📘 সম্পদ গড়ার কৌশল > 📄 প্রশিক্ষকের ব্যাপারে আরও কিছু কথা

📄 প্রশিক্ষকের ব্যাপারে আরও কিছু কথা


প্রশিক্ষক বা পরামর্শদাতা কেন দরকার? কারণ তিনি আপনাকে প্রভাবিত করবেন। প্রথমে বুঝতে হবে যে, নিকটতম বন্ধুর কাছে আপনার বাজারমূল্য ২০০০ ডলারের কম। বলছি না যে, শুধু বড়লোকদের সাথেই ঘুরঘুর করতে হবে। এরকম মানসিকতা মোটেও থাকা উচিত না। বরং বিভিন্ন ধরনের বন্ধুমহল রাখুন। ব্যবসায়িক পরামর্শ লাগলে ওইরকম বন্ধুদের কাছে যাবেন। দ্বীন সংক্রান্ত সহযোগিতা লাগলে দ্বীনদার মুত্তাকি বন্ধুদের শরণাপন্ন হবেন। দ্বীন বলতে কিন্তু আখলাক, মুয়ামালাত সবকিছুর সমষ্টি বোঝাচ্ছি। তেমনি ব্যবসার পরামর্শ নিতে দেউলিয়া বন্ধুদের কাছে যাবেন না। পরিচিতদের মাঝে কোনো কোটিপতি না থাকলে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন। আমি সাহায্য করব। দেখিয়ে দেবো কীভাবে ওইরকম মানুষের সাথে যোগাযোগ তৈরি করতে হয়।

ধরুন আমি অন্টারিও থেকে মরক্কোতে নৌকা দিয়ে ভ্রমণ করতে চাই। গ্রীষ্মকালে গেলাম কানাডার পূর্ব উপকূলে। দিলাম রওনা। যাচ্ছি কিন্তু পূর্ব দিকেই। কিন্তু এর ফলে আমি ইংল্যান্ডেও চলে যেতে পারি, ফ্রান্সেও যেতে পারি, গ্রিনল্যান্ডেও যেতে পারি। কিন্তু সাথে যদি একজন পেশাদার নাবিক থাকত? অথবা থাকত ত্রুটিহীন কোনো জিপিএস? তাহলে যাত্রা কত সহজ হয়ে যেত না? এবার এমন কারও কথা ভাবুন, যিনি আপনার কাঙ্ক্ষিত কাজগুলো ইতোমধ্যে করেছেন। আপনারই মতো একজন মুসলিম উদ্যোক্তা। তাদের পরামর্শ নিন। সময় নষ্ট করবেন না। আমি বিশেষভাবে জোর দিচ্ছি ব্যাপারটায়। পরামর্শদাতা আপনার দায়বদ্ধতা ও জবাবদিহিতাও নিশ্চিত করবেন। তাই পরামর্শদাতার নামে মিষ্টভাষী বন্ধু খুঁজবেন না। স্পষ্টভাষী সত্যবাদী খুঁজুন। সত্য ব্যথাদায়ক হতে পারে, কিন্তু সেইসাথে আপনার মুক্তিদাতাও।

📘 সম্পদ গড়ার কৌশল > 📄 শেষ কথা

📄 শেষ কথা


উদ্যোক্তা হওয়া মানেই সুখ-শান্তি নিশ্চিত করে ফেলা নয়। কিন্তু এ আপনাকে মুক্তি দেবে। দেবে বেছে নেওয়ার স্বাধীনতা। নিজের পছন্দমতো কাজ করার স্বাধীনতা। হোক তা এই দুনিয়ার জন্য বা আখিরাতের জন্য। তাই বড় বড় মহান কাজ করার স্বপ্ন অনেক মুসলিমেরই আছে। কিন্তু অনেকেরই নেই তা বাস্তবায়নের মতো অর্থ। অনেকে আবার চাকরির মাধ্যমে নিজের সময়কে বন্দি করে ফেলে। ব্যাপারটা দুঃখজনক। এমন অনেক মুসলিমকে দেখেছি, যারা স্রেফ সামর্থ্যের অভাবে স্বপ্নকে পুরোপুরি উপভোগ করতে পারে না। কারণ চাকরি করতে গিয়ে অন্যের স্বপ্ন পূরণে জীবন শেষ করে ফেলে তারা। আর নিজেরা শুধু বিল পরিশোধ করে কোনোরকমে বেঁচেবর্তে থাকে। চল্লিশটা বছর ধরে কাজ করেও থাকে আর্থিকভাবে অনিরাপদ। তাই আমার একটাই পরামর্শ: নিজের পরিকল্পনা পালটে ফেলুন। মুসলিম উদ্যোক্তা হোন। আপনার এটা দরকার; আপনার পরিবারের দরকার, উম্মাহর দরকার। বইটি লিখতে পেরে সম্মানিত বোধ করছি। আশা করি ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে পারব। আসসালামু আলাইকুম। আপনাদের সাফল্য কামনায় উমার সুল

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00