📄 অসৎ সঙ্গী তোমাকে মন্দ কাজের মাধ্যমে উল্লেখ করবে
মন্দ সঙ্গী অপরাধী এবং পাপাচারীদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেবে। অমূলক এবং অনর্থক কাজে সময় নষ্ট করবে। নামাজ এবং আল্লাহর জিকির ও তাঁর স্মরণ থেকে উদাসীন করে রাখবে। মন্দ সঙ্গী আল্লাহর দেওয়া নেয়ামত ও অনুগ্রহের কারণে হিংসা করবে এবং আল্লাহর নেয়ামত অপসারণের কামনা করবে। এমনকি এ জন্য সে চেষ্টাও করবে।