📄 সৎ সঙ্গী থেকে মুখ ফিরিয়ে নিয়ো না
সৎ সঙ্গী থেকে যে মুখ ফিরিয়ে নেয় শয়তান তাকে বিভ্রান্ত করে এবং তাকে ও তার মজলিসকে শয়তান ঘিরে নেয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,
قُلْ أَنَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَى أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَانَا الله كَالَّذِي اسْتَهْوَتْهُ الشَّيَاطِينُ فِي الْأَرْضِ حَيْرَانَ لَهُ أَصْحَابُ يَدْعُونَهُ إِلَى الْهُدَى ائْتِنَا قُلْ إِنَّ هُدَى اللهِ هُوَ الْهُدَى وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعَالَمِينَ.
অর্থ : আপনি বলে দিন আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব, যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। আর আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব, এরপর যে, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ওই ব্যক্তির মতো, যাকে শয়তানরা বনভূমিতে বিপথগামী করে দিয়েছে, আর সে উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, এসো, আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তা আজ্ঞাবহ হয়ে যাই。
আল্লাহ তাআলা আরও বলেন,
أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُهُمْ أَزَّا.
অর্থ : আপনি কি লক্ষ করেননি যে, আমি কাফেরদের ওপর শয়তানদের ছেড়ে দিয়েছি। তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে。
অর্থাৎ শয়তান তাদেরকে গুনাহ ও অপরাধে বাধ্য করে এবং সেদিকে তাদের সে টেনে নিয়ে যায়。
টিকাঃ
১৩০. সুরা আনআম: ৭১।
১৩১. সুরা মারয়াম: ৮৩।
📄 কেয়ামতের দিন অসৎ সঙ্গীদের শত্রুতা প্রমাণিত হবে
অসৎ সঙ্গী ও মন্দ লোকদের পারস্পরিক শত্রুতা কেয়ামতের দিন প্রমাণিত হবে; যেদিন সাক্ষীদের উত্থান হবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন,
الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ .
অর্থ : বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়。
পবিত্র কুরআনে আরও ইরশাদ হয়,
وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا. رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا.
অর্থ : তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন。
আল্লাহ তাআলা আরও বলেন,
وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ. قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُلٌّ فِيهَا إِنَّ اللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ.
অর্থ : যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দুর্বলরা অহংকারীদের বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত্ত করবে কি? অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি। আল্লাহ তাঁর বান্দাদের ফয়সালা করে দিয়েছেন。
টিকাঃ
১৩২. সুরা যুখরুফ: ৬৭।
১৩৩. সুরা আহযাব: ৬৭-৬৮।
১৩৪. সুরা গাফের: ৪৭-৪৮।
📄 অসৎ সঙ্গী কেয়ামতের দিন পলায়ন করবে
আল্লাহ তাআলা আরও বলেন,
فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ. وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ. قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ. تَاللهِ إِنْ كُنَّا لَفِي ضَلَالٍ مُبِينٍ. إِذْ نُسَوِّيكُمْ بِرَبِّ الْعَالَمِينَ. وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ. فَمَا لَنَا مِنْ شَافِعِينَ. وَلَا صَدِيقٍ حَمِيمٍ.
অর্থ: অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধোমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গণ্য করতাম। আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সুহৃদ বন্ধুও নেই。
অসৎ সঙ্গীরা কেয়ামতের দিন তার সঙ্গী থেকে পলায়ন করবে। সেদিন কাফেররা বলবে,
فَمَا لَنَا مِنْ شَافِعِينَ. وَلَا صَدِيقٍ حَمِيمٍ.
অর্থ: অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সুহৃদ বন্ধুও নেই。
এতৎসত্ত্বেও কেয়ামতের দিন কাফেররা তাদের বন্ধুদের দেখতে পাবে। তবে তারা তাদের কোনো সাহায্য করার ক্ষমতা রাখবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন:
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا. يُبَصَّرُونَهُمْ.
অর্থ: বন্ধু বন্ধুর খবর নেবে না। যদিও একে অপরকে দেখতে পাবে。
অর্থাৎ কেয়ামতের দিন বন্ধু তার বন্ধুকে দেখতে পাবে এবং সে তাকে চিনবে। তবে কোনো কিছু সে জিজ্ঞাসা করতে পারবে না। কেননা কোনো সাহায্য চাইলে এর কী জবাব দেবে, তা পূর্ব থেকেই জানা থাকবে。
টিকাঃ
১৩৫. সুরা শুআরা: ৯৪-১০১।
১৩৬. সুরা শুআরা: ১০০-১০১।
১৩৭. সুরা মাআরিজ: ১০-১১।
📄 অসৎ সঙ্গীরা পরস্পরকে অভিশাপ দেবে
অসৎ সঙ্গীরা আখেরাতে একে অপরকে অভিশাপ দেবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন,
كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌ لَّعَنَتْ أُخْتَهَا حَتَّى إِذَا ادَّارَكُوا فِيهَا جَمِيعًا قَالَتْ أُخْرَاهُمْ لِأُولَاهُمْ رَبَّنَا هَؤُلَاءِ أَضَلُّونَا فَآتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ قَالَ لِكُلِّ ضِعْفُ وَلَكِن لَّا تَعْلَمُونَ.
অর্থ: যখন এক সম্প্রদায় প্রবেশ করবে; তখন অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে। এমনকি যখন তাতে সবাই পতিত হবে, তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, এরাই আমাদেরকে বিপথগামী করেছিল। অতএব, আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ; তোমরা জানো না。
টিকাঃ
১৩৮. সুরা আরাফ: ৩৮।