📘 সময়ের সঠিক ব্যবহার কীভাবে করবেন 📄 মানসচিত্র কী?

📄 মানসচিত্র কী?


মানসচিত্র হলো মস্তিষ্কের চিন্তা-চেতনা ও পরিকল্পনাগুলোকে শব্দ ছাড়া প্রকাশ করার মাধ্যম।
আলোচনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার মাধ্যম হিসেবে এই মানসচিত্রকে ব্যবহার করা যাবে এবং তা হবে অত্যন্ত স্পষ্ট একটি চিত্র। যা নিয়ে সহজেই পর্যালোচনা করা যায়।
তুমি এমন একটি বৃত্ত আঁকো, যা মূল ধারণা বা বিষয়কে ফুটিয়ে তোলে। অতঃপর বৃত্ত থেকে আলোচনার সাথে সম্পৃক্ত মূল ধারণার কিছু শাখা-প্রশাখা আঁকো। তারপর প্রত্যেক শাখার সামনে এমন একটি করে বাক্য লিখো, যা থেকে তার তাৎপর্য স্পষ্ট হয় এবং প্রত্যেক শাখা-প্রশাখার সামনে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করে এমনভাবে প্রতীকী চিত্র অঙ্কন করো, যেগুলো থেকে প্রতিটি শাখার মূলভাব বোঝা যায়। চিত্রগুলো যেন গাছের মতো বা কোনো ম্যাপের মতো দেখা যায়। যা থেকে পুরো বিষয়টি সহজেই মস্তিষ্কে চলে আসে।

📘 সময়ের সঠিক ব্যবহার কীভাবে করবেন 📄 মানসচিত্র থেকে কীভাবে উপকৃত হবে?

📄 মানসচিত্র থেকে কীভাবে উপকৃত হবে?


কিতাবটি অধ্যয়ন শেষে কিতাবের সাথে সংযুক্ত মানসচিত্রের সাথে কিতাবের বিষয়বস্তুগুলোকে পর্যালোচনা করো। অতঃপর কিতাব থেকে তা বের করে এবার নিজের মধ্যে তা বাস্তবায়ন করো, যাতে যেকোনো সময় প্রয়োজন হলেই তোমার কাছে বিষয়টি স্পষ্ট থাকে। এই মানসচিত্রের মাধ্যমে কিতাবের বিষয়বস্তুটি অন্য কাউকে বোঝানোর জন্য তুমি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ফন্ট সাইজ
15px
17px