📘 সমরবিদ হিসাবে মুহাম্মাদ সা > 📄 যুদ্ধ উপকরণ

📄 যুদ্ধ উপকরণ


নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তৎকালে যুদ্ধের জন্য যেসব উপকরণ ব্যবহার করেছিলেন তা হল অশ্ব, বর্ম, উট, তলোয়ার, তীর। সহীহ বর্ণনা অনুযায়ী বদর যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন। অশ্ব ছিল মাত্র ২ টি, উট ছিল ৭০ টি, বর্ম ছিল ১২ টি, সৈন্যরা পালাক্রমে এগুলোর উপর সওয়ার হয়ে যুদ্ধ করার পরিকল্পনা করে।

📘 সমরবিদ হিসাবে মুহাম্মাদ সা > 📄 সৈন্যদের শ্রেণীবিন্যাস ও অধিনায়ক নির্বাচন

📄 সৈন্যদের শ্রেণীবিন্যাস ও অধিনায়ক নির্বাচন


১৭ রমজান ফজরের পর তিনি মুসলিম বাহিনীর সামনে জিহাদ সম্পর্কে এক উদ্দীপক ভাষণ দেন। অত:পর যুদ্ধের নিয়ম অনুসারে সৈন্যদের শ্রেণী বিন্যাস করলেন। প্রত্যেক শ্রেণীর জন্যে অধিনায়ক নির্বাচন করলেন।

📘 সমরবিদ হিসাবে মুহাম্মাদ সা > 📄 যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ ও সামরিক দপ্তর স্থাপন

📄 যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ ও সামরিক দপ্তর স্থাপন


বাহিনীর নিরাপত্তা ও ঝুঁকি থেকে মুক্তির জন্য সম্ভাব্য সতর্কতামূলক ব্যবস্থা নিলেন। পাহাড়ের চূড়ায় ছোট ঘর তৈরি করা হলো নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম- যাতে গোটা যুদ্ধ ময়দান স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারেন এবং অধিনায়কগণকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলো। বস্তুত পক্ষে এ কুড়ো ঘরটি ছিল মুসলিম বাহিনীর প্রধান সামরিক দপ্তর। প্রধান সেনাপতির দায়িত্ব তিনি এখান থেকেই পালন করেন। যেটি ছিল শত্রু সেনাদের দৃষ্টির বাইরে এবং মক্কী বাহিনীর তীরন্দাজদের তীরও এ ঘরে আঘাত হানতে পারতো না। দ্রুতগামী দু'টি মাদী উটকে সদর দপ্তরের পাশে বেধে রাখা হলো। এটা করা হলো দুর্যোগ মুহুর্তে ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে।

📘 সমরবিদ হিসাবে মুহাম্মাদ সা > 📄 মুক্তিপণ ধার্য ও বন্দি বিনিময়

📄 মুক্তিপণ ধার্য ও বন্দি বিনিময়


মুসলিম বাহিনী আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় বীর বিক্রমে যুদ্ধ করল এবং সংখ্যা স্বল্পতা নিয়েও বিশাল বাহিনীকে পরাভূত করল। শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি হলো বিপুল পরিমাণে, যুদ্ধক্ষেত্রে ৭০জন নিহত হলো, আহত হলো অসংখ্যজন। শত্রু সেনাদের দুর্বল করণের জন্য মুক্তিপণ পরিশোধের ব্যবস্থা করা হল। যাতে মুসলিমদের আর্থিক ভিত্তি মজবুত হয়।

যাদের মুক্তিপণের ক্ষমতা নাই, লেখাপড়াও জানা নেই তারা আর কখনো মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরবে না এ শর্তে মুক্ত করে দেয়া হল।

পুতুল তথা মুর্তিপূজারী বন্দীর বিনিময়ে মুসলিম যুদ্ধবন্দীকে ছাড়িয়ে আনার ও সিদ্ধান্ত নেয়া হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00