📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 প্রতিপক্ষের মনমেজাজ জানা

📄 প্রতিপক্ষের মনমেজাজ জানা


কোনো কোনো সমস্যা এমন রয়েছে, যেখানে দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ বা ততোধিক পক্ষ থাকে। যেমন: স্বামী-স্ত্রীর মাঝে সমস্যা অথবা সন্তান ও পরিবারের অন্য কারও সাথে সমস্যা। এ সকল ক্ষেত্রে প্রতিপক্ষের মনমেজাজ সম্পর্কে জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কারণ, কতক মানুষ মেজাজি হয়ে থাকে; কেউ দয়ালু-সহানুভূতিশীল; আবার কেউ লাজুক প্রকৃতির—সঠিক পথ দেখালে খুব তাড়াতাড়িই তা গ্রহণ করে নেয়; কেউবা এমন—আল্লাহর ভয় দেখালে সে ভয় পায় ইত্যাদি।

সুতরাং মানুষের মনমেজাজ জানা থাকলে সঠিকভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায়।

📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে জানা

📄 পারিপার্শ্বিক পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে জানা


প্রতিটি সমস্যা ও জটিলতারই একটা পারিপার্শ্বিক অবস্থা থাকে, যেখানে বা যার কারণে সমস্যাটির উদ্ভব হয়। সুতরাং সেই অবস্থা সম্পর্কে জানতে হবে এবং জানতে হবে কে বা কী তার ওপর প্রভাব ফেলছে? এ ক্ষেত্রে (সমাধানের জন্য) তার চিন্তাভাবনা জানতে এবং সে কী করতে চায়, কেমন আচরণ করতে চায়—তা বুঝতে মধ্যস্থতাকারীর মাধ্যমে খবর পাঠানো যেতে পারে। অনুরূপ কিছু মানুষ এমন আছে, যারা কিছু ব্যক্তিকে তাদের জীবনের সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য মনে করে। এতে তারা কাদের পরামর্শ মানে এবং কাদের কাছে প্রত্যাবর্তন করে, তা ভালোভাবে জানা যায়। আর অনেক সময় তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত লোকজন—তার ওপর যাদের প্রভাব আছে—তাদের মাধ্যমেও পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 বিভিন্ন মানুষের অবস্থা সম্পর্কে জানা

📄 বিভিন্ন মানুষের অবস্থা সম্পর্কে জানা


মাঝে মাঝে কয়েকজন একত্র হয়ে পরস্পরের সমস্যা সুখ-দুঃখের কথা ভাগাভাগি করবে এবং সে এ থেকে কীভাবে মুক্ত হয়েছে, তা নিয়ে পর্যালোচনা করবে। সাথে সাথে এ সকল সমস্যা থেকে কীভাবে মুক্ত হওয়া যায়, তা নিয়েও পরামর্শ করবে। এবং এই আলোচনা থেকে তোমার সমস্যা সমাধানের জন্য উত্তম ও সঠিক পরামর্শটি গ্রহণ করবে। তুমি লক্ষ করে দেখবে, কীভাবে তারা এই সমস্যার সমাধান করেছে এবং কীভাবে এই কঠিন মুহূর্তগুলো পার করেছে। বরং তুমি দেখতে পাবে যে, অনেকে তোমার চেয়ে অনেক কঠিন সমস্যায় পতিত, তখন তুমি তা থেকে সান্ত্বনা খুঁজে পাবে। মানুষের সাথে কথা বললে অন্তর হালকা ও প্রশান্ত হয়। তুমি তো একা সমস্যায় পতিত নও। কোনো ঘরই সমস্যা থেকে খালি নেই। কত সমস্যা যে চার দেয়ালের ভেতরে চাপা পড়ে আছে, তা একমাত্র আল্লাহ তাআলা-ই ভালো জানেন।

📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 পরামর্শ-কেন্দ্রের সাহায্য নেওয়া

📄 পরামর্শ-কেন্দ্রের সাহায্য নেওয়া


এখন অনেক পরামর্শ-কেন্দ্র গড়ে উঠেছে। বিশেষ করে, বিবাহবিষয়ক পরামর্শ-কেন্দ্র, ঝগড়া-বিবাদ মিমাংসা-কেন্দ্র, অনুরূপভাবে সর্বোত্তম পদ্ধতিতে বাচ্চা লালনপালন ও তাদের শিক্ষাবিষয়ক পরামর্শ-কেন্দ্র। এ সকল প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন: শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহ.-এর যুবকদের বিবাহে সাহায্য-প্রকল্প। এ ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে অনেক অভিজ্ঞতা ও সুপরামর্শ পাওয়া যেতে পারে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00