📄 একটি দিন নষ্ট করার অপরাধ
বড় দুঃখ ও পরিতাপের বিষয় হলো, বর্তমানে অনেকের কাছে সময় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের মানুষদের মধ্যে অনেকে তাদের সঙ্গী-সাথিকে বলে, চলো, আমরা গল্পগুজব করে কিছুটা সময় অতিবাহিত করি। এমন কথার দ্বারাই সময়ের প্রতি তাদের অবহেলা, গুরুত্বহীনতা ও আল্লাহর (নৈকট্য) থেকে দূরে সরে যাওয়ার প্রমাণ পাওয়া যায়। জনৈক ব্যক্তি সত্যই বলেছেন, 'অযথা সময় নষ্ট করা সময়ের প্রতি অবজ্ঞার আলামত বহন করে।'
📄 ‘হে অকৃতজ্ঞ’
কতিপয় উলামায়ে কিরামের মতে (عقوق الايام ) সময়ের অপব্যবহার) বলতে বোঝায়—
যদি কোনো ব্যক্তি তার ওপর অর্পিত কোনো ফরজ আদায়, মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন, আল্লাহর প্রশংসা আদায় বা তাসবিহ পাঠ, যেকোনো ভালো কাজ অথবা তার অর্জিত উপকারী ইলমকে কাজে লাগানো ইত্যাদির মধ্য দিয়ে তার দিন অতিবাহিত না করে, তাহলে সে ওই দিনের প্রতি অকৃতজ্ঞ হলো।
📄 ‘কীভাবে তুমি নিজের সময়গুলোকে হত্যা করছ!?’
• প্রতিনিয়ত (তোমার) টেলিভিশনে অনলাইন চ্যানেলগুলো দেখা এবং সব সময় সেগুলোর প্রতি আসক্ত হয়ে থাকা।
• বেশি বেশি ঘুমানো এবং প্রত্যেকবার ঘুম থেকে উঠে কিছুক্ষণ সুখকর বিশ্রাম গ্রহণ করা।
• গুরুত্বপূর্ণ পড়া বাদ দিয়ে অযথা পত্রপত্রিকা নিয়ে পড়ে থাকা।
• অনর্থক মোবাইলে কথা বলা, শুধু শুধু এদিক সেদিক কল দিয়ে সময় নষ্ট করা।
• শরিয়াহসম্মত কিংবা শরিয়াহ-গর্হিত পন্থায় আনন্দ ভ্রমণ করা ইত্যাদি।
📄 ‘সুযোগ হারালে...’
• সুযোগ চলে গেলে... তুমি বাবা-মায়ের সাথে সদাচরণ করার ইচ্ছা করো; অথচ তখন তোমার বাবা-মা কবরে শায়িত।
• সুযোগ চলে গেলে... জুমআর দিন তুমি সুরা কাহফ তিলাওয়াত করার ইচ্ছা করো ঠিক তখন, যখন মাগরিবের সময় প্রায় শেষ।
• সুযোগ চলে গেলে... তুমি ফজরের নামাজ পড়তে চাও তখন, যখন সূর্যের কিরণ বিচ্ছুরিত হবে হবে অবস্থা।
• সুযোগ চলে গেলে... তুমি তখন অন্যের সাথে কৃত ওয়াদা পূরণ করতে চাও, যখন তোমার ও তার মাঝে দীর্ঘ পথের দূরত্ব হয়ে গেছে।
• সুযোগ চলে গেলে... পরীক্ষা শুরু হবার আর মাত্র কয়েক মুহূর্ত বাকি, তখন তোমার পড়ার ইচ্ছা জাগে।
• সুযোগ চলে গেলে... তুমি তাওবা করতে চাও; অথচ ততক্ষণে রুহ কণ্ঠনালীতে পৌঁছে গেছে, মৃত্যুযন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মাওত তার দায়িত্ব আদায় করছে।