📄 ভূমিকা
আপনি কি ধনী মুসলিম হতে চান?
সফল মুসলিমদের নাম ও কর্মগাঁথা জানতে ইচ্ছুক? তাহলে ঠিক জায়গাতেই এসেছেন।
আপনাদের পরিচয় করিয়ে দেবো বিশ্বের সবচেয়ে মেধাবী কয়েকজন মুসলিম উদ্যোক্তার সাথে। তারা আপনাদের সাথে নিজেদের সাফল্যের রহস্য ভাগাভাগি করবেন。
ব্যবসার জগৎ প্রচণ্ড প্রতিযোগিতাপূর্ণ ও কঠিন। এই ময়দানের সাফল্য সম্পর্কে অনেক লেখক প্রচুর কাজ করেছেন। সফল উদ্যোক্তাদের জীবনী সংক্রান্ত বইও প্রতুল।
কিন্তু এসব তথ্য মুসলিম পাঠকের পূর্ণ প্রয়োজন মেটাতে অপারগ। কারণ সাফল্যের বিরাট অংশ নির্ভর করে মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিক মূল্যবোধের ওপর। মুসলিম উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করা বই এটিই প্রথম।
আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সাফল্য বাগিয়ে নিতে তারা কী এমন করছেন? এরকম চল্লিশ জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তারই ফলাফল এই বই। আয়, প্রভাব ও নিজস্বতার বিচারে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন এসকল মুসলিম উদ্যোক্তা। একেকজন আবার পৃথিবীর একেক প্রান্তের মানুষ। ভারতীয় উপমহাদেশ থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকা—কিছুই বাদ নেই। এমনই মানুষদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে গ্রন্থটি সাজানো হয়েছে。
কোমর বেঁধে নিন। শুরু হতে চলেছে যাত্রা। লেখকের জানামতে, এ ধরনের বই গত কয়েক শতাব্দীর মাঝে এটিই প্রথম।
তাই যদি ভাবনায় থাকেন—
মুসলিম হয়েও কীভাবে প্রচুর টাকা কামানো যায়? কীভাবে অন্যদের টেক্কা দেওয়া যায় এ প্রতিযোগিতায়? টাকা দিয়ে করবটা কী?
পথে কী কী চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে? আজকের বাজারে সফল হতে হলে কী কী দক্ষতা প্রয়োজন?
তাহলে জেনে রাখুন, ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই পাবেন মুসলিম উদ্যোক্তা বইটিতে। সাথে পাবেন আরও অনেক কিছু!
📄 লেখক পরিচিতি
উমার সুল অর্থনৈতিক গণিতের একজন বিশেষজ্ঞ। পুঁজিবাজার নিয়ে গবেষণারত আছেন তিনি। তিনি কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স অব ফিনান্সের ওপর পিএইচডিধারী।
এই বই ও এর সাথে সংঘটিতব্য সেমিনারগুলোর লক্ষ্য হবু মুসলিম উদ্যোক্তাদের সাহায্য করা, যেন ভালোভাবে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন।