📄 লেখক পরিচিতি
শাইখ মুস্তফা আল আদাবি। মিশরের অন্তর্গত কাহলিয়া থানাধীন মানিয়াহ সামানুদ গ্রামে জন্মগ্রহণ করেন।
মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি তার গ্রামের আলেমগণের নিকট হিফজুল কুরআন সমাপ্ত করেন। হিফজুল কুরআন সমাপ্তির পর তিনি নিয়মতান্ত্রীক পড়ালেখা শুরু করেন এবং উচ্চ বিদ্যালয়ের অধ্যয়ন সমাপ্ত করেন। অতঃপর তিনি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ১৩৯৭-৯৮ হিজরী শিক্ষাবর্ষে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেন।
অতঃপর তিনি নিজ গ্রামে ফিরে আসেন এবং একটি মসজিদ নির্মাণ করেন। সেখানে তিনি বুখারী, মুসলিম এবং ফিকহ ও তাফসির শিক্ষাদান শুরু করেন। সময়ের সাথে সাথে তার খ্যাতি ও ছাত্রসংখ্যা বৃদ্ধি পেতে থাকায় তিনি আরও বৃহৎ পরিসরে মসজিদ ও পাঠাগার স্থাপন করেন। ফিকহ, উসুলে ফিকহ, হাদিস, মুসতলাহুল হাদিস ও তাফসিরসহ বিভিন্ন বিষয়ে তার রচিত বহু গ্রন্থাদি রয়েছে।
যেমন: আল জামে লি-আহকামিন নিসা, আল জামিউল আম ফিল ফিকহি ওয়াল আহকাম, আল বায়ান ফি মাআনি কালিমাতিল কুরআন, আন নুরুস সারি শরহুল বুখারী প্রভৃতি।
বর্তমানে তিনি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানেই শিক্ষাদানে নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। আমিন।
https://t.me/islamic_fdf