📘 সম্পদ গড়ার কৌশল > 📄 ৩০ কোটি ডলার মুসলিম চ্যাম্পিয়ন

📄 ৩০ কোটি ডলার মুসলিম চ্যাম্পিয়ন


চোখে দেখা জিনিসই মূলত বিশ্বাস তৈরি করে; যেরকম মানুষ বা কাজকর্ম চোখের সামনে থাকে, সেগুলো। তাই কী দেখছেন, তা ঠিক করতে হবে। লক্ষ্যের দিকে তাকাচ্ছেন তো? মানসিক ও ইন্দ্রিয়গতভাবে? লক্ষ্য কি স্পষ্ট?

বক্সার মাইক টাইসনের জীবনী পড়ছিলাম সেদিন। জানেনই তো যে, তিনি মুসলিম। তার ঘটনাবহুল জীবনে ছিল প্রচুর দুঃসময়। তারপরও অসাধারণভাবে তিনি সফল হন। মাদক ও অপরাধে ভরা ব্রুকলিন থেকে বের করে তাকে নেওয়া হয় পরিচ্ছন্ন আরেকটি স্কুলে। সেখানে বক্সিং প্রশিক্ষণ শুরু করেন তিনি। আর মাত্র বিশ বছর বয়সে হয়ে যান বিশ্বের নবীনতম হেভিওয়েট চ্যাম্পিয়ন। আয় করেন তিনশ মিলিয়ন ডলারেরও বেশি। এ সবকিছুর শুরু পরিবেশ পরিবর্তনের মাধ্যমে। এভাবেই জেতে মানুষ।

বিশ্বাস অর্জনের আরেকটি পদ্ধতি মানুষের সাথে কথা বলা। সঠিক মানুষদের সাথে কথা বলছেন তো? হয়তো হতে চান ইন্টারনেট মার্কেটার। ভালো কথা। ওরকম কারও সাথে কথা বলুন তাহলে। কিছু কোটিপতির সাথে বসে দেখুন তারা কী করেন। হয়তো বিশ্বমানের আলোকচিত্রী হতে চান। যান গিয়ে পিটার স্যান্ডার্সের সাথে কথা বলুন। এ ছাড়া আর উপায় নেই। কথা বলুন সঠিক মানুষদের সাথে।

আরেকটি পদ্ধতি হচ্ছে নিজের কাজকর্মের পরিবর্তন। একবার এসব জিনিস ঠিকঠাকমতো করতে পারলে সঠিক বিশ্বাসের অধিকারী হয়ে যাবেন। আমার কিছু বন্ধু বলত, 'তুই এত সহজে কারাতে করিস কীভাবে রে?' সব সময় জবাব দিয়েছি, 'অনেকদিন ধরে করছি তো; সেই পাঁচ বছর বয়স থেকে। শখের মতো হয়ে গেছে। এজন্যই সহজ লাগে।'

দিনরাত বা সপ্তাহে-সপ্তাহে কিছু একটা করতে থাকলে অভ্যাস হয়ে যায়। ব্যবসার ক্ষেত্রেও এমনই ঘটে। তাই বিশ্বাস তৈরি হয় তিন ধাপে: সঠিক পরিবেশ অর্জন, সঠিক কথোপকথন এবং বেঠিক পরিস্থিতি দূরীকরণ।

📘 সম্পদ গড়ার কৌশল > 📄 প্রভাবশালিতার শিল্প

📄 প্রভাবশালিতার শিল্প


প্রভাব মানে স্রেফ বিশ্বাসের স্থানান্তর। বলা হয় যে, সাফল্যের রহস্য হলো নিজের বিশ্বাস উঁচু করা। নিজেকে মেলে ধরুন সাগ্রহে। মানুষ যখন দেখতে আসবে, তাদের মাঝেও উদ্দীপ্ত করুন আগ্রহ।

তাহলে মানুষকে প্রভাবিত করবেন কীভাবে? আগে আয়নায় নিজের সাথে কথা বলুন। কথা বলে দেখুন যে, নিজে নিজের স্বপ্নকে বিশ্বাস করেন কি না।

ড. ইয়াকুব মির্জাকে জিজ্ঞেস করলাম যে, মুসলিমদের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে গবেষণা করতে হলে কী কী বই পড়ব। তিনি বললেন, 'আমার বইগুলো পড়েন!' এমনই হয় সফল উদ্যোক্তাদের আত্মবিশ্বাস। এরকম আত্মবিশ্বাস গড়ে তুলুন। এখনই না থাকলে সমস্যা নেই। এতে সময় লাগে। কিন্তু একটা সময় পারতেই হবে।

আত্মপ্রচারের মনমানসিকতা থাকতে হবে। নিজের ব্যবসার প্রচার করুন। প্রচার করুন নিজের কাজের। সফল হবেন এভাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00