📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 সমস্যার মূল কারণ বা উৎসের খোঁজ করা

📄 সমস্যার মূল কারণ বা উৎসের খোঁজ করা


বেশির ভাগ সমস্যা একদিনে হঠাৎ করে তৈরি হয় না; বরং বিভিন্ন কারণে ধীরে ধীরে সমস্যার উদ্ভব হয়। যেমন: কোনো যুবক-যুবতি একদিনে বিপথগামী হয়ে যায় না; বরং বিভিন্ন কারণে ধীরে ধীরে কমবেশ কিছু কাল অতিক্রম হওয়ার পর তবেই তারা বিপথগামী হয়ে ওঠে। যেমন: কেউ মোবাইল, টেলিভিশন, খারাপ বন্ধু ইত্যাদির কারণে ধীরে ধীরে বিপথে চলে যায়। সুতরাং সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে তার মূল কারণ সম্পর্কে জানতে হবে। যাতে করে মূল থেকে সমস্যার সমাধান করা যায়। সমাধান সাময়িক বা অস্থায়ী কোনো জিনিস নয়। পূর্বের বিষয় জানা না থাকা বা সমস্যার মূল কারণটা অনেক শক্তিশালী ও প্রভাববিস্তারকারী হওয়ার কারণে এর সমাধান করতে অনেক সময় লেগে যায়। অনুরূপভাবে বিপথগামী বা সমস্যায় পতিত ব্যক্তির কারণেও সমাধানে অনেক সময় লেগে যায়।

📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 জবানের হিফাজত করা

📄 জবানের হিফাজত করা


কোনো কোনো সমস্যার ইন্ধন হয় জবান। কথাটা একটু ভিন্নভাবে প্রবাহিত হওয়ার কারণে সহজ বিষয়টা কঠিন হয়ে যায়। আর এ কারণেই জবানের বিভিন্ন রূপ যেমন: গিবত, চোগলখুরি, মিথ্যা, অপবাদ, উপহাস, অবজ্ঞা, অপমান, গালিগালাজ ও অভিশাপ দেওয়ার কারণে মুসলিম শাস্তির উপযুক্ত হয়।

তাহলে তুমি কি ভেবে দেখেছ, যখন সমস্যা খুবই সংকটপূর্ণ অবস্থায় থাকে এবং অন্তর ক্রোধে পূর্ণ থাকে, তখন এমনটা করলে কী অবস্থা হবে? অপরপক্ষ যদি এই রোগে আক্রান্ত থাকে এবং সে তার জিহ্বাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, তাহলে এতে তোমার কোনো ক্ষতি হবে না। সুতরাং তোমার জন্য উত্তম হলো, তুমি অপরপক্ষের লোকের অনুসরণ না করে আল্লাহর ওপর ভরসা করবে এবং তাঁর নিকট প্রার্থনা করবে; যেন এই অকল্যাণের ব্যাপারে তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যান এবং এই অকল্যাণকে তোমার থেকে সরিয়ে দেন।

📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 সমস্যা সমাধানের অর্থ সেটা চিরতরে শেষ হয়ে যাওয়া নয়

📄 সমস্যা সমাধানের অর্থ সেটা চিরতরে শেষ হয়ে যাওয়া নয়


সমস্যা যদি তালাকের মতো কোনো বিষয় হয়, তাহলে তার সমাধান হলো, তাকে তার আপন স্থানেই বন্ধ করে রাখবে; যাতে তা আর না ছড়ায়, ক্ষতির কারণ না হয় এবং এতে তালাকের পর দশজন ক্ষতির মধ্যে না পড়ে। বিশেষ করে, যদি সেখানে সন্তানাদি থাকে। অতঃপর মহিলাও তালাকের সমস্যার পর সমাধান করবে। সুতরাং স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার ঘরে যাবে এবং সন্তানেরা তাদের বাড়িতে ফিরে যাবে। সমাধানের ক্ষেত্রে এটাই যথেষ্ট যে, সমস্যাকে আর সামনে বাড়তে না দেওয়া, যদ্দরুন সেটা আরও বেশি ছড়িয়ে পড়ে এবং আরও কঠিন হয়ে যায়। [অবশ্য যখন পূর্ণ তালাকের কারণে দুজনকে একেবারে আলাদা হয়ে যেতে হয়, তখন এ আশায় ধৈর্যধারণ করবে যে, আল্লাহ আগের চেয়ে আরও উত্তম বন্ধনে আবদ্ধ হবার তাওফিক দেবেন।)

যদি কোনো অসুস্থ ব্যক্তির হাত ভেঙে যায় এবং সে ডাক্তারের কাছে আসে, তাহলে তার রোগ বিদ্যমান থাকা সত্ত্বেও ধীরে ধীরে সুস্থতার জন্য ডাক্তার তাকে প্লাস্টারের ব্যান্ডেজ করে দেয়। অতঃপর তাকে অবশ করে দেয়, যাতে করে পুনর্বাসন প্রক্রিয়াটা সঠিক পদ্ধতিতে চলতে থাকে।

📘 সমস্যা নিরসনের ৪০টি উপায় > 📄 তুমি সমস্যা নিয়ে সর্বদাই ব্যস্ত থেকো না

📄 তুমি সমস্যা নিয়ে সর্বদাই ব্যস্ত থেকো না


নিঃসন্দেহে তুমি যে সমস্যায় পতিত হয়েছ, তা তোমার ধারণা মতে অনেক বড় ও জটিল। কিন্তু এটাই সবকিছু নয়। সুতরাং এটা যেন তোমার সবকিছু কেড়ে না নেয়। তোমার সময় ও ফিকির যেন শুধু এর পেছনেই ব্যয় না হয়। তাহলে এটা তোমাকে অন্য আরেকটা সমস্যার দিকে নিয়ে যাবে, অন্য কাজ বন্ধ করে দেবে এবং অস্থিরতা ও পেরেশানি বৃদ্ধি করবে। বরং তুমি সমস্যাকে তার স্থানে রাখো এবং তোমার অন্যান্য কাজকর্ম স্বাভাবিকভাবে করতে থাকো। তুমি কিছু অবসর সময় বের করে বিশ্রাম নাও, তোমার বন্ধুবান্ধব ও পরিচিতজনদের সাথে সময় কাটাও। আনন্দ-খুশির মাধ্যমে নিজের দুঃখ ভুলে যাওয়ার চেষ্টা করো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00