাজ।” (সূরা লুকমান ৩১: ১৭)

নাবী-কে রাসূল হিসেবে সৃষ্টি জগতে প্রেরণের আয়াতগুলো ভীতি প্রদর্শনমূলক বিষয় দ্বারাই শুরু তথা সূচনা করেছেন এবং ধৈর্য ধারণের আদেশ দানের মাধ্যমে শেষ করেছেন। মূলতঃ শাস্তির ভয় প্রদর্শনই হল সৎকাজে আদেশ দান ও অসৎকাজ হতে নিষেধ করা।

সুতরাং শিক্ষা, নম্রতা ও ধৈর্য- এ তিনটি বিষয় ছাড়া কোন ক্রমেই চলবে না। আদেশ করা বা নিষেধ করার পূর্বেই জ্ঞানের দরকার এবং সে সঙ্গে নম্রতা, আর এটার পরেই প্রয়োজন ধৈর্যের। যদিও এ ত্রিবিধ বিষয়গুলোই সর্বাবস্থাতেই একই সঙ্গে পাওয়া যেতে হবে। যেমন- সাল্ফে সালিহীনদের কোন একজনের উক্তি: "যিনি সৎকাজে আদেশ করবেন ও অসৎকাজ হতে নিষেধ করবেন, তিনি যদি ঐ বিষয়ে সুবিজ্ঞ 'আলিম তথা ফকীহ্ না হন, তাহলে তিনি তা করতে পারেন না। অনুরূপ তিনি যে বিষয়ে আদেশ দিবেন, সে বিষয় নম্র হবেন এবং যে বিষয় হতে নিষেধ করবেন সে বিষয়েও নম্র হবেন এবং যে বিষয়ে আদেশ দিবেন সে বিষয়ে তাকে সহিষ্ণু হতে হবে, আবার যে বিষয় হতে নিষেধ করবেন সে বিষয়েও তাকে সহিষ্ণু হতে হবে।" তা না হলে তিনি সৎকাজের আদেশ ও অসৎকাজ হতে নিষেধ করতে পারবেন না।

📘 সৎকাজ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ > 📄 জাতির পাপকাজেই বিপদের তথা দুর্ভোগের কারণ এবং পুণ্যের কারণে প্রাচুর্য আসে

📄 জাতির পাপকাজেই বিপদের তথা দুর্ভোগের কারণ এবং পুণ্যের কারণে প্রাচুর্য আসে


এটা জানা কথা- আল্লাহ তা'আলা তাঁর নিদর্শনসমূহ হতে আমাদের ভিতরকার বা তার সৌরমণ্ডলীয় যা আমাদেরকে দেখিয়েছেন আর তাঁর মহাগ্রন্থে যেসব বিষয়ে প্রমাণ উপস্থাপন করেছে, নিশ্চয়ই পাপসমূহই দুঃখ-দুর্দশার (একমাত্র) কারণ। সুতরাং কঠিন বিপদাপদ ও জঘন্য জঘন্য শাস্তি হয়ে থাকে শুধু জঘন্য ধরনের কুকর্মের কারণেই। অপরপক্ষে পুণ্য তথা সৎকাজ বয়ে আনে পুরস্কার। সুতরাং ব্যক্তির উত্তম কর্ম সম্পাদনই আল্লাহ্র পক্ষ হতে উত্তম পুরস্কারের কারণ।

এ সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা বলেছেন: “আসলে তোমাদেরকে যেসব বিপদাপদে পেয়ে গেছে, সেটা তোমাদের হস্তসমূহেরই অর্জিত ফল, অথচ আল্লাহ তা'আলা অনেক বিষয়ই ক্ষমা করে থাকেন।" (সূরা আশ্-শূরা ৪২: ৩০)

নূহ্ ('আ.)-এর জাতির এরূপ আরও পাপী জাতিসমূহ যেমন- 'আদ, সামূদ, লূত নাবীর জাতি, মাদায়িনবাসী এবং ফির'আওনের জাতিকে এ পৃথিবীতেই কিসের জন্য আল্লাহ তা'আলা শাস্তি দিয়েছিলেন, সে সংবাদ তিনি দিয়েছেন। আবার পারলৌকিক জগতেও কিভাবে শাস্তি দিবেন তাও বলে দিয়েছেন। এজন্যই ফির 'আওন সম্প্রদায়ভূক্ত একজন মু'মিন ব্যক্তি বলেছিলেন: "হে আমার জাতি! আমি নিশ্চয়ই তোমাদের উপর বিপদের দিনে আসা বিপদের মত (আর একটি) আসন্ন বিপদের ভয় করছি। যেমন হয়েছিল নূহ্ ('আ.)-এর জাতির প্রতি, ওই দিকে 'আদ, সামূদ এবং যারা তাদের পরবর্তীকালে। আসলে আল্লাহ তো কখনই তার বান্দাদের প্রতি অত্যাচার চান না। হে আমার জাতি! আমি তোমাদের জন্য আশংকা করি উচ্চৈঃস্বরে আর্তনাদের সেদিনের (শাস্তির) ভয় করছি। যেদিন তোমরা পিঠটান দিয়ে পলায়নপর হয়ে চলে যাবে। আল্লাহ্র শাস্তি হতে রক্ষাকারী তোমাদের জন্য আর কেউই থাকবে না।"

আল্লাহ তা'আলা সাধারণভাবে সতর্কবাণী সম্বলিত সূরাসমূহে পৃথিবীতে পাপীদেরকে কিরূপে শাস্তি দিলেন এবং পরকালে তাদের জন্য কিরূপ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তা উল্লেখ করে থাকেন। আবার কোনও বিশেষ সূরায় শুধু আখিরাতের ওয়া'দা সম্পর্কিত বিষয়ই উল্লেখ করে থাকেন। যেমন- আখিরাতের 'আযাব অত্যন্ত কঠিন এবং অপরদিকে সে কাজের প্রতিদানে সাওয়াবও বৃহত্তর এবং তা-ই হল (মু'মিনদের জন্য) স্থায়ী বাসস্থান।

যেমন- ইউসুফ ('আ.)-এর ঘটনায় আল্লাহ তা'আলা বলেছেন: “এবং এভাবে আমরা ইউসুফের জন্য এ পৃথিবীতে স্থান করে দিলাম (সুবিধা করে দিলাম), সে তার যেখানে ইচ্ছা সেখানেই অবস্থান গ্রহণ করবে। আমাদের অনুগ্রহ যাকে আমরা ইচ্ছা করব, তাকেই পৌঁছাব। অথচ নিষ্ঠাবান ও সৎকর্মশীলদের কাজের মূল্য আমরা নষ্ট করি না। আসলে যারা ঈমান এনেছে এবং আল্লাহকে মূলতঃ ভয় করে তাদের জন্য পরকালের পারিশ্রমিকই উত্তম।” (সূরা ইউসুফ ১২: ৫৬-৫৭)

অনুরূপভাবে সূরা নূন ওয়াল্ কালামে সে অপরাধী (বাগানের বা শষ্য ক্ষেতের) মালিকদের কাহিনী বর্ণনা করেছেন, যারা তাদের ধন-সম্পদের হক আদায় করতে অস্বীকার করেছিল। ফলে আল্লাহ তা'আলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এসব বর্ণনার পর বলেছেন: “এভাবেই এরূপই 'আযাব হয়ে থাকে এবং পরকালের 'আযাব এটা অপেক্ষা গুরুতর। যদি এরা জানত।" (সূরা আল-কালাম ৬৮: ৩৩)

আর এভাবেই আল্লাহ্ পক্ষ হতে প্রকৃত জ্ঞান আসার পর যদি তারা প্রবৃত্তিরই অনুসরণ করে, তবে সেটা তাদেরই নিজ হাতের কর্ম ফল। আসলে মানুষের জন্য যা উপকারে আসবে, সেটাই শুধু পৃথিবীতে জমা হবে এবং এটা নিঃসন্দেহে একটি ইসলামী জিহাদের সমতুল্য। যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম সম্পাদন করেছে, এরাই হচ্ছে সফলকাম সম্প্রদায়। আর এই যে জানাযাসমূহ, এটাই আহলে সুন্নাহ্ ও বিদ'আতীদের মধ্যে পৃথককারী মহা প্রাচীর।

📘 সৎকাজ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ > 📄 তাদের অনুসরণে ফিত্নার কারণসমূহ

📄 তাদের অনুসরণে ফিত্নার কারণসমূহ


আসলে যে ব্যক্তি সংঘটিত ফিত্নাসমূহকে ভালভাবে অনুধাবন করে দেখতে পেয়েছে যে, ঐগুলোই সেটার কারণ এবং জাতির আমীর 'উমরাঙ্গণও 'আলিমগণের মধ্যে যা ঘটছে তাও দেখতে পেয়েছে। আরও দেখতে পেয়েছে যে, জাতির রাজা বাদশাহ্ ও শাইখ মাশায়েখণের কারা ঐ ফিত্নায় প্রবেশ করেছে আর তাদেরকে অনুসরণ করেই বা কারা উক্ত ফিত্নায় পতিত হয়েছে। এটাই ঐ ফিত্নার মূল কারণ। তদুপরি বিপথগামিতা ও পথভ্রষ্টতার কারণসমূহও সেটারই অন্তর্গত। যেমন- ধর্মীয় বিষয়ে যথেচ্ছাচারিতা এবং রিপুবৃত্তি, ধর্মে বিদ'আত আনয়ন ও পৃথিবীতে পাপাচার করা।

নাক্স চাইবে যে অন্যের যা লাভ হয়েছে নিজের জন্যও তা অর্জিত হোক। আর এটাই হল "গিত্তাহ্” (কোন কিছু লাভ করতে মানসিক প্রতিযোগিতা) যা দ্বিবিধ পরশ্রীকাতরতার মধ্যে নিকৃষ্টতর। কেননা নাক্স সর্বদাই অন্যের উপর স্বীয় প্রাধান্য ও আধিপত্যের আকাঙ্ক্ষাই করে থাকে এবং অন্যকে ব্যতীত আপনাকে অগ্রগণ্য মনে করে ও ঈর্ষান্বিত হয়ে পরের প্রাচুর্য ও ঐশ্বর্য বিলীন হয়ে যাক এ আকাঙ্ক্ষা পোষণ করে থাকে; যদিও সেটা অর্জিত না-ই হোক। আর তাতেই রয়েছে উচ্চাভিলাষ ও অনাসৃষ্টির উদগ্র বাসনা ও পরশ্রীকাতরতার কারণ হল এমন বাসনা যে, কোন ব্যাপারে কাম-বাসনা চরিতার্থ করতে অন্য কাউকেও ছাড়া এককভাবে তাতে বিশেষায়িত হওয়া। তবে যখন এরূপ নাক্স দেখবে যে অন্য কেউ ঐ ইপ্সিত ব্যাপারে ইতোমধ্যেই স্বীয় স্বার্থ চরিতার্থ করে এবং ঐ বিষয়ে নিজেকে এককভাবে বিশেষিত ও অধিকারী করে নিয়েছে, তখন ব্যাপারটি কেমন হবে?

এ কথা সর্বজনবিদিত যে, যদিও এ সকল পাপাচারই ধর্মীয়ভাবে ও জ্ঞানের কাছে ঘৃণিত ও অপ্রসংশিত- তবুও স্বাভাবিকভাবে আত্মা ও রিপুর কাছে সেটা বড়ই স্বাদের। এ বিষয়ে নাবী ﷺ হতে বর্ণিত হয়েছে যে, তিনি ﷺ বাণী প্রদান করেছেন: “তোমরা সম্পদলিপ্সার কাছেও যেও না (সম্পদ-লিপ্সা হতে বেঁচে থাকো) কেননা নিশ্চয়ই সেটা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে ফেলেছিল। সম্পদলিপ্সা তাদেরকে কৃপণতা করতে আদেশ দিয়েছিল, ফলে তারা কার্পণ্যই করেছিল, সেটা তাদেরকে যুগ্ম-নির্যাতনের নির্দেশ দিয়েছিল, ফলে তারা (অর্থ লোভে মোহান্ধ হয়ে) যুগ্ম-নির্যাতনই করেছিল। অর্থলোভ তাদেরকে আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করতে আদেশ করেছিল, এতে তারা সম্পর্কচ্ছেদও করেছিল।”

অতএব এই যে সম্পদের প্রতি লিপ্সা- যা অন্তরের অতিমাত্রায় লোভ- তা ব্যক্তিকে তার করণীয় কাজ হতে ফিরিয়ে রেখে কৃপণতায় বাধ্য করে, পরের সম্পদ হরণের মাধ্যমে যুগ্ম করতে বাধ্য করে, নিকটাত্মীয়- স্বজনদের সাথে সম্পর্কচ্ছেদ করতে বাধ্য করে এবং ঈর্ষাপরায়ণ করে তোলে- সেটা হল, অপর ব্যক্তি যার অধিকারী হয়েছে তাকে অপছন্দ করা ও তার বিনাশ কামনা করা। আসলে পরশ্রীকাতরতার মধ্যে কৃপণতা ও যুগ্ম বিদ্যমান।

যখন তাতে ব্যক্তি ভিত্তিক কারণ সংঘটিত হবে তখন তাতে দু'প্রকারের বিষয় হয়ে দাঁড়াবে। তাদের প্রথমটি: তাতে যে একক অধিকার ও যুগ্ম রয়েছে তজ্জন্য তাকে ঘৃণা করা, যেমনটি ঘটে থাকে মৌলিকভাবে বৈধ বিষয়গুলোতে। দ্বিতীয়টি: সেটার মধ্যে যে, আল্লাহ্র হক রয়েছে এজন্য তাকে ঘৃণা করা। আর ঠিক এ জন্যই গুনাহ্ (অপরাধ) তিন প্রকার যথা: ১. যাতে মানুষের উপর যুগ্ম করা রয়েছে; ২. যাতে আত্মার প্রতি অত্যাচার (যুল্ম) হয়ে থাকে; ৩. যাতে উভয়বিধ দু'টি বিষয়ই একত্র হতে পারে।

📘 সৎকাজ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ > 📄 মানুষের কার্যক্রম ন্যায়পরায়ণতা ব্যতীত পরিপূর্ণ হতে পারে না

📄 মানুষের কার্যক্রম ন্যায়পরায়ণতা ব্যতীত পরিপূর্ণ হতে পারে না


অধিকার খর্ব করার (যুলুমের) মাধ্যমে পৃথিবীতে মানুষের সার্বিক অবস্থা (কর্মকাণ্ড) যতটুকু হয়ে থাকে, তার হতে (অনেক) বেশি পরিপূর্ণ হয়ে থাকে ন্যায়পরায়ণতার মাধ্যমে, যাতে হয়তঃ বা কিছু কিছু ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতির সমন্বয় ঘটে থাকে। সুতরাং কথিত আছে যে, "নিশ্চয়ই আল্লাহ তা'আলা ন্যায়পরায়ণ রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে থাকেন, যদিও তা কাফির হয়ে থাকুক না কেন! আর যালিম রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেন না। হোক না সেটা মুসলিম রাষ্ট্র!!"

কথায় বলে- “এ পৃথিবী ন্যায়বিচার ও কুফ্র নিয়ে চলতে পারে; কিন্তু ইসলাম ও যুলম নিয়ে চলতে পারে না।" নাবী বলেছেন: "আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ও অবাধ্যতার চাইতে অতি ত্বরিত শাস্তি আনয়নের মত পাপ আর নেই"। অবাধ্যচারীকে তো দুনিয়াতেই হত্যা করা হয়ে থাকে যদিও সে পরকালে ক্ষমাপ্রাপ্ত ও অনুকম্পা প্রাপ্ত হয়ে থাকে।

সেটা এজন্য যে, প্রত্যেক জিনিসের আইনই হল ন্যায়পরায়ণতা (নীতিই হল ন্যায়পরায়ণতা)। অতএব (দেখা যাবে যে,) যদি দুনিয়ার বিষয়াদি ন্যায়নীতির সাথে পালিত হয় তাহলে দুনিয়াও ন্যায়ভাবে চলতে থাকে, যদিও সেটার ন্যায়বান লোকটির জন্য আখিরাতে কোন প্রাপ্যই না থাকে। আর যখন দুনিয়ার কোন বিষয়াদি ন্যায়নীতির মাধ্যমে পালিত না হয়, তবে দুনিয়াও ন্যায়ভাবে চলে না, যদিও সেটার অধিকারীর এমনও ঈমান থাকে, যার বদলা আখিরাতে পাবে।

সুতরাং নাফস এ পৃথিবীতে অন্যের প্রতি হিংসা, অন্যের প্রাপ্যের ব্যাপারে সীমালঙ্ঘন ও অন্যের উপর আধিপত্য বিস্তারের মাধ্যমে যুগ্ম-অত্যাচারের (প্রকৃত) হোতা। এটা ছাড়াও কু-মনোবৃত্তিও বাসনা চরিতার্থ করতে অশ্লীল বিষয়সমূহ যেমন- ব্যভিচার, হারাম খাবার গ্রহণের দ্বারা নাফস নিজের উপর যুল্মের আহবায়ক। নাফস যখন দেখতে পাবে যে, সেটার সমপর্যায়ের অন্যান্যরা ইতোমধ্যেই যুগ্ম করেছে, অথবা কু-মনোবৃত্তিগুলো গ্রহণ করেছে তখন সে স্বয়ং এ সকল কু-মনোবৃত্তি গ্রহণ করার ও অত্যাচার করার জন্য পৃথিবীতে অনেক বড় আহ্বায়ক হয়ে বসবে।

অপরের প্রতি হিংসা-বিদ্বেষ, তার শাস্তির দাবী, তার ঐশ্বর্য বিলীন হবার আকাঙ্ক্ষা ও তার প্রতি ঘৃণায় সে আস্ফালন করতে থাকবে এবং এমনরূপ ধারণ করবে যে ইতোপূর্বে আর কখনও তেমন হয়নি। তখন সেটার (নাফস) নিজের কাছে জ্ঞান ও ধর্মীয় দিক হতে প্রমাণ মওজুদ থাকবে। সেটা হবে এই যে, ঐ অপরাপরগণ নিজেদেরও মুসলিম জনগণের উপর অত্যাচার করেছে আর তখন তার সৎকাজের আদেশ দান, অসৎকাজ হতে নিষেধ করা ও জিহাদ করা, দীনের অন্তর্গত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00