📘 সৎ সঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ > 📄 উত্তম সফরসঙ্গী নির্বাচন করো

📄 উত্তম সফরসঙ্গী নির্বাচন করো


কেননা একজন ভালো সফরসঙ্গী ভালো কাজে তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। বিপদ-আপদে পাশে থাকবে। প্রয়োজন পূরণ করবে।

সফওে গাড়িতে আরোহণের পূর্বে যথাসম্ভব চালক নির্বাচনে সতর্ক থাকবে। কেননা, চালক যদি নেককার চরিত্রবান ও দ্বীনদার হয়, তাহলে আল্লাহর ওপর ভরসা করে, তার সঙ্গে আরোহণ করবে। পাপিষ্ঠদের সঙ্গে যোগ দেবে না। কেননা একজন ভালো চালক, তোমাকে ভালো বিষয় শুনাবে। ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেবে। তার গাড়ি হতে কুরআন তেলাওয়াত শুনতে পাবে। জিকির শুনতে পাবে। উত্তম কথা ও আচরণ দ্বারা সুবাসিত হবে। এতে ফেরেশতারা তোমাদের সফরসঙ্গী হবে। তোমাদেরকে তোমাদের রব নিরাপদ রাখবেন এবং তোমাদের প্রতি দয়া করবেন। আর তিনিই নিরাপত্তাদাতা এবং পরম অনুগ্রহশীল।

পক্ষান্তরে চালক যদি অসৎ ও দুষ্টু প্রকৃতির হয়, তাহলে তাদের থেকে আপনি রুক্ষ আচরণ, দ্বীন সম্পর্কে বাজে মন্তব্য, অশ্লীল ভাষা, অভিশাপ এবং গালি- গালাজই শুনতে পাবে। তাকে তুমি দেখবে নোংরা পোশাক-পরিচ্ছদ এবং অগোছালো অবয়বে। তা ছাড়া তার গাড়িতে তুমি উচ্চ আওয়াজে গানবাদ্য এবং বিভিন্ন ঘণ্টির আওয়াজ শুনবে। যেগুলো ফেরেশতারা অপছন্দ করে। আর ফেরেশতারা ঘণ্টি আছে, এমন কারও সঙ্গ দেয় না। সুতরাং যখন ফেরেশতারা তোমার সঙ্গ দেবে না, তখন শয়তান তোমার সঙ্গী হবে। আর সে তোমাকে গুনাহের কাজের প্রতি ফুসলাতে থাকবে এবং গুনাহের দিকে টেনে নিয়ে যাবে। আর আমরা ইতিপূর্বে জেনেছি বালা-মুসিবত, দুর্ঘটনা এবং বিপদ-আপদ গুনাহের কারণেই সংঘটিত হয়ে থাকে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন,
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ.
অর্থ: আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই ফল। আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন。

এই অপরাধের কারণে অনেক বড় বড় মুসিবতে আপনি ফেঁসে যাবেন। শয়তানগুলো একের পর এক পাপ ও অন্যায় কাজে আপনাকে লাগিয়ে দিয়ে হাসতে থাকবে। আর মনে রাখবেন, কেয়ামতের দিন আপনার কর্ণ, চক্ষু এবং অন্তর তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে。

টিকাঃ
২৫৫. সুরা শুরা: ৩০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00