📄 শেষ কথা
উদ্যোক্তা হওয়া মানেই সুখ-শান্তি নিশ্চিত করে ফেলা নয়। কিন্তু এ আপনাকে মুক্তি দেবে। দেবে বেছে নেওয়ার স্বাধীনতা। নিজের পছন্দমতো কাজ করার স্বাধীনতা। হোক তা এই দুনিয়ার জন্য বা আখিরাতের জন্য। তাই বড় বড় মহান কাজ করার স্বপ্ন অনেক মুসলিমেরই আছে। কিন্তু অনেকেরই নেই তা বাস্তবায়নের মতো অর্থ। অনেকে আবার চাকরির মাধ্যমে নিজের সময়কে বন্দি করে ফেলে। ব্যাপারটা দুঃখজনক। এমন অনেক মুসলিমকে দেখেছি, যারা স্রেফ সামর্থ্যের অভাবে স্বপ্নকে পুরোপুরি উপভোগ করতে পারে না। কারণ চাকরি করতে গিয়ে অন্যের স্বপ্ন পূরণে জীবন শেষ করে ফেলে তারা। আর নিজেরা শুধু বিল পরিশোধ করে কোনোরকমে বেঁচেবর্তে থাকে। চল্লিশটা বছর ধরে কাজ করেও থাকে আর্থিকভাবে অনিরাপদ। তাই আমার একটাই পরামর্শ: নিজের পরিকল্পনা পালটে ফেলুন। মুসলিম উদ্যোক্তা হোন। আপনার এটা দরকার; আপনার পরিবারের দরকার, উম্মাহর দরকার। বইটি লিখতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে পারব। আসসালামু আলাইকুম। আপনাদের সাফল্য কামনায় উমার সুল