📘 সম্পদ গড়ার কৌশল 📄 অনিঃশেষ ফসল

📄 অনিঃশেষ ফসল


মুসলিমরা চিরকালই প্রচুর বইয়ের জন্ম দিয়েছে। মালি সাম্রাজ্যের সফলতম যুগে স্বর্ণের চেয়ে বই বেশি ব্যয়বহুল হয়ে উঠেছিল। সিরিয়াতে জন্ম হয়েছে ইবনু কাইয়্যিমের মতো আলিমের, যিনি জীবদ্দশায় লিখেছেন শতাধিক গ্রন্থ। তারা দুই-চারশ বই লিখে ফেলতেন, কিন্তু কোনোটাই গড়পড়তা সাধারণ মানের না। আজকের দিনেও শিল্প ও প্রকাশনার জগৎ যথেষ্ট প্রাণময়। অথচ মূলধারার গণমাধ্যমে এর কথা তেমন শোনা যায় না। কিন্তু উচ্চমানের কাজ জন্ম দেওয়া মানুষ এখনও আছে। লন্ডনের খাইয়াল থিয়েটারের কথা ধরুন। তাদের মতো অনেক মুসলিমই উচ্চমানের শিল্পকর্ম উৎপাদন করছে। শিল্প, দর্শন, গল্প, ভিডিও গেমস-সহ অনেককিছু নির্মাণ করছে অনেকে। পেশাদার আলোকচিত্রের জগতে জনাব পিটার স্যান্ডার্সের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার। আলোকচিত্রের ওপর বই লিখে সরকারিভাবে বা সরাসরি জনগণের কাছ থেকে কমিশন পাচ্ছেন তিনি। এই হলো সত্যিকারের রেসিড্যুয়াল আয়। যতবার কেউ আলোকচিত্র ব্যবহার করে, ততবার টাকা পায় মূল আলোকচিত্রী। কিন্তু রেসিড্যুয়াল আয়ের জগৎ নিয়ে যাদের ধারণা নেই, তাদের কাছে প্রকাশনা বা শিল্প অতটা আগ্রহোদ্দীপক মনে হয় না। তাদের কাছে লোভনীয় মনে হয় ডাক্তার, আইনজীবী বা প্রকৌশলীর মতো পেশাগুলো। হ্যাঁ, শিল্পী বা লেখকের কিছু বছর কষ্টেসৃষ্টে কাটে। হ্যাঁ, শুরুতে বিষয়টা কঠিন হতে পারে। হ্যাঁ, একদম শুরু থেকেই হয়তো মানুষের বাহবা পাবেন না সেভাবে। কিন্তু যথেষ্ট শ্রম দিলে একসময় এখান থেকে আসতে থাকবে কাঙ্ক্ষিত রেসিড্যুয়াল উপার্জন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية